তালতলী( বরগুনা)প্রতিনিধি: আসছে ১৬ই মার্চ বরগুনার তালতলী উপজেলার ৪নং শারিকখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়নের সর্বত্র বইছে এখন নির্বাচনী হাওয়া। অপরদিকে নির্বাচনের দিন তারিখ ও সময় যতই ঘনিয়ে আসছে নির্বাচনী প্রচার প্রচারণা দিন দিন ততই বৃদ্ধি পাচ্ছে। এ ইউনিয়নে পাঁচ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে এক জন প্রার্থীর প্রচার প্রচারনা চোখে না পরলেও অন্য ৪ জন প্রার্থী তাদের নিজ নিজ নির্বাচনী প্রতীক নিয়ে ব্যাপক পরিসরে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। ব্যাপক প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা ছুটে চলছে ভোটারদের দারে দারে। ভোটাররাও হিসাব মিলাচ্ছে তাদের পছন্দের প্রার্থীকে নিয়ে। প্রার্থীদের মধ্যে বর্তমান চেয়ারম্যান মো: আবুল বাশার বাদশা তালুকদার নৌকা প্রতিক নিয়ে, সাবেক চেয়ারম্যান মো: জাকির হোসেন বাবুল হাওলাদার আনারস প্রতিক নিয়ে, বিশিষ্ট ব্যাবসায়ী মো: নিজাম উদ্দিন ঘোড়া প্রতীক নিয়ে, বারবার নির্বাচিত সাবেক ইউপি সদস্য মো: ফারুক হোসেন ফারুক খান হাতপাখা প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এলাকাসূত্রে জানা যায়, এবারের নির্বাচনে এ ইউনিয়নে ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা থাকলে ও সাবেক চেয়ারম্যান মো: জাকির হোসেন বাবুল হাওলাদার ভোটের দিক দিয়ে অনেক এগিয়ে রয়েছেন।
Views: 285
Related