স্টাফ রিপোর্টার \ দিনাজপুর সদর-৩ আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম বলেছেন, শিল্প ও সাংস্কৃতিক চর্চায় এমন একটি মানবিক প্রতিস্ঠান গড়ে উঠেছে যা সত্যিই বিরল। এই প্রতিষ্ঠান আমার আবেগের জায়গা। তার কারণ হলো ১৪ বছর আগে আমার হাত দিয়ে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছিল। যা আমাদের জন্য গর্বের ও আনন্দের। আমি যতটুকু পারি এই প্রতিষ্ঠান ও তাদের সকল মানবিক কাজের সাথে আমি তাদের পাশে থাকব।
ড্রইং স্কুল দিনাজপুরের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে কেক কেটে ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। ড্রইং স্কুল দিনাজপুরের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের নির্বাহী পরিচালক নাজমুস সাকেব রানা‘র সভাপতিত্বে বক্তব্য রাখেন শহর সমাজ সেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম, যুব উন্নয়নের মামুন হাসান চৌধুরী, সমাজসেবক ও নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান রুপম, মঞ্জুরুল ইসলাম মঞ্জুর, ড. আব্দুর রাজ্জাক, সাইফুজ্জামান, ডা. হাসানুজ্জামান রতন, ড. সৈয়দ রেদোয়ান টিটো সহ বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, শুভাকাঙ্গী এবং সুদীজন। অনুষ্ঠানে প্রধান অতিথি সৈয়দ জাহাঙ্গীর আলম এমপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে এবং সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের হাতে চিত্রকলার উপকরণ বিতরণ করেন। স্কুলের নির্বাহী পরিচালক নাজমুস সাকেব রানা বলেন আমার ব্যাক্তিগত কোনো চাওয়া-পাওয়া নেই । এই প্রতিষ্ঠান টিকে আগলে রেখেছি সবার সহযোগিতায়। আমার বিশ^াস এই প্রতিষ্ঠানে চিত্রকলা চর্চার পাশাপাশি মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
মসজিদ ও মাদ্রাসার জমি সন্তানের নামে হস্তান্তরের অভিযোগ
রংপুর ব্যুরো: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের সমস জামেয়া মোহাম্মদীয়া কওমী মাদ্রাসা ও হেফজখানা, বাইতুল মামুর জামে মসজিদের স¤পত্তি নিয়ে...








