গোপাল চন্দ্র রায়, ডোমার
(নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় সারাদেশব্যাপী ব্যাপক বনায়নের লক্ষে চারা উত্তোলন (৪র্থ পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় বিনামূল্যে চারা বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ডোমার উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে ডোমার রেঞ্জের সামাজিক বন বিভাগের আয়োজনে চারা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা বিতরনের উদ্বোধন করেন, ডোমার উপজেলা নির্বাহী অফিসার শায়লা সাঈদ তন্বী। এ সময় উপস্থিত ছিলেন, ডোমার রেঞ্জ কর্মকর্তা আব্দুল হাই, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সাফিউল ইসলাম, গোসাই গঞ্জ বিট কর্মকর্তা মোর্শেদ আলম, সাতজান বিট কর্মকর্তা সফিউল আলম মন্ডল, সুন্দর খাতা বিট কর্মকর্তা মোঃ শাহিন, ডিমলা বিট কর্মকর্তা ফারুক হোসেন প্রমূখ।
বন বিভাগ সূত্র জানায়, অবক্ষয়িত বনাঞ্চল, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালসহ ব্যাক্তি পর্যায়ে মোট ৫হাজার চারাগাছ বিতরণ করা হবে।
Post Views: 256
Related