রংপুর বিভাগীয় প্রতিনিধি: তিন কোটি টাকা মূল্যের ভারতীয় কাপড়সহ কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ ১৪ আক্টোবর সোমবার লালমনিরহাটে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নে তিস্তা সেতুর টোল প্লাজা থেকে কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞাপ্তিতে জানানো হয়, কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে করতোয়া কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানে করে ঢাকায় যাচ্ছে ভারতীয় কাপড়ের একটি বড় চালান। এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি গংগারহাট বিওপির একটি দল গত রবিবার দিবাগত রাতে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে বড়বাড়ি এলাকায় কাভার্ড ভ্যানটি থামানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে বিজিবি লালমনিরহাট সদর ব্যাটালিয়নের সদস্যরা সোমবার ভোরে লালমনিরহাট সদর উপজেলার তিস্তা সড়ক সেতু টোল প্লাজায় অভিযান চালিয়ে করতোয়া কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানটি আটক করে। কাভার্ড ভ্যানটিতে তল্লাশি চালিয়ে এক হাজার ৪৬৬টি ভারতীয় শাড়ি, এক হাজার প্যান্ট ও এক হাজার ৪৭৯টি পাঞ্জাবি জব্দ করা হয়। এসব মালামালের মূল্য প্রায় তিন কোটি ১৯ লক্ষ ২৭ হাজার টাকা। পণ্যগুলো লালমনিরহাট কাস্টমসে জমা করা হয়েছে বলে বিজ্ঞাপ্তিতে জানানো হয়।
ব্রাহ্মণপাড়ায় পারিবারিক কলহের জেরে শাশুড়িকে মারধরের অভিযোগ, আটক পুত্রবধূ
মোঃ আবদুল্লাহ বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ৬২ বছর বয়সী শাশুড়ি আরজিনা বেগমকে মারধর...





