গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ ডোমার রিপোর্টার্স ইউনিটির ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল র্যালী কেক কাটা ও আলোচনা সভা।
রোববার সকাল ১১টার দিকে ডোমার রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন ডোমার পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু। ডোমার রিপোর্টার্স ইউনিটির সভাপতি জুলফিকার আলী ভুট্টোর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার পৌরসভার সাবেক কাউন্সিলর ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল আমিন। ডোমার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রওশন আলম পাপ্পুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি সফিয়ার রহমান রতন, ডোমার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রওশন রশিদ, সাংবাদিক আবু ফাত্তাহ কামাল পাখি, আবু রাসেল, গোপাল চন্দ্র রায়, বেলাল হোসেন, পৌরসভা বিএনপির ৮নং ওয়ার্ড সভাপতি রেয়াছত আলী প্রমূখ।








