Wednesday, October 14, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বাংলাদেশ

ঢাকার অচলাবস্থা কাটাতে ভাঙতে হবে ধানমন্ডি সেগুনবাগিচা ধোলাইখাল বক্স কালভার্ট

admin by admin
August 10, 2026
in বাংলাদেশ, রাজধানী ঢাকা
Reading Time: 2 mins read
0 0
A A
0
ঢাকার অচলাবস্থা কাটাতে ভাঙতে হবে ধানমন্ডি সেগুনবাগিচা ধোলাইখাল বক্স কালভার্ট
0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on Twitter

বৃষ্টিস্নাত কিংবা রোদে ঝলমল—কোনো দিনেই স্বস্তি নেই ঢাকাবাসীর। সামান্য বৃষ্টিতে ডুবে যায় নগর। আর ঝলমলে রোদে ঢাকা হয়ে ওঠে ‘আরবান হিট আইল্যান্ড’।

জলাবদ্ধতা কিংবা গরমের কষ্ট ছাড়াও ট্রাফিক জ্যাম, বছরজুড়ে রাস্তা খোঁড়াখুঁড়ি, পানি-গ্যাস সংকট এবং অপ্রতুল গণপরিবহনের মতো সমস্যাগুলো রাজধানীকে প্রায় অচল করে রাখছে। সচল নগরী গড়তে রাজধানীর বিশদ অঞ্চল পরিকল্পনায় (ড্যাপ ২০২২-৩৫) সুপারিশ করা হয়েছে প্রকৃতিনির্ভর সমাধানের। এতে বলা হয়েছে, বক্স কালভার্টে ঢেকে ফেলা ঢাকার খালগুলো উন্মুক্ত করে নৌপথ পুনরুদ্ধার করতে পারলে ঢাকার অনেক ভোগান্তিই স্বস্তিতে পরিণত হবে।

১৯৮৮ সালের বন্যায় সারা দেশের সঙ্গে ডুবে গিয়েছিল রাজধানী ঢাকার অনেক এলাকা। এরপর ঢাকাকে বন্যা ও জলাবদ্ধতামুক্ত করার লক্ষ্যে তৈরি হয় বিভিন্ন পরিকল্পনা। নব্বই দশকে নেয়া বিভিন্ন পরিকল্পনা অনুযায়ী রাজধানীর বড় বড় খালের ওপর বক্স কালভার্ট নির্মাণ শুরু করে সরকারি সংস্থা ঢাকা ওয়াসা ও তৎকালীন ঢাকা সিটি করপোরেশন (বর্তমান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন)। বক্স কালভার্ট নির্মাণের পক্ষে যুক্তি হিসেবে বলা হয়েছিল, খাল শুধু পানিপ্রবাহের জন্য। পানি প্রবাহিত হলেই খালের উদ্দেশ্য পূরণ হয়ে যায়। এ যুক্তি দিয়ে ঢাকার বড় বড় খাল ঢেকে ফেলা হয়। তিন দশকের মাথায় বক্স কালভার্ট নির্মাণের সিদ্ধান্ত ভুল প্রমাণ হয়েছে সরকারি পর্যবেক্ষণেই। সর্বশেষ প্রণীত ড্যাপে বলা হয়েছে, ঢাকার হারিয়ে যাওয়া খাল, প্রাকৃতিক জলাধার ও নৌপথ পুনরুদ্ধার ছাড়া ঢাকাকে সচল করার দ্বিতীয় কোনো পথ নেই।

ঢাকার পরিস্থিতি উন্নয়নে নৌপথ পুনরুদ্ধারের পাশাপাশি সামগ্রিক পরিকল্পনা বাস্তবায়ন প্রয়োজন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান। তিনি বণিক বার্তাকে বলেন, ‘ঢাকার চারপাশে চারটি বড় নদী রয়েছে। শহরের ভেতর অর্ধশতাধিক খাল রয়েছে। বেশ কয়েকটি বড় খালের ওপর বক্স কালভার্ট নির্মাণ করায় নগরীতে অনেকগুলো সমস্যা তৈরি হয়েছে। জলাবদ্ধতা দেখা দিয়েছে, নষ্ট হয়েছে প্রকৃতির ভারসাম্য। আমাদের নীতিনির্ধারকরা অনেক দেরিতে বুঝতে পেরেছেন যে খাল শুধু পানিপ্রবাহ নয়, বরং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ঢাকার বাসযোগ্যতা ফেরাতে সিএস ম্যাপ অনুযায়ী বক্স কালভার্ট সরিয়ে খালগুলো পুনরুদ্ধার করা জরুরি।’

ধানমন্ডি খাল বক্স কালভার্টে রূপান্তরের মাধ্যমে ১৯৯০ সালে শুরু হয় ঢাকার খালগুলোকে ঢেকে দেয়ার প্রক্রিয়া। ইতিহাস ঘেঁটে জানা যায়, ধানমন্ডি লেক থেকে শুরু হয়ে খালটি মিশেছে বেগুনবাড়ি খালে অর্থাৎ বর্তমান হাতিরঝিলে। এটি প্রবাহিত হয়েছে কাঁঠালবাগান, রাজাবাজার ও পরীবাগ খালের (বর্তমান শাহবাগ) মধ্য দিয়ে। ১৯৯০-এর দশকে এই পুরো খালের ওপর বক্স কালভার্ট তৈরি করে রাস্তা নির্মাণ করা হয়। যা বর্তমানে ‘পান্থপথ’ বক্স কালভার্ট হিসেবে পরিচিত।

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের বুক চিরে বয়ে চলা সাড়ে তিন কিলোমিটার চেওংগাইচেওন খালটি কাটা হয়েছিল চতুর্দশ শতকে। উদ্দেশ্য ছিল নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থা ও জলাবদ্ধতা রোধ করা। পাঁচশ বছর পর বিশ শতকের ত্রিশের এ খাল ঘিরে গড়ে উঠে বৃহৎ বস্তি। নগরীতে বাড়তে থাকা মানুষের কর্মকাণ্ডে দূষিত হয় চেওংগাইচেওন খাল। প্রতিদিন ১ লাখ ৬৮ হাজার গাড়ির চাপ সামলাতে সিউল নগর কর্তৃপক্ষ ১৯৬০ সালে খালটি কংক্রিটে ঢেকে ফেলে। পরবর্তী সময়ে ১৯৭৬ সালের মধ্যে তার ওপর নির্মাণ করা হয় সাড়ে ৫ কিলোমিটার দীর্ঘ এবং চার লেনের এলিভেটেড এক্সপ্রেসওয়ে।

মাত্র দুই দশকের মাথায় সেই কংক্রিটের মহাসড়কই সিউলের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। হাইওয়ের কারণে চারপাশের এলাকার তাপমাত্রা আশঙ্কাজনকভাবে বেড়ে যায়। অবশেষে ২০০৩ সালে সিউলের তৎকালীন মেয়র লি মিয়ং-বাকের নেতৃত্বে প্রায় ২৮১ মিলিয়ন ডলার ব্যয়ে সেই ব্যস্ততম উড়ালসড়কটি ভেঙে ফেলার উদ্যোগ নেয়া হয়। দুই বছরের মধ্যে হাইওয়ে সরিয়ে আবার উন্মুক্ত করা হয় ঐতিহাসিক চেওংগাইচেওন খালকে। গড়ে তোলা হয় সবুজ ওয়াটারফ্রন্ট পার্ক। এর সঙ্গে পরিকল্পিত গণপরিবহন ও সাবওয়ে চালুর কারণে রাস্তায় ব্যক্তিগত গাড়ি কমে যায়। খালটি উন্মুক্ত করার পর সিউলের কেন্দ্রস্থলের তাপমাত্রা এক ধাক্কায় ৩ দশমিক ৬ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যায়। সিউলের বুকে ফিরে আসে বিভিন্ন প্রজাতির পাখি, মাছ ও উদ্ভিদ।

নেদারল্যান্ডসের উট্রেখট শহরে ১৯৭০-এর দশকে একটি বড় খাল ভরাট করে ১২ লেনের সুবিশাল হাইওয়ে নির্মাণ করা হয়েছিল। ২০২০ সালে সেই হাইওয়েটি ভেঙে উন্মুক্ত করা হয়েছে প্রাচীন ‘কাতারিজনিসিনগেল’ খাল।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ৩০০ বছর আগে খনন করা খাল এখনো সক্রিয়। খালগুলো প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, পানি নিষ্কাশনের পাশাপাশি নাগরিকদের নিয়মিত যাতায়াতে ব্যস্ত। বিশেষজ্ঞরা এমনটাও বলেন, দূর ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনে সাগর ও নদীর পানির স্তর উপরে উঠে গেলে এ খালগুলো ব্যাংকককে নতুন জীবন দেবে।

বাংলার সুবাদার ইসলাম খান ১৬১০ সালে ঢাকার নিরাপত্তা ও নৌ যোগাযোগের সুবিধার্থে ধোলাইখাল খনন করেন। এটি বালু নদ থেকে এসে বুড়িগঙ্গায় মিশেছিল। দীর্ঘ কয়েক শতাব্দী ধরে এটি ছিল পুরান ঢাকার প্রাণকেন্দ্র ও প্রধান নৌপথ। ১৯৯০-এর দশক থেকে পরবর্তী বিভিন্ন সময়কালে ঢাকা সিটি করপোরেশন প্রায় তিন কিলোমিটার দীর্ঘ ধোলাইখাল-১ ও ধোলাইখাল-২ ভরাট করে বক্স কালভার্ট নির্মাণ করে এবং এর ওপর রাস্তা ও বাজার বানিয়ে ফেলে।

Travel Guides & Travelogues

ঢাকার আরেকটি বড় খাল ছিল সেগুনবাগিচা খাল। রমনা ও মৎস্য ভবনের আশপাশের জলাশয় (রমনা লেক ও তৎকালীন ঝিল) থেকে প্রায় ২ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ সেগুনবাগিচা খালটি বিজয়নগর, আরামবাগ, ফকিরাপুল ও কমলাপুর হয়ে বাংলাদেশ ব্যাংকের পেছন দিয়ে প্রবাহিত হতো। ২০০০ সালে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ওয়াসা এ খালের ওপর বক্স কালভার্ট নির্মাণ করে। পরবর্তী সময়ে রাজউক এর ওপর তৈরি করে সড়ক।

বড় তিনটি খালকে বক্স কালভার্টে রূপান্তরের পরও ঢাকার জলাবদ্ধতা সমস্যার কোনো সমাধান হয়নি। বরং বিভিন্ন মেগা অবকাঠামোর সঙ্গে সমন্বয় করে নিষ্কাশন ব্যবস্থা সম্প্রসারণ না হওয়ায় ঢাকার জলাবদ্ধতা আরো জটিল রূপ ধারণ করেছে। এমন বাস্তবতায় ঢাকার ভেতরের বক্স কালভার্টগুলা উন্মুক্ত করার সুপারিশ করা হয়েছে বিদ্যমান ড্যাপে। বলা হয়েছে, শুধু খাল পুনরুদ্ধার করলেই হবে না, এসব খালকে নৌপথ হিসেবে ব্যবহার করতে হবে। ড্যাপের হিসাব অনুযায়ী রাজধানীর অভ্যন্তরীণ খালগুলো ব্যবহার করে ৫৭৪ কিলোমিটার নৌপথ তৈরি করা প্রয়োজন। আর বৃহত্তর ঢাকায় ১ হাজার ১৩৫ কিলোমিটার নৌপথ তৈরির প্রস্তাব করা হয়েছে।

নগর পরিকল্পনাবিদরা বলছেন, ঢাকার অন্তত বড় তিনটি বক্স কালভার্ট উন্মুক্ত করলে অনেক নাগরিক ভোগান্তি কমে আসবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের (ইউআরপি) অধ্যাপক ড. আকতার মাহমুদ বণিক বার্তাকে বলেন, ‘খাল ভরাটের কারণে নগরী দুর্যোগপূর্ণ হয়ে উঠেছে। বৃষ্টি হলে নগরী অচল হয়ে পড়ে। একটু গরম পড়লে মানুষ নিশ্বাস নিতে পারে না। বক্স কালভার্টগুলো ভেঙে ফেলতে হবে। তারপর খালগুলো নৌ-চলাচলের উপযোগী করে দিলেই প্রাকৃতিক ভারসাম্য অনেকটা পুনরুদ্ধার হবে। এ কাজ করতে খুব বেশি খরচও হবে না। একটা মেট্রোরেল করতে যা ব্যয় হয়েছে তার অর্ধেকেরও কম টাকায় খালগুলো পুনরুদ্ধার করা সম্ভব।’

খালগুলো পুনরুদ্ধার করতে পারলে দীর্ঘমেয়াদে সরকারের ব্যয় কমে আসবে উল্লেখ করে তিনি বলেন, ‘সড়কে বছরে বছরে খোঁড়াখুঁড়ি হয়। নদী বা খালে কিন্তু সে রকম কিছুর প্রয়োজন নেই। কিছু ড্রেজিং করা লাগতে পারে। বক্স কালভার্ট মেইনটেইনের কারণে যে টাকা সরকারের ব্যয় হয় তার তুলনায় এটা খুবই নগণ্য। সবচেয়ে বড় কথা, বক্স কালভার্ট যেভাবে জনভোগান্তি বাড়াচ্ছে, এগুলো আজ হোক বা কাল উন্মুক্ত করতেই হবে।’

Geographic Reference

জুলাই মাসে ভারি বর্ষণের কারণে ঢাকায় কয়েকটি জায়গায় সড়ক ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৩ জুলাই ধোলাইখাল প্রধান সড়ক ধসে বেশ বড় গর্ত সৃষ্টি হয়। একইভাবে গুলিস্তানে, জুরাইন নতুন রাস্তায় সড়ক ধসে পড়ার ঘটনা ঘটে। বিশেষজ্ঞরা বলছেন, মূলত বক্স কালভার্টগুলো দুর্বল হয়ে পড়ার কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এছাড়া ঢাকার বক্স কালভার্টগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ হচ্ছে না বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সরেজমিন দেখা গেছে, আবর্জনা, পলিথিন, বালি জমতে জমতে বক্স কালভার্টগুলোর গভীরতা কমে তিন-চার ফুটে নেমে এসেছে। অথচ এগুলোর গভীরতা ছিল ১০-১২ ফুট।

Travel Guides & Travelogues

বক্স কালভার্টগুলো উন্মুক্ত করার পরিকল্পনাটি বাস্তবায়ন করা বেশ চ্যালেঞ্জিং বলে মনে করছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান। বণিক বার্তাকে তিনি বলেন, ‘ড্যাপে যে সুপারিশ করা হয়েছে সেটা অনেকটাই অবাস্তব বলে মনে হচ্ছে। সেগুনবাগিচা, মতিঝিল বা ধানমন্ডিতে তো এখন আর বক্স কালভার্ট উন্মুক্ত করার সুযোগ আছে বলে মনে হয় না। সেখানে বড় বড় বিল্ডিং, হাসপাতাল নির্মাণ হয়ে গেছে। রাজউকের চোখের সামনে যে ড্যাপে ঘোষিত বন্যাপ্রবাহ এলাকা, নিচু ভূমি ভরাট হচ্ছে তারা সেগুলো আগে থামিয়ে দেখাক। যেগুলো বাঁচানো সম্ভব সেগুলোও যদি বাঁচানো যায়, তাহলেও তো ঢাকার প্রাণ বেঁচে যায়।’

অন্যদিকে বক্স কালভার্ট উন্মুক্ত করার বিষয়টি কঠিন হলেও বাস্তবায়ন করা সম্ভব বলে মন্তব্য করেছেন রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলাম। বণিক বার্তাকে তিনি বলেন, ‘বক্স কালভার্টগুলো উন্মুক্ত করা বেশ চ্যালেঞ্জিং, তাতে সন্দেহ নেই। তবে প্রকৌশলগত দিক থেকে সমাধান করা সম্ভব। এটা কয়েকভাবেই করা যায়। নিচে খাল থাকবে ওপরে ভায়াডাক্ট পদ্ধতিতে সড়কপথ থাকবে। তাহলে নৌপথ ও সড়ক একসঙ্গে তৈরি হবে। আবার যেসব সড়ক দুই লেন আছে, সেগুলোর এক লেন খাল হিসেবে ব্যবহার হবে, অন্যটি সড়কপথ হিসেবে ব্যবহার হবে। কীভাবে হবে বা সহজ পথ কোনটি সে বিষয়ে সমীক্ষা হতে পারে। বিশ্বে এ রকম উদাহরণ আছে। এ খালগুলো পুনরুদ্ধার ছাড়া ঢাকার জনভোগান্তি একবিন্দু কমানো যাবে না।’

Views: 146

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

শৈশবের ছোট্ট দোকান, বুকে বড় স্বপ্ন—একদিন বড় হওয়ার প্রত্যাশা

শৈশবের ছোট্ট দোকান, বুকে বড় স্বপ্ন—একদিন বড় হওয়ার প্রত্যাশা

by admin
October 14, 2026
0
4

শৈশবের ছোট্ট দোকান, বুকে বড় স্বপ্ন—একদিন বড় হওয়ার প্রত্যাশা মোঃ আবদুল্লাহ বুড়িচং (কুমিল্লা) শৈশব মানেই রঙিন স্বপ্ন, নতুন কিছু শেখার...

চৌদ্দগ্রামে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে পূজা মন্ডপে অনুদান হস্তান্তর

চৌদ্দগ্রামে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে পূজা মন্ডপে অনুদান হস্তান্তর

by admin
October 14, 2026
0
12

চৌদ্দগ্রামে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে পূজা মন্ডপে অনুদান হস্তান্তর জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :' কুমিল্লার চৌদ্দগ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের...

কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত

কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত

by admin
October 14, 2026
0
4

কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত গৌরাঙ্গ বিশ্বাস , বিশেষ প্রতিনিধি: বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতীতে বাংলাদেশ বেতার...

বুড়িচংয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

বুড়িচংয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

by admin
October 14, 2026
0
4

বুড়িচংয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মোঃ আবদুল্লাহ, বুড়িচং (কুমিল্লা) ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—প্রতিপাদ্যকে সামনে রেখে...

স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ

স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ

by admin
October 14, 2026
0
13

দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ করা হয়েছে। এতে প্রথম শ্রেণিতে ডিজিটাল লটারি পদ্ধতি বহাল রাখা হয়েছে। আর...

অবসরের বয়সই নেই, ঢোকার বয়সে বাধা কেন?

অবসরের বয়সই নেই, ঢোকার বয়সে বাধা কেন?

by admin
October 14, 2026
0
69

বাংলাদেশে একজন আইনজীবীর অবসরের কোনো বয়স নেই। ৯০, ৯৫, ১০০ বছরেও তিনি কোর্ট করতে পারেন। যেখানে শেষের সীমা নেই, সেখানে...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • শৈশবের ছোট্ট দোকান, বুকে বড় স্বপ্ন—একদিন বড় হওয়ার প্রত্যাশা October 14, 2026
  • রহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে জনসভা October 14, 2026
  • চৌদ্দগ্রামে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে পূজা মন্ডপে অনুদান হস্তান্তর October 14, 2026
  • ঈমানের আলো ও মুক্তির ঠিকানা October 14, 2026
  • গোবিন্দগঞ্জের ইউএনওর বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির একাধিক তদন্ত হলেও অদ্যবধি কোনো রিপোর্ট প্রকাশ হয়নি: ক্ষুব্ধ জনসাধারণ October 14, 2026
  • কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত October 14, 2026
  • নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন October 14, 2026
  • সরিষাবাড়িতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র ্যালি মহহড়া ও আলোচনা সভা October 14, 2026
  • বুড়িচংয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন October 14, 2026
  • স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ October 14, 2026
  • সৌদি আরবে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, তেল কোম্পানি ভবনে আগুন October 14, 2026
  • পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি October 14, 2026
  • অবসরের বয়সই নেই, ঢোকার বয়সে বাধা কেন? October 14, 2026
  • জিততে পারল না বাংলাদেশ October 14, 2026
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি October 13, 2026
  • হুতিদের হামলার ভয়ে বাঙ্কারে সৌদি যুবরাজ October 13, 2026
  • হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি October 13, 2026
  • গোদাগাড়ীতে ইউএনও কার্যালয়ে তালার ঘটনায় মামলা, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ October 13, 2026
  • সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, এমপিদের গাড়িতে অতিরিক্ত ব্যক্তি নয় October 13, 2026
  • এসএসসিতে ফেল করাদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী October 13, 2026
  • কাঁঠালিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ October 13, 2026
  • কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৬ কোটি ৩৭ লাখ ইউনিট October 13, 2026
  • ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর October 13, 2026
  • ১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য October 13, 2026
  • থাকছে না দলীয় প্রতীক স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির October 13, 2026
  • টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, ব্যাপক বিস্ফোরণ October 13, 2026
  • সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী October 13, 2026
  • মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগে পাওয়া গেল ৯টি হাত বোমা October 13, 2026
  • রাজধানীতে দুই সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার October 13, 2026
  • ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের আগুন October 13, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      শৈশবের ছোট্ট দোকান, বুকে বড় স্বপ্ন—একদিন বড় হওয়ার প্রত্যাশা

      শৈশবের ছোট্ট দোকান, বুকে বড় স্বপ্ন—একদিন বড় হওয়ার প্রত্যাশা

      October 14, 2026
      রহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে জনসভা

      রহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে জনসভা

      October 14, 2026
      চৌদ্দগ্রামে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে পূজা মন্ডপে অনুদান হস্তান্তর

      চৌদ্দগ্রামে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে পূজা মন্ডপে অনুদান হস্তান্তর

      October 14, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d