Saturday, November 14, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বাংলাদেশ

তানোরে অবৈধ অগভীর নলকুপের অনুমোদন !

admin by admin
March 31, 2024
in বাংলাদেশ, বিশেষ সংবাদ, রাজশাহী বিভাগ
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে সেচ নীতিমালা লঙ্ঘন ও আর্থিক সুবিধার বিনিময়ে ৩২টি অবৈধ অগভীর নলকুপ স্থাপনের অনুমোদন দেয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, একেকটি অগভীর নলকুপ অনুমোদনে ৪ থেকে ৫ লাখ টাকা আর্থিক সুবিধা দিতে হয়েছে।
জানা গেছে, তানোর উপজেলা প্রচন্ড খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলের অন্তর্ভুক্ত একই সঙ্গে ভূগর্ভস্থ পানির সংকট ও ভুমিকম্প প্রবণ এলাকা। কিন্ত্ত এরই মাঝে উপজেলা সেচ কমিটি ফের নীতিমালা লঙ্ঘন করে ৩২টি ব্যক্তিগত অগভীর নলকুপ স্থাপনের অনুমতি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এতে উপজেলায় খরা, বন্যা, অতিবৃষ্টি, ঝড় ও ভুমিকম্পের আশংকা আরো বেড়েছে। তানোর উপজেলা অতি উচ্চ পানি সংকটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত।  তানোরের মুণ্ডুমালা পৌরসভা, পাঁচন্দর ও কলমা ইউপির অনেক এলাকায় বছরের ৯ মাসই বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দেয়। এদিকে বেশ কয়েক বছর ধরে অনিয়ন্ত্রিতভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলনের কারণে তানোরসহ বরেন্দ্র অঞ্চলের ৪০ ভাগের বেশি ইউনিয়নে (ইউপি) ভূগর্ভস্থ পানি শূন্যতার সৃষ্টি হয়েছে। ফলে এসব এলাকায় বিশুদ্ধ খাবার ও সেচের পানির ভয়াবহ  সংকট দেখা দিয়েছে। কিন্ত্ত এই পরিস্থিতির  মধ্যেই নীতিমালা লঙ্ঘন করে ব্যক্তি মালিকানায় আরও ৩২টি অগভীর অনুমোদন দেওয়া হয়েছে। এখবর ছড়িয়ে পড়লে অফিস পাড়ায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে, জনমনেও ছড়িয়ে পড়েছে চরম অসন্তোষ। কি বিবেচনায় একই সঙ্গে এতোগুলো অবৈধ অগভীর নলকুপ
(বৈধতা) অনুমোদন দেয়া হলো সেই বিষয়টি অবশ্যই অধিকতর তদন্তের দাবি রাখে। স্থানীয়রা এবিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদুক) তদন্ত দাবি করেছেন।
জানা গেছে, ওয়াটার রিসোর্স প্ল্যানিং অর্গানাইজেশনের (ওয়ারপো) পক্ষ থেকে ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম) পরিচালিত সাম্প্রতিক এক মাঠ সমীক্ষায় খাবার ও সেচের পানির মারাত্মক সংকটের উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। সমীক্ষার ফলাফলে বলা হয়েছে, চলমান জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব ছাড়াও নির্বিচার ভূগর্ভস্থ পানি উত্তোলনের কারণেই এমন সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানি উত্তোলন বন্ধে নতুন করে গভীর বা অগভীর নলকূপ স্থাপনের সুযোগ না দিতে সরকারের উচ্চ মহলে জোর সুপারিশ করা হয়েছে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।
এদিকে, জরিপে এমন উদ্বেগজনক তথ্য উঠে এলেও সম্প্রতি রাজশাহীর তানোর উপজেলা সেচ কমিটি ব্যক্তিগত মালিকানায় ফের নতুন ৩২টি অগভীর নলকুপ স্থাপন লাইসেন্সের সুপারিশ করেছেন।এ নিয়ে এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ, সুপারিশকৃত এসব অগভীর নলকূপ ব্যক্তিগত মালিকানায় বাণিজ্যিকভাবে সেচ বিক্রির কাজে ব্যবহার করা হবে। যদিও কাগজপত্রে এসব অগভীর নলকূপ ক্ষুদ্র ও কৃষি ভিত্তিক শিল্পের কথা বলে অনুমোদন নেওয়া হয়েছে। গবেষণা সমীক্ষায় যদিও বলা হয়েছে তানোর উপজেলা এলাকার ভূগর্ভের পানিস্তর বছর বছর নিচে নামছে। আবারো নতুন কর গভীর বা অগভীর নলকূপ স্থাপন করা হলে ভূগর্ভের পানিস্তর আরও নিচে নেমে যাওয়ার পাশাপাশি ভূগর্ভস্থ পানির  প্রবল সংকট দেখা দিবে। এতে  খরা, বন্যা ও ভুমিকম্পের আশঙ্কাও বেড়ে যাবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদ্যমান সেচ আইনে বিএমডিএর অধিক্ষেত্রে ব্যক্তি মালিকানার গভীর বা অগভীর নলকূপ স্থাপন পুরোপুরি অবৈধ ও বেআইনি। এরপরও বড় অঙ্কের আর্থিক সুবিধার বিনিময়ে সেচ কমিটি এমন বেআইনি কাজের অনুমতি দিয়েছেন বলে মনে করছেন বিশিষ্টজনেরা।
প্রসঙ্গত, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদাধিকার বলে উপজেলা সেচ কমিটির সভাপতি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের(বিএমডিএ) সহকারী প্রকৌশলী সদস্য সচিব। সেচ কমিটির সভাপতি, কতিপয় সদস্য ও পল্লী বিদ্যুতের কতিপয় কর্মকর্তার বিরুদ্ধে এসব অবৈধ অনুমোদনের জন্য মোটা অংকের আর্থিক সুবিধা গ্রহণের গুঞ্জন বইছে।
তথ্যানুসন্ধানে জানা গেছে, তানোর উপজেলাজুড়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) ৫২৯টি সরকারি গভীর নলকূপ বিদ্যমান রয়েছে। গত এক দশকে  এর বাইরেও তিন হাজারের অধিক গভীর ও অগভীর নলকূপ স্থাপন করা হয়েছে ব্যক্তি মালিকানায়। বিদ্যমান সেচ আইন অনুযায়ী বিএমডিএর অধিক্ষেত্রে ব্যক্তি মালিকানার গভীর বা অগভীর  নলকূপ স্থাপনের কোনো সুযোগ না থাকলেও উপজেলা সেচ কমিটিকে ম্যানেজ করেই এসব বেআইনি কর্মকাণ্ড চলে আসছে। বিএমডিএ থেকে জোর আপত্তি তোলা হলেও তানোরে থেমে নেই ব্যক্তি মালিকানার অগভীর নলকূপ স্থাপন।
খোঁজ নিয়ে আরও জানা গেছে, এবারে যে ৩২টি অগভীর নলকূপের লাইসেন্স দেওয়া হচ্ছে তার প্রতিটির জন্য সেচ কমিটিকে প্রায় ৫ লাখ টাকা করে আর্থিক সুবিধা দিতে হয়েছে। এসব টাকার মধ্যে প্রতিটির জন্য ৩ লাখ টাকা করে নিয়েছে  রাজনৈতিক পরিচয়ের প্রভাবশালী চক্র বলে জনশ্রুতি রয়েছে। তারা স্থানীয় এমপির নামে এই টাকা নিয়েছেন এবং বাকি দুই লাখ টাকা  সেচ কমিটির সদস্যরা ভাগ করে নিয়েছেন বলেও গুঞ্জন বইছে।
এদিকে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ আলহাজ্ব এমপি ওমর ফারুক চৌধুরী নতুন করে গভীর বা অগভীর  নলকূপের লাইসেন্স দেওয়ার বিষয়ে শুরু থেকেই বিরোধিতা করে আসছেন। কিন্ত্ত তার পরেও অজ্ঞাত কারণে  সেচ কমিটির সভাপতির ক্ষমতাবলে ইউএনও বদলির আগে একই সঙ্গে এতোগুলো অবৈধ অগভীর নলকুপ স্থাপনের অনুমতি দিয়েছেন। এবিষয়ে জানতে চাইলে  তানোরের বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) বিল্লাল হোসেন এসব অভিযোগ অস্বীকার করেছেন।
জানা গেছে,  তানোরে পোল্ট্রি খামার ও কৃষিভিত্তিক শিল্পের নামে অবৈধভাবে গভীর-অগভীর নলকূপ বসিয়ে সেচ বিক্রি করে কোটি কোটি টাকার সেচ বাণিজ্য করছেন একশ্রেণির নলকুপ মালিক।অথচ ভয়ংকর পরিবেশগত প্রতিকূলতার সৃষ্টি হলেও ব্যক্তি মালিকানায় গভীর-অভীর নলকূপ দেওয়া হচ্ছে। এবারো অনুমোদন পাওয়া ৩২টি অগভীর নলকূপ বিভিন্ন ক্ষুদ্র শিল্পের নাম করে নেওয়া হয়েছে। বিদ্যুৎ বিল ফাঁকি দিতেই ক্ষুদ্র শিল্পের নাম করে গভীর-অগভীর নলকূপ নেওয়া হয়েছে এবং হচ্ছে যা বাস্তবে সঠিক নয়। শতভাগ ব্যক্তি মালিকানার এসব গভীর-অগভীর নলকূপ থেকে সেচ বিক্রি করা হচ্ছে বাণিজ্যিকভাবে। সাশ্রয়ী হারে বিদ্যুৎ বিল দিয়ে বাণিজ্যিকভাবে সেচ বিক্রি করে মালিকরা কোটি কোটি টাকা বিদ্যুৎ বিল ফাঁকি দিচ্ছেন। এবিষয়ে বিএমডিএর (তৎকালীন) সহকারী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান বলেন, মালিকরা কাগজপত্রে ক্ষুদ্র ও কৃষি শিল্প দেখানোর কারণ এসব খাতের বিদ্যুৎ বিল ইউনিট প্রতি ৪ টাকা ২৫ পয়সা। অন্যদিকে বাসা বাড়ি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ইউনিট প্রতি বিদ্যুৎ বিল ১২ টাকা ৫০ পয়সা। রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতি ও নেসকো এসব সংযোগ দিয়ে আসছে নির্বিচারে। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ এসব তথ্য জানেন কিনা তা আমরা বলতে পারছি না, তবে ক্ষুদ্র ও কৃষি শিল্পর নামে নেয়া অগভীর নলকুপ থেকে সেচ বাণিজ্যের অভিযোগ পেলে সংযোগ বিচ্ছিন্ন করার সুপারিশ করা হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোর এলাকা বরেন্দ্র অঞ্চলের অন্তর্ভুক্ত। বিগত ১৯৮৫ সাল থেকে বরেন্দ্র এলাকাজুড়ে গভীর নলকূপ বসিয়ে ভূগর্ভের পানি তুলছে বিএমডিএ। ওয়ারপোর মাঠ সমীক্ষায় বরেন্দ্র অঞ্চলের দুটি এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর একটি হচ্ছে রাজশাহীর তানোর ও অন্যটি চাঁপাইনবাবগঞ্জের নাচোল এলাকা।
রাজশাহীর তানোর ও গোদাগাড়ী এলাকা দুটি অতি উচ্চ পানি সংকটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত। তানোরের মুণ্ডুমালা পৌরসভা, বাধাইড়,পাঁচন্দর ও কলমা ইউপির অনেক এলাকায় বছরের ৯ মাসই পানির সংকট বিরাজ করছে। গবেষণায় ভূগর্ভস্থ পানি উত্তোলন সীমাবদ্ধ করার সুপারিশ করা হলেও উপজেলা সেচ কমিটি আরও নতুন ৩২টি অগভীর নলকূপের লাইসেন্স অনুমোদন দেওয়ায় বিদ্যমান সংকট আরও বাড়বে বলে মনে করছেন এলাকাবাসী।
এবিষয়ে জানতে চাইলে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালক প্রকৌশলী আব্দুর রশিদ বলেন, বিএমডিএর অধিক্ষেত্রে বিশেষ করে তানোরের মতো সংকটাপন্ন এলাকায় নতুন করে গভীর-অগভীর নলকূপ স্থাপনের অনুমোদন দেওয়ার সুযোগ নেই। উপজেলা সেচ কমিটি কেন কিভাবে এসব অনুমোদন দিয়েছেন বিএমডিএ তা খতিয়ে দেখবে বলে জানান তিনি।
প্রসঙ্গত, রাজশাহীর প্রচন্ড খরাপ্রবণ
তানোর উপজেলায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপ সেচ প্রকল্প কৃষিক্ষেত্রে বড় ভূমিকা রাখছে। কিন্ত্ত উপজেলা সেচ কমিটির নির্বিচারে গভীর-অগভীর নলকুপ স্থাপনের অনুমতি মরার ওপর খাঁড়ার ঘা হয়ে উঠেছে। একই সঙ্গে  রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির (তানোর জোন) একশ্রেণীর দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীর কারণে বিএমডিএ’র সেচ প্রকল্প হুমকির মুখে পড়েছে।#
Views: 390

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল কবে, জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল কবে, জানালেন শিক্ষামন্ত্রী

by admin
November 14, 2026
0
0

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষার্থীরা যেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, সেজন্য এইচএসসি সাপ্লিমেন্টারি...

বুড়িচং মডেল  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতি কবির হোসেন ভূঁইয়া

বুড়িচং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতি কবির হোসেন ভূঁইয়া

by admin
November 14, 2026
0
2

মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা। কুমিল্লার বুড়িচং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন কুমিল্লা দঃ জেলা স্বেচ্ছাসেবক...

বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন

বুড়িচংয়ে আলোকিত জগতপুর বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন

by admin
November 14, 2026
0
6

মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা।। শিক্ষার্থীদের মেধা ও জ্ঞান বিকাশ, প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে আয়োজিত আলোকিত...

চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

by admin
November 14, 2026
0
7

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা শুক্রবার (১৩ নভেম্বর) সকালে প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।...

ফুটবল খেলাকে কেন্দ্র করে হত্যা: মামলা করায় বৃদ্ধের দাফনে বাধা

ফুটবল খেলাকে কেন্দ্র করে হত্যা: মামলা করায় বৃদ্ধের দাফনে বাধা

by admin
November 14, 2026
0
1

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার নোয়াখালীর চাটখিলে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মীর হোসেন (৭০) নামের...

কাশিয়ানীতে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক কালের সমাজ’-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

কাশিয়ানীতে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক কালের সমাজ’-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

by admin
November 14, 2026
0
8

কাশিয়ানীতে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক কালের সমাজ’-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত মো: সোহান শেখ কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ ‘সত্যের পথে সবার পাশে’—এই স্লোগানকে...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল কবে, জানালেন শিক্ষামন্ত্রী November 14, 2026
  • দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত November 14, 2026
  • বুড়িচং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতি কবির হোসেন ভূঁইয়া November 14, 2026
  • বুড়িচংয়ে আলোকিত জগতপুর বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন November 14, 2026
  • চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত November 14, 2026
  • ফুটবল খেলাকে কেন্দ্র করে হত্যা: মামলা করায় বৃদ্ধের দাফনে বাধা November 14, 2026
  • হাসিনাকে ফেরাতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের : আইনমন্ত্রী November 14, 2026
  • কাশিয়ানীতে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক কালের সমাজ’-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত November 14, 2026
  • সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক November 14, 2026
  • চাটখিলে শ্রমিক দল নেতা রাসেল হত্যা মামলা: সাবেক স্ত্রী, শ্যালিকা ও স্ত্রীর কথিত প্রেমিক ঢাকায় গ্রেপ্তার November 13, 2026
  • ঢাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ নোয়াখালী জেলা যুবলীগ নেতা মামা শিপন গ্রেপ্তার। November 13, 2026
  • আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। November 13, 2026
  • শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোই একমাত্র বাস্তবসম্মত বিকল্প বলে মনে করছে দিল্লি November 13, 2026
  • শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ November 13, 2026
  • পতিত শক্তির বিরুদ্ধে জুলাই অনুরূপ ঐক্যের ডাক November 13, 2026
  • নুসরাতের বাড়িতে আগুন, মধ্যরাতে ৩ মন্ত্রীকে ফোনে পাননি ডেপুটি স্পিকার November 13, 2026
  • খুলনায় বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা November 13, 2026
  • নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা ব্যবহারের আলামত পাওয়া যায়নি: স্বরাষ্ট্রমন্ত্রী November 13, 2026
  • গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ November 13, 2026
  • পুলিশের ৭ কর্মকর্তা বরখাস্ত November 13, 2026
  • মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা ও চোলাইমদ উদ্ধার, গ্রেপ্তার ৯ November 13, 2026
  • খামারের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে দুর্ধর্ষ চুরি, লক্ষাধিক টাকার মালামাল লুট November 13, 2026
  • জয়পুরহাটে দুই দিনব্যাপী আদিবাসীদের সহরায় উৎসব November 13, 2026
  • বিকট শব্দে গাড়ি থামালেই বিপদ, মহাসড়কে ছিনতাইয়ের নতুন ফাঁদ; চালকদের সতর্ক করল পুলিশ November 13, 2026
  • পলাশবাড়ী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: (ইউসিসিএ) এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমান নিক্সন বে-সরকারিভাবে নির্বাচিত November 13, 2026
  • দিনাজপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতা জেলা পর্যায়ে বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত November 13, 2026
  • রংপুরে আ.লীগের দুই কর্মী গ্রেফতার November 13, 2026
  • ডিইপিটিসির ৩০ জন ক্যাডেটকে নিয়ে তামাক নিয়ন্ত্রণ প্রশিক্ষণ মডিউল বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত November 13, 2026
  • ১৭ নভেম্বর ৫০তম মৃত্যুবার্ষিকী : অনন্য জননায়ক মজলুম জননেতা মওলানা ভাসানী November 13, 2026
  • ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ভাসানী জনশক্তি পার্টির ২দিনের কর্মসূচী গ্রহন November 13, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল কবে, জানালেন শিক্ষামন্ত্রী

      এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল কবে, জানালেন শিক্ষামন্ত্রী

      November 14, 2026
      দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

      দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

      November 14, 2026
      বুড়িচং মডেল  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতি কবির হোসেন ভূঁইয়া

      বুড়িচং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতি কবির হোসেন ভূঁইয়া

      November 14, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • মতামত
      • আইন/আদালত
      • করোনাভাইরাস
      • চাকরি
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
      • রাজনীতি
      • লাইফস্টাইল
      • খেলা ধুলা
      • বিনোদন
      • অপরাধ
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • বিশ্ব
      • জাতীয়
      • বাংলাদেশ
      • বিশেষ সংবাদ
      • বাণিজ্য
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • /প্রবাসী খবর
      • আন্তর্জাতিক
      • সাংবাদিক/মিডিয়া
      • রাজধানী ঢাকা
      • প্রশাসন
      • ভারত/কলিকাতা
      • শিক্ষা
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d