গোপাল চন্দ্র রায়,ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে ভেজাল কীটনাশক বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দোকান মালিক রাসেল টেডার্সের মালিকের কাছ থেকে ১০হাজার টাকা জরিমানা আদায় এবং জব্দ করা কীটনাশক মাটিতে পুতে ধংশ করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ডোমার উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম।
বুধবার বিকেলে টেনস এগ্রো লিমিটেডের টেরিটোরি এক্সিকিউটিভ অফিসার কৃষিবীদ শাকিল খানের অভিযোগের ভিত্তিতে উপজেলার গোমনাতী ইউনিয়নের আমবাড়ী হাটের সার ও কীটনাশক বিক্রেতা রাসেল টেডার্সের মালিক আবু রাসেলের দোকানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে টেনস এগ্রো লিমিটেড এর নামের মোড়কে মাজরা পোকা ধংশকারী কীটনাশক এইমগোলের কয়েকটি প্যাকেট জব্দ করেন। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভেজাল সার ও কীটনাশক বিক্রেতা আবু রাসেলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ধারার আলোকে ১০হাজার জরিমানা আদায় করা হয়। পরে কীটনাশকগুলো মাটিতে পুতে এবং প্যাকেটগুলো আগুনে পুড়িয়ে ধংশ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রাজিয়া সুলতানা।
Views: 398
Related