সাকিব হোসেইন, তিতাস (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার তিতাসে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে একই ইউনিয়নের তিন বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯শে ফেব্রুয়ারি) উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওসমান গনি ভূঁইয়া ও সাধারন সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়ার যৌথ স্বাক্ষরিত তিনটি দলীয় পেইডে নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সদস্য মাঈনুদ্দিন সরকার খুশু, মোঃ নুরুদ্দিন সরকার ও শাহ নুর আলম নামের এই তিন নেতাকে বহিষ্কার করা হয়।
আজ (২১শে ফেব্রুয়ারী) শনিবার বিষয়টি নিশ্চিত করে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়া বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচার প্রচারণা চালানোর অভিযোগের পেক্ষিতে আজীবনের জন্য এ তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। যারা তারেক রহমানের নির্দেশনাকে অমান্য করে দলীয় পদে থেকে ধানের শীষের বিপক্ষে অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে তিতাস উপজেলা বিএনপি।।
Views: 206
Related