বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে ১৪৪ ধারা ফৌঃ কাঃ বিঃ ভঙ্গ করার পরও প্রশাসন নিরব রয়েছে বলে অভিযোগ উঠেছে। জানাগেছে, বরগুনার আমতলী উপজেলা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত এম.পি-১৯৯/২০২৩ নং মোকদ্দমায় গত ১৮/০৯/২০২৩ ইং তারিখে ১৪৪/১৪৫ ধারা জারি করে, সরেজজমিনে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য সহকারী কমিশনার(ভূমি) তালতলীকে এবং একই সাথে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য অফিসার ইনচার্জ তালতলী থানাকে নির্দেশ দেন। তালতলী থানার এস.আই সিরাজুল ইসলাম গত ১৯/০৯/২০২৩ ইং তারিখ পক্ষগনকে নোটিশ জারি করে আদালতের মাধ্যমে বিরোধীয় বিষয়ে মিমাংষা না হওয়া পর্যন্ত সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখার নোটিশ দেন। এদিকে বিরুধীপক্ষ মৃধা বাহিনী আইন এর প্রতি কোন তোয়াক্কা না করে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর ১৪৪/১৪৫ ধারা আদেশ অমান্য করে তালতলীর ৪নং শারিকখালী ইউনিয়নের কচুপাত্রা গ্রামের বিবাদী মোঃ মিরাজ মৃধা (২৬), মোঃ রিয়াজ মৃধা (২৮), মোঃ মেহেদী মৃধা (২২), মোঃ খলিল মৃধা (৪৫), গত ২৫/১০/২৩ ইং তারিখ গভীর রাত থেকে ভোর ৬টা পর্যন্ত জোর পূর্বক ইট বালু সিমেন্ট দ্বারা ৪৭ নং কচুপাত্রা মৌজার ২০০ নং খতিয়ানের কমপ্লেক্স এর দক্ষিন পাশে রাস্তার পশ্চিম পাশের বিরোধীয় ১৮৯ নং দাগে ওয়াল গেথে ঘর নির্মানের কাজ করে। এভাবে আইনকে বিদ্যাঙ্গুলী দেখিয়ে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর আদেশকে অমান্য করায় বিষয়টি গোটা তালতলীবাসীসহ জনমনে প্রশ্নবিদ্ধ হয় উঠেছে। মামলার বাদী খালেদা বেগম আইনী সহয়তা না পেয়ে নিরুপায় হয়ে এ বিষয়ে আইনী হস্তক্ষের জন্য উদ্ধর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।








