গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে নীলফামারীর ডোমারে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ডোমার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী-১আসনের জাতীয় সংসদ সদস্য নীলফামারী জেলা আমীর আব্দুস ছাত্তার। ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাইদ তম্বীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ডোমার থানার অফিসার ইনচার্জ হাবিবুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, নুরুন্নবী, বাংলাদেশ জামায়াতে ইসলামী ডোমার উপজেলা শাখার আমীর আব্দুল হাকিম, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমূখ। শেষে চিত্রাঙ্কন ও আবৃতি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
এর আগে দিবসটির প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান, উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও ব্যাক্তি পর্যায়ে বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য লোকজন।








