গোপাল চন্দ্র রায় – ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা “মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ ও বীরত্বগাথা” মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ডোমার পৌরসভার আয়োজনে পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু। মুক্তিযোদ্ধা কমান্ডের পৌর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌরসভার প্যানেল মেয়র সেলিম রেজা, আমেরিকা প্রবাসী নুর ইসলাম বর্ষণ, বিশিষ্ট ব্যাবসায়ী রামনিবাস আগরওয়ালা, শেখর চন্দ্র সাহা, বিজয় ঘোষ প্রমূখ।
উপস্থিত ছিলেন, পৌরসভার সাতটি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরগণ।
শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
Post Views: 495
Related