গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ “বন, নদী, পানি নেই তো জীবন নেই” এই প্রতিপাদ্যে নীলফামারীর ডোমারে বিশ্ব নদী দিবস পালিত হয়েছে।
রোববার সকাল ১১টার দিকে দেওনাই নদী সুরক্ষা (রিভারাইন পিপল) কমিটির আয়োজনে শেওটগাড়ী হাজীপাড়া গ্রামে দেওনাই নদীর ধারে মানব বন্ধন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেওনাই নদী সুরক্ষা (রিভারাইন পিপল) কমিটির আহবায়ক ও জেলা নদী সুরক্ষা কমিটির সদস্য আব্দুল ওয়াদুদ। বক্তব্য রাখেন, শালকী নদী সুরক্ষা কমিটির আহবায়ক আমিনুর রহমান, সদস্য সচিব সাংবাদিক জুলফিকার আলী ভুট্টো, দেওনাই চারালকাটা নদী সুরক্ষা কমিটির আহবায়ক আনোয়ার হোসেন সবুজ, সদস্য রওশন আলম পাপ্পু, আব্দুর রাজ্জাক রাজা, নুরুল ইসলাম, আব্দুল মজিদ, নুর আমিন, আবু বক্কর ছিদ্দিক প্রমূখ।
ড্র সিলেট টেস্ট, সিরিজ ওয়েস্ট ইন্ডিজের
আলোকস্বল্পতায় বন্ধ হয়ে যায় খেলা। অবশেষে ম্যাচ আর মাঠে গড়ানোর অপেক্ষা করা লাগেনি খেলোয়াড় কিংবা দর্শক কারোরই। ড্রেসিংরুম থেকে বাংলাদেশের...








