সাকিব হোসেইন, তিতাস (কুমিল্লা) সংবাদদাতা: নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী নুর মোহাম্মদ নিজেকে সমন্বয়ক দাবী করে স্বৈরাচার হাসিনার এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লার তিতাস উপজেলারর কলাকান্দি ইউনিয়নে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বঙ্গবন্ধুর ছবির সাথে এবং আওয়ামীলীগ নেতাদের সাথে নুর মোহাম্মদ এর একাধিক ছবি ভাইরাল হয়েছে।
আলমগীর হোসেন ভান্ডারী তার ফেসবুক আইডি থেকে পোস্টে লিখেছেন, এই সেই কুক্ষাত ছাত্রলীগ নূর মুহাম্মাদ যে কিনা সমন্বয়ের পরিচয় দিয়ে কলাকান্দি ইউনিয়ন কালাচান্দকান্দি গ্রামটি লুটেপুটে খাচ্ছে সাধারণ মানুষ অসহায় পরে কোন জমিজামা বেচাকিনা করতে হলে তাকে চাদা দিতে হয়।আরো জানতে পারলাম সাধারণ মা বোন তার কাছে নিরাপদ নয়।
আনিছ সরকার তার ফেসবুক আইডি থেকে পোস্টে লিখেছেন, এককালীন ছাত্রলীগ কর্মী। ছাত্র সমন্বয়ক সেজে,আওয়ামী লীগের এজেন্ট বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।শান্ত কলাকান্দিকে অশান্ত করার পায়তারা করতেছে।আমরা কলাকান্দি ইউনিয়নের জনগনকে সাথে নিয়ে এই ছাত্রলীগ সমন্বয়ক কে বিতাড়িত করব ইনশাআল্লাহ। অপর আরেকটি পোস্টে মোহাম্মদ মানিক লিখেছেন,এককালের ছাত্রলীগ এখন ছাত্রস্মনয়ক হিসেবে কলাকান্দি ইউনিয়নের বিশৃঙ্খলার চেষ্টা করতেছে।
এবিষয়ে জানতে নুর মোহাম্মদকে ফোন করলে তিনি বলেন, আমি বাসে আছি, এক ঘন্টা পর ফোন করেন।অপর আরেকটি প্রশ্নে আগে আপনি ছাত্র লীগ করতেন এখন সমন্বয়ক দাবি করে কলাকান্দি ইউনিয়নে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন বলে ফেসবুকে ভাইরাল হয়েছে , উত্তরে তিনি বলেন,এবিষয়ে আমার ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দিয়েছি, সেখানে দেখেন বলে ফোন কেটে দেন।
মো. সাকিব হোসেইন, তিতাস, (কুমিল্লা) সংবাদদাতা।
Views: 320
Related