তানোরে ঝড়ে পড়া গাছ চুরির অভিযোগ
তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে বিএমডিএ’র রোপিত
ঝড়ে হেলে পড়া গাছ চুরির অভিযোগ উঠেছে। এদিকে ৭ সেপ্টেম্বর বৃহস্প্রতিবার
বাধাইড় গ্রামবাসির পক্ষে সম হেররম বাদি হয়ে একই গ্রামের আজিবুল রহমানের পুত্র আকবর আলীর বিরুদ্ধে
ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের কাছে অভিযোগ করেছেন। উপজেলার বাধাইড় ইউনিয়নের (ইউপি) বাধাইড় গ্রামে এই গাছ চুরির ঘটনা ঘটেছে।
জানা গেছে, উপজেলার বাধাইড় গ্রামের রাস্তার পাশে সম হেমরমের বাড়ির উপর বিএমডিএ’র রোপিত একটি বড় পরিপক্ক মেহগুনি গাছ রয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে প্রচন্ড ঝড়ে ওই গাছটি সম’র বাড়ির চালের ওপর হেলে পড়ে। এদিকে বাধাইড়র গ্রামের আজিজুলের পুত্র আকবর উপজেলা প্রশাসনের জনৈক কর্মকর্তার নাম ভাঙিয়ে ওই গাছ কেটে মুন্ডুমালা বাজারের বিশ্বাস স’মিলে বিক্রি করেছে।
স্থানীযরা জানান, বিম্বাস স’মিলের সঙ্গে আকবরের সখ্যতা রয়েছে। কারণ এর আগেও আকবর চোরাই গাছ বিশ্বাস স’মিলে বিক্রি করে ধরা পড়েছে। এছাড়াও আকবরের নেতৃত্বে একটি সিন্ডিকেট চক্র রয়েছে। যারা রাস্তার গাছ চুরির সঙ্গে সম্পৃক্ত। স্থানীয়রা বিশ্বাস স’মিলে ভ্রাম্যমান অভিযান চালিয়ে গাছ উদ্ধার ও আকবরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। এবিষয়ে জানতে চাইলে বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান বলেন, সম অভিযোগ করেছেন তিনি বলেন, বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করা হবে। এবিষয়ে জানতে চাইলে সম হেমরম বলেন, উপজেলা প্রশাসনের কাছে থেকে কিনেছেন বলে আকবর গাছ কেটেছে। এবিষয়ে জানতে চাইলে আকবর কোনো কথা না বলেই গণমাধ্যম কর্মীদের কাছে থেকে মোটরসাইকেল নিয়ে দ্রুত সটকে পড়েন। এবিষয়ে জানতে চাইলে বিশ্বাস স’মিলের জহির রায়হান বলেন, গাছ তারা টাকা দিয়ে কিনেন, কেউ চুরি করলে তার দায় তার উপর বর্তাবে। গাছ বেচাকেনার জন্য তাদের রেজিস্ট্রার আছে কি না জানতে চাইলে তিনি বলেন সেটা প্রশাসন দেখবেন।#
তানোর প্রতিনিধি
Post Views: 334








