ঢাকা ১২ আসনে তারেক রহমান কি খেলাটা দেখালেন। এই খেলা দেখে তারেক রহমানের মেধা যোগ্যতার প্রমাণ পাওয়া যায়। এ আসনে জামাত দেড় বছর আগে প্রার্থী ঘোষণা করে সাইফুল আলম খান মিলনকে।
কয়েক মাস আগে এখানে তারেক রহমান প্রার্থী করেন বিএনপি নেতা সাইফুল আলম নিরবকে। কিছুদিন পরে বিএনপি জোট থেকে প্রার্থী করা হয় সাইফুল হককে। যার মার্কা হলো কোদাল। এখানে তারেক রহমান হয়তো ভোটারদেরকে বিভ্রান্ত করার জন্য ঢাকা ১২ আসনে সাইফুলের সংখ্যা বাড়িয়ে দিয়েছেন।
কিন্তু খেলা দেখাতে গিয়ে শেষমেষ ধানের শীষ মার্কা নাই হয়ে গিয়ে বিএনপির মার্কা হয়ে গেল কোদাল। এখন বিএনপি নেতা সাইফুল আলম নিরব একজন স্বতন্ত্র প্রার্থী। যার মার্কা ফুটবল। জামাতের সাইফুল আলম মিলনের মার্কা দাড়িপাল্লা। যাক। আর কথা বাড়ালামনা। বেশী কথা বললে কোদাল দিয়ে সানডে মানডে ক্লোজ।








