তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরের কলমা ইউনিয়নের (ইউপি) দরগাডাঙ্গা হাট বনিক সমিতির সভাপতি সিরাজুল ইসলামের বিরুদ্ধে তিনজন ব্যবসায়ীর দোকানে জোরপুর্বক তালা দেয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে, ৫ মার্চ শনিবার সকালে দরগাডাঙ্গা হাট বনিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম কোনো পুর্বঘোষণা ব্যতিত হঠাৎ সভা আহবান করেন। কিন্ত্ত হাটের ব্যবসায়ী মিক কম্পিউটার, পল্লী চিকিৎসক রেজাউল ফার্মেসী ও মা ইলেক্ট্রনিক দোকান বন্ধ রেখে সভায় উপস্থিত না হওয়ার অপরাধে সভাপতি সিরাজুল ইসলাম তার লোকজন নিয়ে সন্ত্রাসী কায়দায় তাদের দোকানে তালা ঝুলিয়ে দেন। এ খবর জানাজানি হলে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে চরম অসন্তোষ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায় এ সময় ব্যবসায়ী ও সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠলে পরিস্থিতি বে-গতিক বুঝতে পেরে সভাপতি ভোঁ-দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় সাধারণ ব্যবসায়ীরা সভাপতির দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেছে। বাজারের শাহীন কসমেটিক এর শাহীন বলেন, গত ডিসেম্বর মাসে সভাপতি পিকনিকের উদ্যোগ নেয় এবং প্রাড়ে ২২ হাজার টাকা দিয়ে ছাগলের খাসি কেনা হয়।কিন্ত্ত দেশব্যাপী লকডাউন ঘোষনা করা হলে পিকনিক আয়োজন পন্ড হয়ে যায়। তবে সভাপতি সাধারণ ব্যবসায়ীদের বঞ্চিত করে তাদের চাঁদার টকায় কেনা খাসি দিয়ে তার অনুগতদের নিয়ে ভুরিভোজ করে এতে সাধারণ ব্যবসায়ীদের সঙ্গে সভাপতির মতবিরোধের সৃষ্টি হয়। এর পর থেকে সভাপতি নানা অজুহাতে ক্ষুদ্র ব্যবসায়ীদের খবরদারি শুরু করে। এবিষয়ে জানতে চাইলে দরগাডাঙ্গা হাট বনিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের মধ্যে কিছু সমস্যার জন্য কমিটির লোকজন নিয়ে তাদের দোকানে তালা দেয়া হয়েছিল, পরে খুলে দেয়াও হয়েছে, আর একটা বাজার ভালভাবে চালাতে গেলে অনেক কিছু করতে হয়, তাছাড়া তারা কি আপনাদের (সাংবাদিক) কাছে অভিযোগ করেছে তাহলে আপনাদের এতো মাতামাতি কেন ?
আপনি কোনো ব্যবসায়ীর দোকানে জোরপুর্বক তালা দিতে পারেন কি না এই প্রশ্নের তিনি কোনো সদোত্তর না দিয়ে কৌশলে এড়িয়ে গেছেন। এবিষয়ে তানোর থানার অফিসার ইন্চার্জ (ওসি) কামরুজ্জামান মিঞা বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Post Views: 303
Related