অবাকে বিস্ময়ে শুনছিলাম তার ম্যাচিউটি বক্তব্য।
মনে মনে ভাবেছিলাম, দীর্ঘদিন লন্ডনে থেকে হয়তো মানুষ হয়েছে, স্মার্ট হয়েছে, শিক্ষিত হয়েছে।
কিন্তু নির্বাচনী হলফ নামা দেখে প্রথম আশাহত হলাম, তিনি এখনো ইন্টার পাস, এতবছর লন্ডনে থেকেও একটা ডিগ্রি অর্জন করতে পারেন নি! 😭
কোন ফেসবুক পোস্ট দেখলেই, আমি সেখানকার পাঠক রিয়েকশন দেখি।
কিছুক্ষণ আগেই একটা টিভি চ্যানেল এর পেইজে তারেক রহমান এর বক্তব্য পোস্ট করেছে।
দেখলাম ১ লক্ষ ৭৬ হাজার মানুষ রিয়েক্ট করেছে, যার মধ্যে ১ লক্ষ ২৯ হাজার 😀 হাসি রিয়েক্ট।
কৌতুহল বেড়ে গেল, ভাবলাম মানুষ হাসে কেন⁉️
বক্তব্য শুনলাম।
তারেক রহমান বলছিলেন, বিএনপি বিগত সময়ে ব্যপক উন্নয়ন করেছে, বিএনপি মানেই অগ্রযাত্রা, ব্রিজ, রাস্তাঘাট নির্মাণ ইত্যাদি।
এরপর বুঝলাম, মানুষ কেন হাসতে😀, হাসতে😀 পাইদা দিচ্ছে‼️
স্ক্রল করতে করতে আরেক ভিডিও তে দেখলাম, উনি বক্তব্যে বলছেন, আওয়ামী লীগ সরকার ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রোরেলের মতো অপ্রয়োজনীয় প্রকল্পে রাষ্ট্রীয় অর্থ অপচয় করেছে।
মাত্র ২০% মানুষ এ সুবিধা ভোগ করে, তাই বিএনপি ক্ষমতায় আসলে এ অপ্রয়োজনীয় খাত বন্ধ করে দেবে। এইটা কোন কথা⁉️
সাথে সাথেই মনে পরে গেল বেগম খালেদা জিয়ার সেই অমর উক্তি, “আওয়ামী লীগ সরকার পদ্মা সেতু করতে পারবে না, আর যদি করেও তাহলে সেই সেতু ভেঙে পড়বে, কেউ উঠবেন না”!
আসলে শকুনের দৃষ্টি সবসময় নিচেই থাকে!
ভাবছি, মানুষ এতো গর্দভ কয় কেমনে⁉️
নির্বাচন সামনে, এই কথা উনি কিভাবে বলেন⁉️
মেট্রোরেল আর এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার এগুলোর বিরুদ্ধে কথা বলে!
শুধুমাত্র এই বক্তব্যের জন্যই ঢাকা শহরের সবগুলো সিট হারাবেন।
৩০০ ফিট এর মুখস্থ বক্তব্য আর এখনকার অর্জিনাল বক্তব্যের ফারাক তফাত নিয়ে ভাবছি।
কি আর করা? স্বভাব দোষ, তাই বলে ফেলেছে‼️
সকলের গর্ব করার মতো প্রিভিয়াস ট্রেক রেকর্ড বা ইতিহাস থাকে না, এটা অস্বাভাবিক কিছু না।
ভুল বুঝতে পারলে স্বীকার করে ক্ষমা চাওয়াই উত্তম।
দুর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ন হওয়া, হাওয়া ভবন কার্যক্রম, জঙ্গিবাদকে প্রশ্রয়, সন্ত্রাসী-চাঁদাবাজি কার্যক্রম, দেশের কাংখিত উন্নয়ন করতে না পাড়া সহ অতীতের সকল ভুল ভ্রান্তির কথা স্বীকার করে আগামীর বাংলাদেশ বিনির্মানের ভাবনা ও প্রতিশ্রুতির কথা তুলে ধরতে পারলে সবচেয়ে ভালো হতো।
তাহলে জনগণ হয়তো বুঝতে পারতো, বিশ্বাস করতো, আপনি চিন্তা চেতনায় চেইঞ্জ হয়েছেন, ভালো চিন্তা ভাবনা মাথায় আছে।
নির্বাচনের আগে কেন আপনি পুচ্ছ লাগিয়ে কা কা শব্দ করে প্রমাণ দিলেন আপনি ময়ুর নন!😭
মানুষ তো দেখেও শিখে‼️
আল-জাজিরায় বিভিন্ন প্রতিকূল প্রশ্নের উত্তরে যেভাবে ছক্কা আর বাউন্ডারি হাঁকিয়েছেন সজীব ওয়াজেদ জয় সেটা দেখেও তো শিখতে পারতেন।
ধ্যাত কি সব ভাবি!
টেক্সাস ইউনিভার্সিটি থেকে গ্রেজুয়েশন, হাড়ভার্ড ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করা সজীব ওয়াজেদ জয়ের সাথে, ইন্টার পাস করা তারেক রহমান এর তুলনা করছি‼️
নো ওয়ে……
জয় বাংলাদেশের রাজনীতির জন্য ফিট কিনা জানিনা তবে আন্তর্জাতিক উন্নত বিশ্বের যেকোন দেশের জন্যই ফিট।
আসলে বাঙ্গালী সজীব ওয়াজেদ জয়ের মতো স্মার্ট, ডায়নামিক, এডুকেটেড, টেলেন্টেড লিডার ডিজার্ভ করে কিনা এটাই আসলে ভাববার বিষয়।







