তসলিমাকে কলকাতায় দেয়া সম্বর্ধনা সভায় তসলিমা যে বক্তব্য উপস্থাপন করেছেন তা ধর্ম উন্মাদ, ধর্মান্ধ, প্রতিক্রিয়াশীল, মৌলবাদী জঙ্গিবাদী দের জন্য একটি শিক্ষনীয় বক্তব্য। তসলিমা নাসরিন পরিষ্কারভাবেই বলেছেন তিনি ধর্মবিদ্বেষী নন। তবে তিনি ধর্মের কুসংস্কার এবং অন্ধবিশ্বাস এর সংস্কার চান। নারীর সম অধিকার চান, মানুষের মানবিক অধিকার চান, ধর্ম পালনের যেমন অধিকার থাকবে ধর্ম না পালনের অধিকারও থাকবে এটাও চান। ধর্ম থেকে ধর্মীয় বিশ্বাস থেকে আগত সকল গোঁড়ামী প্রতিক্রিয়াশীলতা তিনি সংস্কারও অবসান চান। তিনি মুক্তচিন্তায় এবং মানুষের মানবতায় মানুষের স্বাধীনতায় নারী স্বাধীনতায় প্রচন্ড আস্থাশীল ও বিশ্বাসী। তিনি তার লেখনীর মাধ্যমে ধর্মের এবং সমাজের অসংগতি তুলে ধরে সমাজ এবং ধর্মের সংস্কার চান। পৃথিবীর বেশ কিছু ধর্ম ইতিমধ্যে সংস্কারের মাধ্যমে আধুনিক জ্ঞান বিজ্ঞান কে আত্মস্থ করে উন্নতির শিখরে উঠছে অথচ ইসলামের মধ্যে কোন সংস্কারের কাজ না হওয়ায় এখনো মৌলবাদ ইসলামে সকল প্রগতির পথ বন্ধ করে রেখেছে। ফলে মুসলমানেরা পৃথিবীতে নানাভাবে নির্যাতিত এবং জ্ঞানী বিজ্ঞানে পিছিয়ে আছে। একটি সমাজে একটি দেশে যতদিন নারী তার পরিপূর্ণ মর্যাদা পাবে না, সমাজে যতদিন মুক্তচিন্তার চর্চা প্রসারিত হবে না ততদিন ওই সমাজ অগ্রসর হতে পারবে না এটাই তসলিমার একান্ত বক্তব্য।
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা সাজেক পর্যটন কেন্দ্র
মো.মাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। সাজেক-দীঘিনালা সড়কে স্থানীয়...






