গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর অনিল চন্দ্র রায়কে গ্রেফতার করে শ্রীঘরে পাঠিয়েছে ডোমার থানা পুলিশ।
মঙ্গলবার অভিযুক্ত শ্বশুরকে গ্রেফতার করে জেলা কারাগারে প্রেরণ করেছে ডোমার থানা পুলিশ। অনিল চন্দ্র রায় ডোমার উপজেলার মির্জাগঞ্জ এলাকার হলহলিয়া গ্রামের গৌর সুন্দর ওরফে গোকুল চন্দ্র রায়ের ছেলে।
সোমবার সকালে থানায় এসে শ্বশুর অনিল চন্দ্র রায়ের (৫০) বিরুদ্ধে এজাহার দায়ের করেন ওই পুত্রবধূ (১৯)।
এজাহার সূত্রে জানা যায়, গত দুই বছর আগে প্রেমের সম্পর্ক করে অনিল চন্দ্র রায়ের ছেলে রনি চন্দ্র রায়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন একই উপজেলার ডোমার সদর ইউনিয়নের চিকনমাটি দোলাপাড়া গ্রামের জনৈক মানিক চন্দ্র রায়ের মেয়ে। স্বামী রনি চন্দ্র পেশায় স্যানিটারি মিস্ত্রী হওয়ায় বাড়ীর বাইরে অবস্থান করেন। ওই সুযোগে গত ৭ মার্চ রাতে শ্বশুর অনিল চন্দ্র রায় পুত্রবধূর ঘরে কৌশলে প্রবেশ করে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন।
ডোমার থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, এজাহারের প্রেক্ষিতে সোমবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত শ্বশুর অনিল চন্দ্র রায়কে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
Views: 212
Related