আল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধিঃ গুম-খুন ও পঙ্গুতের শিকার নেতা-কর্মীদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত নববর্ষ, ঈদ শুভেচ্ছা ও আর্থিক সহায়তা বগুড়ার গাবতলীর বিভিন্ন ইউনিয়নে প্রদান করা হয়েছে। গতকাল বুধবার রামেশ্বরপুরের তেজপাড়া গ্রামের উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মতিয়ার রহমান মতির পিতা শহীদ আফিজ উদ্দিনের পরিবার এবং একই গ্রামের মৃত্যু রবিউল ইসলামের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত নববর্ষ, ঈদ শুভেচ্ছা ও আর্থিক সহায়তা প্রদান করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হেলাল সহ বিএনপি এবং অংঙ্গদলের মধ্যে ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব মন্ডল, আশরাফ হোসেন, শহীদ পরিবারের আছিয়া বেগম, সায়েদজ্জামান, ছালেক, আব্দুল কুদ্দুস, সাত্তার, আলম, ছালাম, মজনু, সম্রাট, স্বপন, বেলাল, সেন্টু, সোহাগ, জনি, মোহন, বিপ্লব প্রমুখ। এছাড়াও কাগইল ইউনিয়নের সাহাপুর গ্রামের মৃত্যু শহীদ এর পরিবারের মাঝে একই ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়। এসময় শহীদের মাতা সাহেনা বেগম সহ দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন ।
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা নাটোরের নলডাঙ্গা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান...








