Saturday, October 24, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিভাগ সমূহ রাজশাহী বিভাগ

তানোর উপজেলা নির্বাচনে চ্যালেঞ্জের মুখে ময়না

admin by admin
March 29, 2024
in রাজশাহী বিভাগ
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter
আলিফ হোসেন,তানোরঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই দরজায় কড়া নাড়ছে উপজেলা পরিষদ নির্বাচন। রাজনৈতিক দলের নেতা ও কর্মীসমর্থকেরা গা-ঝাড়া দিয়ে উঠেছে। আড্ডা ও চায়ের কাপে উঠেছে আলোচনার ঝড়।  এই নির্বাচন ঘিরে তানোর উপজেলায় শুরু হয়ে গেছে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা। বর্তমান চেয়ারম্যান দলীয় নেতাকর্মীদের নিয়ে করছেন সভা। আবার নতুন চেয়ারম্যান প্রার্থীরা বিভিন্ন জায়গায় সভা-সমাবেশ ও গণসংযোগ করে জানান দিচ্ছেন তাদের নির্বাচন প্রস্ত্ততির কথা।
ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। উপজেলা  নির্বাচন বিএনপি-জামায়াত অংশ নিবে কি না তা এখানো অনিশ্চিত।
তবে তারা কখানোই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে ভোট দিবেন না। যেটা দেখা গেছে গত জাতীয় সংসদ নির্বাচনে। সেই হিসেবে তাদের ভোট প্রতিপক্ষের ঘরে যাবার সম্ভবনা রয়েছে। এটা হলে আওয়ামী লীগের একাংশের সঙ্গে বিএনপি-জামাতের ভোট যোগ হলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পরাজয় প্রায় নিশ্চিত বলে মনে করছেন সাধারণ ভোটারগণ।
স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নাকে এবার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। স্থানীয়
রাজনৈতিক অঙ্গনে তার অনেক ইতিবাচক দিক রয়েছে, তবে নেতিবাচক দিকও কম নয়। ফলে যেখানে এক সময় তিনি ছিলেন অপ্রতিদ্বন্দী নেতৃত্ব ছিল একচ্ছত্র আধিপত্য। এখন সেখানে তাকেই টেক্কা দিতে মাঠে নেমেছেন তার এক সময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক ও কামারগাঁ ইউপির দু’বারের সাবেক সফল চেয়ারম্যান আব্দুল্লাহ আল-মামুন। ফলে চেয়ারম্যান ময়নার  সুখের ঘরে এখন দাউ দাউ করে  জ্বলছে দুুঃখের আগুন বলে মনে করছেন তৃণমুলের  নেতা ও কর্মী-সমর্থকেরা। স্থানীয় নেতাকর্মীরা জানান, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে এই দুই নেতা দলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে শুরু করেছেন। তাদের তৎপরতায়  আওয়ামী লীগে স্পষ্টত বিভক্তি দেখা দিয়েছে। এদিকে উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে ময়নার শীতল সম্পর্ক নেতাকর্মীদের মনে অজানা আতঙ্কের সুত্রপাত হয়েছে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।
তানোর উপজেলায় যেখানে জাতীয় সংসদ নির্বাচনে এমপি ফারুক চৌধুরী নৌকা প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থীর কাছে প্রায় ৬ হাজার ভোটে পরাজিত হয়েছেন। সেখানে উপজেলা ভোটে প্রতিক ছাড়া নির্বাচনে ময়না কতটা সফল হবেন সেটা ভেবে নেতাকর্মীরা হতাশ হয়ে পড়েছে। বিশেষ করে একশ্রেণীর জনপ্রতিনিধি বিগত সংসদ নির্বাচনে যারা মুখে নৌকা অন্তরে কাঁচি ধারণ করে নৌকা ডুবিয়েছে তারা সিদ্ধান্ত হীনতায় রয়েছে। কারণ উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর বিজয় হলে, গত সংসদ নির্বাচনে নৌকা ডুবির জন্য তাদের বিশ্বাসঘাতকতার দায়ে কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে মনে করছেন তৃণমুলের নেতাকর্মীরা। অনেকে বলছে, যেখানে সংসদ নির্বাচনে
এমপি পরাজিত হয়, সেখানে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান বিজয়ী হলে এমপিকেই ছোট করা হয়, এই বিষয়টিও ভোটারদের মাঝে ব্যাপক প্রভাব ফেলেছে।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ভাষ্য,জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সর্বশক্তি প্রয়োগ করে নৌকার বিজয় ঘটাতে ব্যর্থ হয়েছে। যেখানে এমপি ফারুক চৌধুরীর মতো হেভিওয়েট, জনপ্রিয় ও পরিক্ষিত নেতৃত্ব নৌকা প্রতিক নিয়ে, দুর্বল স্বতন্ত্র  প্রার্থী কাঁচি প্রতিকের গোলাম রাব্বানীর কাছে প্রায় ৬ হাজার ভোটে পরাজিত হয়েছেন। সেখানে দলীয় প্রতিক বিহীন উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের সমর্থনে চেয়ারম্যান পদে লুৎফর হায়দার রশিদ ময়না কি বিবেচনায় বিজয়ী হবেন ? তিনি যদি বিজয়ী হন তাহলে বুঝতে হবে এমপি ফারুক চৌধুরীর থেকেও তিনি বেশী জনপ্রিয় ? আর তা না হলে জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে তারা আন্তরিকভাবে কাজ করেননি। কারণ মাত্র তিন মাসের ব্যবধানে উপজেলা ভোটের ফলাফল এমন হলে সেটাই বোঝায়।
 প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা চেয়ারম্যান ময়নার বিরোধীতা করে  মামুনের সঙ্গে প্রকাশ্যে মাঠে সরব স্থানীয় আওয়ামী লীগের প্রথম সারির একাধিক জৈষ্ঠ নেতা ও কর্মী-সমর্থকগণ। এদিকে পরিস্থিতি উপলব্ধি করে এলাকায় ঘন ঘন ছোট-বড় নানা কর্মসূচিতে ব্যস্ত হয়ে উঠেছেন ময়না। তবে তৃণমূলের কাছে থেকে  আশাব্যঞ্জক সাঁড়া পাচ্ছেন বলে মনে হচ্ছে না। তৃণমুলের ভাষ্য একটা সময় আমন্ত্রণ জানিয়েও ছোটখাটো কোনো কর্মসুচিতে তাকে তেমন পাওয়া যায়নি।রাজনীতির মাঠে নিজের টলমল অবস্থা শক্ত করতেই তিনি এমন ঘন ঘন কর্মসূচিতে অংশ নেয়া বলে মনে করছে একাংশের নেতাকর্মী।
তৃণমূলের অভিমত, চেয়ারম্যান ময়নার রাজনৈতিক ক্যারিয়ার পড়েছে চরম ঝুঁকির মূখে ? স্থানীয় সাংসদের আনুকুল্যে থাকায় দলীয় সমর্থন হয় তো তিনিই পাবেন। তবে নেতা ও কর্মী-সমর্থকদের  কেমন সমর্থন পাবেন সেটা দেখার বিষয় ? ইতমধ্যে আওয়ামী লীগের আদর্শিক, প্রবীণ-ত্যাগী-পরিক্ষিত ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীরা তাকে ত্যাগ করেছে পাশপাশি তৃণমূলের একাংশ তার ওপর থেকে মূখ ফিরিয়ে নিয়েছে এতে আগামিতে তাঁর নেতৃত্ব টিকিয়ে রাখায় কঠিন হয়ে পড়েছে। স্থানীয়রা জানান, চেয়ারম্যান ময়না দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি তাঁর ঘনিষ্ঠ কিছু অনুগতদের ওপর নির্ভর করে চলেছেন। যাদের সিংহভাগ জনবিচ্ছিন্ন। কিন্ত্ত দলের প্রবীণ,ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের মূল্যায়নের পরিবর্তে অবমূল্যায়ন করেছেন। এছাড়াও করোনা কালীন সময়ে সরকারি সহায়তা,মটর বাণিজ্যে, খাস পুকুর-জলাশয় নিয়ন্ত্রণ, মাতৃত্বকালীন ভাতা, এমপির বিশেষ বরাদ্দসহ ইত্যাদি নানা প্রকল্পে তার নয়ছয় ও গভীর নলকুপ অপারেটর বানিজ্যের কথা এলাকার মানুষের মূখে মূখে প্রচার রয়েছে। আবার স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার, আত্মীয়করণ, অনুপ্রবেশকারী হাইব্রিড ও সুযোগসন্ধানীদের অধিক মূল্যায়ন করা হলেও প্রবীণ,ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে বলে জনশ্রুতি রয়েছে। এছাড়াও উপজেলা যুবলীগের সভাপতি হয়েও সাংগঠনিক কর্মকান্ড জোরদার-গতিশীল করতে ব্যর্থ, আওয়ামী লীগ নেতাদের ওপর খবরদারী এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে তিনি তেমন কোনো ভুমিকা রাখতে পারেননি বলেও শোনা যাচ্ছে। বিশেষ করে একশ্রেণীর শিক্ষক নেতা ও গভীর নলকুপ অপারেটরের জুলুম-নির্যাতন, অত্যাচার সাধারণ মানুষকে বিক্ষুব্ধ করে তুলেছে। তাদের হাত থেকে পরিত্রাণের আশায় এসব সাধারণ মানুষ ময়নার বিকল্প নেতৃত্বের দিকেই ঝুঁকছে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।এছাড়াও জাতীয় সংসদ নির্বাচনের পর কাঁচি-হাতুড়ি ইত্যাদি বিশষণ দিয়ে সাধারণ মানুষকে উপেক্ষা ও একটি বিশেষ পক্ষের লোক চিহ্নিত করে বঞ্চিত রাখা হয়েছে। অন্যদিকে এমপিবিরোধীদের পক্ষ থেকে
প্রার্থী কে সেটা বিবেচ্য নয়, এমপির সমর্থিত প্রার্থীকে ঠেকাতে হবে এটাই এসব বঞ্চিত মানুষের বোঝানো হচ্ছে। এ ইস্যু নিয়ে উপজেলা ভোটে ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
অসমর্থিত একটি সুত্র জানান, ইতমধ্যে উপজেলার তানোর ও মুন্ডুমালা পৌরসভা এবং পাঁচন্দর, তালন্দ ও সরনজাই ইউপি  আওয়ামী লীগের একাংশের নেতা ও কর্মী সমর্থকেরা ঐক্যবদ্ধ হয়ে উপজেলা নির্বাচনে  মামুনকে সমর্থন দিয়ে মাঠে নেমেছেন। এমনকি এমপিবিরোধী গ্রুপের নেতা ও কর্মী-সমর্থকেরা ময়নার পরাজয় নিশ্চিত করে প্রতিশোধ নিতে  একট্টা হয়েছেন বলেও শোনা যাচ্ছে। এসব বিবেচনায় এবার ময়নার বিজয়ের আশাক্ষীণ বলে সাধারণ নেতাকর্মীদের মধ্যে আলোচনা হচ্ছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, তরুণ, মেধাবী, পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজ সম্পন্ন রাজনৈতিক নেতা উপজেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতার ইচ্ছে প্রকাশ করে নির্বাচনের প্রস্ত্ততি নিচ্ছেন। আওয়ামী লীগ পরিবারের সন্তান ও দু’বারের ইউপি চেয়ারম্যান হিসেবে উপজেলার বিভিন্ন উন্নয়ন, সামাজিক, সাংস্কৃতিক খেলাধুলা ও সমাজ সেবামূলক কর্মকান্ডে দীর্ঘদিন ধরে তিনি নিজেকে সম্পৃক্ত রেখেছেন। উপজেলার সাধারণ মানুষের মধ্যে তরুণ, পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজ ও মেধাবী নেতৃত্ব হিসেবে তার একটা নিজ্বস্ব ব্যক্তি ইমেজ রয়েছে। এদিকে ভোটারদের অধিকাংশ তরুণ,এসব ভোটারদের মানসিকতা ও পচ্ছন্দ বিবেচনা করে তরুণ নেতৃত্ব মামুনকে নির্বাচনে বিজয়ী করার লক্ষ্যে মরণ পণ করে নেতাকর্মীরা মাঠে  নেমেছেন বলে শোনা যাচ্ছে। মানুষ যখন ডুবে যায় তখন খড়কুটো ধরে বাঁচতে চাই। আওয়ামী লীগের দীর্ঘদিন যাবত বঞ্চিত নেতাকর্মীরা এবার মামুনকে খড়কুটো বিবেচনা করে তাকে ধরেই বাঁচার স্বপ্ন দেখছেন।
এদিকে তৃণমুলের মতামত ও ভোটারদের মানসিকতা বিবেচনা করে দেখা গেছে বিজয়ী হবার দৌড়ে মামুন অনেকটা এগিয়ে রয়েছে। ওদিকে উপজেলা আওয়ামী লীগের নাম প্রকাশে অনিচ্ছুক এক জৈষ্ঠ নেতা বলেন, রাজনীতির মাঠে চেয়ারম্যান  ময়নার কিছুটা ইমেজ
সংকট দেখা দিয়েছে   তার আগের সেই জনপ্রিয়তা এখন আর নেই। যে কারণে অধিকাংশ নেতাকর্মী তাঁর বিকল্প নেতৃত্ব হিসেবে মামুনে ঝুঁকছেন। স্থানীয়রা বলছে, বর্তমানে ভোটের মাঠের যে অবস্থা বিরাজ করছে, তাতে কলমা, বাধাইড় ও চাঁন্দুড়িয়া ইউপিতে এমপি অনুসারীরা এগিয়ে রয়েছে। অন্যদিকে তানোর এবং মুন্ডুমালা পৌরসভা, তালন্দ, সরনজাই,পাঁচন্দর ও কামারগাঁ ইউপিতে এমপিবিরোধী অনুসারীরা এগিয়ে রয়েছে। এমপিবিরোধী শিবিরে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম রাব্বানী, সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সাবেক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাবেক যুগ্ম-সম্পাদক আব্দুস সালাম, তানোর পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র ইমরুল হক,প্যানেল মেয়র আরব আলী,মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান,কলমা ইউপি চেযারম্যান খাদেমুন নবী বাবু চৌধুরী, তালন্দ ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু ও পাঁচন্দর ইউপি আওয়ামী লীগের সাবেক সম্পাদক বিজেন কর্মকারপ্রমুখ। যাদের নিজস্ব একটা জনসমর্থন বা ভোট ব্যাংক রয়েছে। যার প্রমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেখা গেছে।এমপি বিরোধীদের দাবী রাজনীতিতে তাদের অস্থিত্ব ধরে রাখতে মামুনের বিজয় ব্যতিত কোনো বিকল্প নাই।এবিষয়ে জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না এসব অভিযোগ অস্বীকার করে বলেন, এসব রাজনৈতিক প্রতিপক্ষের অপপ্রচার। তিনি বলেন,
আওয়ামী লীগে কোনো বিভক্তি নাই, এমপি মহোদয়ের নেতৃত্বে সকলে একট্টা রয়েছেন। তিনি আরো বলেন, সকলের সমর্থনে তিনি আবারো বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন ইনশাল্লাহ।#
Views: 450

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীকে নিয়ে উসকানিমূলক মন্তব্য

প্রধানমন্ত্রীকে নিয়ে উসকানিমূলক মন্তব্য

by admin
October 24, 2026
0
32

    মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি প্রধানমন্ত্রী তারেক রহমানের মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহী সফরের সময় বিমানবন্দর থেকে মাদ্রাসা...

ভূমিমন্ত্রী মিজানুর রহমান (মিনুর) সুস্থতা কামনা করে সাপাহারে দোয়া মাহফিল

ভূমিমন্ত্রী মিজানুর রহমান (মিনুর) সুস্থতা কামনা করে সাপাহারে দোয়া মাহফিল

by admin
October 23, 2026
0
8

  হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে অসুস্থ ভূমিমন্ত্রী ও সংসদ সদস্য মিজানুর রহমান (মিনুর)এমপির সুস্থতা কামনায় দোয়া মাহফিল...

যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ 

যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ 

by admin
October 22, 2026
0
6

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর মোহনপুরের রায়ঘাটি ইউনিয়নের (ইউপি) হাটরামুকিমপুর গ্রামের মুন্তাজ আলীর পুত্র শফিকুল ইসলামের ব্যক্তি মালিকানাধীন  জমিতে দেয়াল নির্মাণ নিয়ে...

পাকড়ি কলেজে স্মরণকালের স্মরনীয় দুর্নীতি, ২২ বছর আগের নিয়োগ দেখিয়ে ৪ জনের এমপিও

পাকড়ি কলেজে স্মরণকালের স্মরনীয় দুর্নীতি, ২২ বছর আগের নিয়োগ দেখিয়ে ৪ জনের এমপিও

by admin
October 22, 2026
0
4

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর তানোরের সীমান্তবর্তী  গোদাগাড়ীর পাকড়ি কলেজে চারজন ডেমো নেস্ট্রেটর বা প্রদর্শক নিয়োগে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ উঠেছে।এমপিও নিয়ে...

রাজশাহীতে গাঁজা সহ গ্রেপ্তার ১ জন

রাজশাহীতে গাঁজা সহ গ্রেপ্তার ১ জন

by admin
October 22, 2026
0
11

  মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি রাজশাহীতে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ মো. আবুল কালাম...

নওগাঁ মহাদেবপুরে প্রতিহিংসার জেরে এক বিঘা ধান কীটনাশক প্রয়োগ করে নষ্ট করে।

নওগাঁ মহাদেবপুরে প্রতিহিংসার জেরে এক বিঘা ধান কীটনাশক প্রয়োগ করে নষ্ট করে।

by admin
October 22, 2026
0
10

  নওগাঁ মহাদেবপুর প্রতিনিধিঃ এস এ উজ্জল নওগাঁর মহাদেবপুরে ২ নং হাতুড় ইউনিয়নে মহিষবাথান গ্রামের মোঃ আমিনুল ইসলাম ক্রয় সূত্রে...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জেলা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জানে আলম মিনা October 24, 2026
  • মাদ্রাসা শিক্ষা : অনাচার ও আত্মশুদ্ধির দায় October 24, 2026
  • মৌসুমি রাজনীতির আগ্রাসন ও হাতছাড়া হওয়া গণ-অভ্যুত্থান: বাংলাদেশ ও সাধারণ মানুষের ভাগ্য কোন পথে? October 24, 2026
  • কিছুদিন আগেও বলেছিলাম, পার্বত্য এলাকায় বড় সামরিক অভিযান প্রয়োজন। October 24, 2026
  • খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক ও নৌপথ অবরোধ চলছে, দুর্ভোগে যাত্রীরা October 24, 2026
  • আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের ইহতিশামূলের বিশ্বজয় October 24, 2026
  • ইসলামে ৪ ধরনের উপহার দেয়া-নেয়া নিষিদ্ধ October 24, 2026
  • বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট বিনামূল্যে দেখা যাবে October 24, 2026
  • বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাইবার হামলার আশঙ্কা: October 24, 2026
  • আজ সোনার ভরি কত October 24, 2026
  • জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপের সুযোগ, আবেদনের খুঁটিনাটি জেনে নিন October 24, 2026
  • আগের নিয়মেই রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-শপিংমল October 24, 2026
  • ভারত,পাকিস্তান, শ্রীলংকার তুলনায় বাংলাদেশের ঋণের হার কম October 24, 2026
  • কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক October 24, 2026
  • ১৩ বছরের ছাত্রীকে ধর্ষণে শিক্ষক স্বামী পলাতক ও স্ত্রী গ্রেপ্তার October 24, 2026
  • অতিরিক্ত ডিআইজির বাড়িতে রাতভর কী হতো, চাঞ্চল্যকর তথ্য October 24, 2026
  • এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন যারা October 24, 2026
  • এনসিপির নতুন কমিটিকে জামায়াতের প্রক্সি পার্টির অভিযোগ রাশেদ খাঁনের October 24, 2026
  • স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করে গণবিক্ষোভের ডাক October 24, 2026
  • কোমরের কাছে এমন টোল খাওয়া গর্ত কি আপনার আছে? October 24, 2026
  • ট্রাম্পের আমেরিকা ছেড়ে ইউরোপে পাড়ি, নতুন জীবনে গিয়ে বাস্তবতার মুখোমুখি অনেক মার্কিন নাগরিক October 24, 2026
  • জর্জ ওয়াশিংটন ব্রিজে সড়কে বিরোধে গুলি, দুই সন্তানের বাবাকে হত্যার অভিযোগে সাবেক এনওয়াইপিডি গোয়েন্দা গ্রেপ্তার October 24, 2026
  • প্রকৃত সম্পদ অর্থে নয়, মানবিকতায়: ভালো মানুষই সমাজের আসল সম্পদ October 24, 2026
  • যুক্তরাষ্ট্র সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ -এর সেমিনার রবিবার,১ নভেম্বরের October 24, 2026
  • ব্রুকলিনের বাংলাদেশি পাড়া থেকে নিউইয়র্ক সিটি হল—শাহানা হানিফের রাজনৈতিক উত্থানের গল্প October 24, 2026
  • ইলহান ওমরের বিয়ে নিয়ে পুরোনো বিতর্ক ফের আলোচনায়: বিয়ের সনদ থেকে ‘ডার্টি ড্যান্ডি’ পরিচয় ঘিরে নতুন প্রশ্ন October 24, 2026
  • বিলাসবহুল হোটেলে প্রায় ৫০ হাজার ডলার ব্যয়ের অভিযোগ, সমালোচনায় এওসি-র প্রচারাভিযান October 24, 2026
  • মব সন্ত্রাসী কওমি মাদ্রাসার অনিয়ম ও যৌন নির্যাতন: অবিলম্বে কওমি শিক্ষাব্যবস্থা বন্ধের দাবি। October 24, 2026
  • হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশের কাছ আসামী ছিনিয়ে নিতে হামলার অভিযোগ। October 24, 2026
  • প্রধানমন্ত্রীকে নিয়ে উসকানিমূলক মন্তব্য October 24, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জেলা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জানে আলম মিনা

      জেলা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জানে আলম মিনা

      October 24, 2026
      মাদ্রাসা শিক্ষা : অনাচার ও আত্মশুদ্ধির দায়

      মাদ্রাসা শিক্ষা : অনাচার ও আত্মশুদ্ধির দায়

      October 24, 2026
      সমাজ ও সংসার পরিবর্তনে অবিনাশী কলম এবং লেখকের দায়বদ্ধতা

      মৌসুমি রাজনীতির আগ্রাসন ও হাতছাড়া হওয়া গণ-অভ্যুত্থান: বাংলাদেশ ও সাধারণ মানুষের ভাগ্য কোন পথে?

      October 24, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল
      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • জাতীয়
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • আন্তর্জাতিক
      • প্রশাসন
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • ভারত/কলিকাতা
      • রাজধানী ঢাকা
      • শিক্ষা
      • সাংবাদিক/মিডিয়া
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d