তামিম ইকবাল বিসিবির দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক দূরদর্শী সিদ্ধান্ত নিয়ে তিনি বুঝিয়ে দিচ্ছেন শুধু কথা নয়, কাজেই বিশ্বাসী তিনি।
মাঠের পারফরম্যান্সকে মূল্যায়ন করতে নিউজিল্যান্ড সিরিজ থেকেই দীর্ঘদিন পর আবার চালু করেন পুরস্কার হিসেবে বাইক দেওয়ার রীতি। এরপর পাকিস্তান টেস্ট সিরিজেও তিনজন ক্রিকেটারের হাতে তুলে দেওয়া হয় বাইক। শরিফুলের পর মুমিনুল, তাইজুল ও শান্তিদের মতো ক্রিকেটাররা এই স্বীকৃতি পেয়েছেন নিজেদের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য।
এতেই থেমে থাকেননি তামিম। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে এবার বাইকের বদলে ৩৫ লাখ টাকার গাড়ি পুরস্কার দেওয়ার ঘোষণা এসেছে। ইতিমধ্যেই চীনা গাড়ি ব্র্যান্ড চেরির সঙ্গে চুক্তিও সম্পন্ন করেছে বিসিবি।
এ ধরনের উদ্যোগ শুধু পুরস্কার নয়, ক্রিকেটারদের জন্য বিশাল অনুপ্রেরণাও। যখন একজন খেলোয়াড় জানে তার পারফরম্যান্সের মূল্যায়ন হচ্ছে, তখন সে আরও বেশি নিবেদিত হয়, আরও বড় স্বপ্ন দেখতে শেখে। তামিম ইকবালের এই পদক্ষেপগুলো তাই শুধু চমক নয়, বরং বাংলাদেশ ক্রিকেটকে আরও পেশাদার ও প্রতিযোগিতামূলক করে তোলার বড় বার্তা।
Views: 184
Related