তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে জাল দলিল সৃষ্টি করে প্রতারণার মাধ্যমে প্রায় কোটি টাকা মুল্যর সরকারি খাস সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে। উপজেলার বাধাঁইড় ইউনিয়নের (ইউপি) তেলোপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। এদিকে দীর্ঘদিন পর জালিয়াতির ঘটনা ফাঁস হয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। এদিকে গ্রামবাসী এসব সম্পত্তি উদ্ধারের জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয় সুত্রে জানা গেছে, তানোরের বাধাঁইড় ইউপির মৌজা নম্বর ৫৯ ও ১৪৬ নম্বর দাগে প্রায় ১৫ বিঘা জমি রয়েছে সরকারি খাস। এসব জমির মধ্যে তেলোপাড়া গ্রামের মৃত সোয়েব আলীর পুত্র রবু জাল দলিল সৃষ্টি করে ৩০ শতক ৩০ শতক করে মোট ৬০ শতক জমি জবরদখল করেছে। গ্রামবাসীরা জানান, দালাল মামুনের যোগসাজশে রবু এসব জমি জবরদখল করেছেন। সরেজমিন অনুসন্ধান করলেই অভিযোগের সত্যতা পাওয়া যাবে। এবিষয়ে জানতে চাইলে রবু এসব অভিযোগ অস্বীকার করে বলেন, প্রতিপক্ষের লোকজন এসব অপপ্রচার করছে। এবিষয়ে স্থানীয় ভুমি কর্মকর্তা (তহসিলদার) রাবিউল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
Views: 346
Related