গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে হেরোইনসহ সোহেল (২৩) নামের এক মাদক ব্যবসায়ী যুবককে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। সোহেল জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জ সাফিরপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
বুধবার সন্ধা সাড়ে ৭টার দিকে ডোমার থানার অফিসার ইনচার্জ মহসীন আলীর নেতৃত্বে ডোমার থানার এসআই রোস্তম আলী, এএসআই শরীফুল ইসলাম, কনস্টেবল আখের আলী ও আসাদুজ্জামান এর সমন্বয়ে গঠিত আভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জ বাজারস্থ মির্জাগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রের ভিতর হতে নেশা জাতীয় মাদকদ্রব্য ০২ (দুই) গ্রাম হেরোইনসহ তাকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। সোহেল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত।
ডোমার থানার অফিসার ইনচার্জ মহসীন আলী জানান, ডোমার থানার মামলা নং-১৮, তারিখ-২৯/০৫/২৪, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারনির ৮ (ক)/৪১ রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীকে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ডোমার থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।







