গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার পৌরসভার ছোটরাউতা জামিয়া ইসলামিয়া রিয়াজিয়ার নব-নির্মিত দৃষ্টি নন্দন জামে মসজিদের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার জুমার নামাজে ইমামতি করে ছোটরাউতা জামিয়া ইসলামিয়া রিয়াজিয়া জামে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব এবং নীলফামারী-১আসনের বিএনপি জোটের প্রার্থী মঞ্জুুরুল ইসলাম আফেন্দি। এসময় উপস্থিত ছিলেন, ডোমার পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানুসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
শারজাহ্ চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অফিসের বাস্তবায়নে প্রায় আড়াই কোটি টাকা ব্যায়ে নির্মিত দৃষ্টি নন্দন মসজিদের পাশাপাশি ইমামের থাকার ঘর, শিক্ষার্থীদের ক্লাস রুম, অজুখানা, ল্যাট্রিন, প্রস্রাব খানা, গেটসহ বাউন্ডারি ওয়াল এবং ক্যান্টিন নির্মাণ করা হয়েছে।








