তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রাজ বিহারী (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।গত ২৬ জুন বৃহস্পতিবার দিবাগত উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) শ্রীখন্ডা মজুমদার পাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাজবিহারী ধান মাড়াইয়ের জন্য বাড়ির বাইরের উঠানে (খলিয়ান) বৈদ্যুতিক লাইট সংযোগ দিচ্ছিলেন। অসতর্ক অবস্থায় বিদ্যুৎ লেগে তিনি ঘটনাস্থলেই মারা যান। তিনি ওই গ্রামের মৃত খোকা প্রামানিকের পুত্র।তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”কৃষকের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।#








