রাজধানীর কমলাপুর রেল স্টেশনে একটি মালবাহী কনটেইনারে লাগা আগুন নিভেছে। আগুন লাগার প্রায় তিন ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে বিকেল ৩টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শাহজাহান সিকদার জানান, কমলাপুর স্টেশনের ভেতরে রাখা একটি কনটেইনারে হঠাৎ করে আগুন লাগে। খবর পাওয়ার ১৫ মিনিট পর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভাতে ছুটে যায়। তারা দীর্ঘ তিন ঘণ্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনে।
কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। এছাড়া আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।







