Thursday, October 15, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home মতামত

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেশের জন্য অশনিসংকেত

admin by admin
August 15, 2026
in মতামত, রাজনীতি
Reading Time: 1 min read
1 0
A A
0
তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেশের জন্য অশনিসংকেত
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।।
দেশে বর্তমানে যে জ্বালানি সংকট চলছে তার মূল কারণ হচ্ছে গ্যাস সরবরাহের স্বল্পতা। এ পরিস্থিতি এই ঘাটতি হঠাৎই তৈরি হয় নাই। বিগত পতিত আওয়ামী সরকার নিজস্ব উৎস থেকে গ্যাস অনুসন্ধান ও উৎপাদনের বিষয়ে খুব বেশি গুরুত্ব না দিয়ে দেশকে ক্রমেই আমদানিনির্ভর করে তুলেছিল। যার ফলশ্রুতিতেই এই সংকট আজ ভয়াবহ রুপ নিয়েছে। তাদের পরিকল্পনার অন্যতম অংশ ছিল ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) এবং ল্যান্ড-বেজড রিগ্যাসিফিকেশন প্ল্যান্ট স্থাপন। এখন প্রতিয়মান হচ্ছে যে, এর কোনোটিই প্রত্যাশামাফিক কার্যকর হয় নাই। ২০১১-১২ সাল থেকেই পেট্রোবাংলা গ্যাস আমদানিনির্ভর পরিকল্পনা গ্রহণ করে আসছে। ২০১৬-১৭ সালে নিজস্ব উৎস (পেট্রোবাংলা ও আইওসি মিলিয়ে) থেকে গ্যাসের উৎপাদন যেখানে ২৭০ কোটি ঘনফুটে পৌঁছেছিল, সেটা এখন কমে প্রায় ১৫০ কোটি ঘনফুটে এসে ঠেকেছে। এটা পেট্রোবাংলার অনেক বড় একটা ব্যর্থতা।

জ্বালানি ও বিদ্যুৎ সংকটে দেশের অর্থনীতিতে যখন বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, গ্যাস ও বিদ্যুৎ সংকটে জনজীবনে ভোগান্তি যখন চরমে পৌঁছেছে, তখন সরকার জনগণের সামনে কোনো সঠিক, গ্রহণযোগ্য জ্বালানি পরিকল্পনা হাজির করতে পারছে না। বরং সরকারের বিদ্যুৎ মন্ত্রনালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী বলছেন, ‘গ্রামে কোন লোড শেডিং নাই। কারেন্টের খাম্বাগুলো লম্বা হওয়ার কারণে কারেন্ট আসতে দেরি হয়।’ মন্ত্রীদের এমন কথা বলা কি আদৌ সাজে ? এতে করে কি প্রমানিত হচ্ছে না যে, তারা জনগণের এই সমস্যাকে গুরুত্ব দিচ্ছেন না। ফলে জনমনে একধরনের ক্ষোভ তৈরি হচ্ছে। গত দুই সপ্তরে রাজধানির বাইরে কয়েকটি মফস্বল শহরে যাবার সুযোগ আমার হয়েছে। সেখানে নিজের বাস্তব অভিজ্ঞতা খুব বেশী সুখকর নয়। প্রায় জায়গায় সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে বলাবলি করছে, ‘ভাই কারেন্ট কখন যায় বলার দরকার নাই। এখন বলবেন কারেন্ট কখন কখন আসে।’ জ্বালানির অভাবে আমাদের অনেক গ্যাস প্ল্যান্ট বন্ধ আছে, তেল প্ল্যান্টগুলো চলছে না। কেন এই পরিস্থিতি তৈরি হলো? সরকারের জ্বালানি পরিকল্পনার ত্রুটিগুলো কোথায়? বর্তমান অবস্থা থেকে উত্তরণের উপায়ই বা কী? এসব বিষয়ে কথা না বলে মন্ত্রীদের অসংলগ্ন কথা সমস্যাকে গুরুত্বহিন ভাবে উপস্থাপন করছে।

বাংলাদেশের পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের তথ্য বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে, দেশে প্রতিদিন বিদ্যুৎ চাহিদা স্বাভাবিক সময়ে সাড়ে ১১ হাজার থেকে ১২ হাজার মেগাওয়াট, তবে চলতি বছরে দাবদাহের কারণে সেই চাহিদা তৈরি হয় ১৬ থেকে সাড়ে ১৬ হাজার মেগাওয়াট। এই সময়ে প্রতিদিন বিদ্যুৎ উৎপাদন হয়েছে ১৩-১৪ হাজার মেগাওয়াট। ঘাটতি থাকছে আড়াই হাজার মেগাওয়াটের বেশি। বিদ্যুৎ উৎপাদনের জন্য বাংলাদেশকে মূলত প্রাকৃতিক গ্যাস, জ্বালানি তেল, কয়লা ও সোলার এনার্জির ওপর নির্ভর করতে হয়। বর্তমানে বাংলাদেশে মোট বিদ্যুতের ৫১ শতাংশ উৎপাদন হয় প্রাকৃতিক গ্যাস থেকে, ২৬ শতাংশ উৎপাদন হয় ফার্নেস অয়েল থেকে ও বাকি অংশ উৎপাদন হয় অন্যান্য উৎস থেকে। বিদ্যুৎ উৎপাদনের জন্য সবচেয়ে সাশ্রয়ী ও সহজলভ্য জ্বালানি হলো প্রাকৃতিক গ্যাস। একসময় বাংলাদেশের বিদ্যুতের ৮০ শতাংশ উৎপাদন হতো প্রাকৃতিক গ্যাস থেকে, বর্তমানে তা কমে ৫১ শতাংশে নেমেছে। এর অন্যতম প্রধান কারণ পেট্রোবাংলা নতুন কোনো গ্যাসক্ষেত্র আবিষ্কার করতে না পারা এবং নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে পর্যাপ্ত উদ্যোগ গ্রহন না করা। বিদ্যুৎ উৎপাদনের জন্য তরল প্রাকৃতিক গ্যাস (লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস- এলএনজি) বাংলাদেশে ব্যবহার হয়। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে তরল প্রাকৃতিক গ্যাসের মূল্য দুই থেকে চার গুণ পর্যন্ত বেড়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদনে সংকট তৈরি হয়েছে। তাছাড়া জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু বিদ্যুৎ উৎপাদন সে তুলনায় বৃদ্ধি পায় নাই।

দেশে বিদ্যুতের লোডশেডিং সকল রেকর্ড ছাড়িয়েছে। গড়ে প্রায় তিন হাজার মেগাওয়াট লোডশেডিং হচ্ছে প্রাতদিন। প্রচণ্ড তাবদাহের মধ্যে বিদ্যুতের অভাবে দেশজুড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শহরে কিছুটা কম হলেও গ্রামের পরিস্থিতি অত্যান্ত ভয়াবহ। কিছু এলাকায় ৭০ থেকে ৮০ শতাংশ সময় বিদ্যুৎ থাকছে না। কোথাও টানা ১০ ঘণ্টার বেশি লোডশেডিংয়ের অভিযোগ পাওয়া গেছে। জনমনে ক্ষোভ বাড়ছে। ক্ষুব্ধ মানুষ বহু স্থানে বিদ্যুতের দাবিতে বিক্ষোভ করছেন। বিদ্যুতের সংটে সারা দেশেই কল-কারখানায় উৎপাদন মারাত্মকভাবে কমেছে। অনেক প্রতিষ্ঠানে শ্রমিকরা গল্প-গুজব করে অলস সময় পার করছে। শিক্ষার্থীরা লেখাপড়ায় মন দিতে পারছে না। রোগী, শিশু ও বয়স্ক ব্যক্তিরা গরমে হাঁসফাঁস করছেন। তাদের প্রাণ ওষ্ঠাগত। এই পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক।

বিদ্যুৎ পরিস্থিতি খুব দ্রুত উন্নয়নের কোনো লক্ষণ দেখা যাচ্ছে। সম্প্রতি রাজধানীতে জ্বালানি-সম্পর্কিত এক সেমিনারে বিদ্যুৎ প্রতিমন্ত্রী সরকারের পক্ষ থেকে ভুক্তভোগী মানুষের কাছে দুঃখ প্রকাশ করেন। তিনি বিদ্যুৎ ও জ্বালানির চাহিদা ও সরবরাহে বড় ঘাটতির দায় স্বীকারও করেন। প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ ইতিবাচক হলেও তার বক্তব্যে সমাধানের সূত্র নাই।  কিন্তু বিদ্যুৎমন্ত্রী বা অন্য কারো কাছ থেকে আশাবাদী হওয়ার মতো কোনো বক্তব্য এখনো পাওয়া যায় নাই। আগামী সাড়ে চার বছরে নবায়নযোগ্য উৎস থেকে প্রায় ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতির কথা বলেছেন বিদ্যুৎমন্ত্রী। ভোগান্তির শিকার মানুষ কিন্তু প্রস্তুতির কথা নয়, চলমান সঙ্কট কাটাতে সরকার কী করছে- সেটা জানতে চায়।

দেশে রাষ্ট্রপতি কে হচ্ছেন, কে মন্ত্রী হচ্ছেন—এসব রাজনৈতিক আলোচনা থাকলেও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সবচেয়ে বড় উদ্বেগ এখন বিদ্যুৎ ও গ্যাসের সংকট। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহর ও গ্রামাঞ্চলে জ্বালানি ও বিদ্যুৎ সমস্যার কারণে জনজীবন ক্রমেই দুর্বিষহ হয়ে উঠছে। বিশেষ করে বাসাবাড়িতে দীর্ঘ সময় গ্যাস না থাকায় রান্নাবান্না ব্যাহত হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন এলাকায় ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় তীব্র গরমের মধ্যে মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরকারের পক্ষ থেকে গ্যাস সংকট মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা বলা হলেও সাধারণ মানুষের বড় একটি অংশ এখনো এর সুফল পাচ্ছে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে বলে জানানো হলেও মাঠপর্যায়ের বাস্তবতায় সংকটের তেমন পরিবর্তন দেখা যাচ্ছে না।

বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, দেশে বিদ্যুতের বড় ধরনের সংকট নেই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দাদের অভিজ্ঞতায় ভিন্ন কথা বলছে। তাদের অভিযোগ, দিনের বিভিন্ন সময়ে একাধিকবার বিদ্যুৎ চলে যাচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে দীর্ঘ সময় পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হচ্ছে। ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি ক্ষোভও তৈরি হচ্ছে। এর প্রভাব কল কারখানা ও শিল্প অঞ্চলেও পড়ছে। বিদ্যুৎ ও গ্যাস সমস্যার কারনে কল কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় জনমনে যে তীব্র অসন্তোষ বিরাজ করছে, তা যেন কোনভাবেই বিস্ফোরন না ঘটে। সংকটময় এই পরিস্থিতিতে বিদ্যুৎ বিভাগের কর্মী ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে অনাকাঙ্ক্ষিত হামলা বা নাশকতার আশঙ্কায় নিরাপত্তা চেয়ে পুলিশ প্রশাসনের কাছে চিঠি দিয়েছে বলে জানা যায়। যা সংকটকে আরো ভয়াবহ করে তুলতে পারে।

সরকার অবশ্য গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বাত্মক চেষ্টা চালানোর কথা জানিয়েছে। প্রধানমন্ত্রীও বিভিন্ন সভা-সমাবেশে সংকট সমাধানে সরকারের উদ্যোগের কথা তুলে ধরছেন। সাধারণ মানুষও সরকারের আশ্বাসের ওপর আস্থা রাখতে চান। তাদের প্রত্যাশা, সরকারের নেওয়া উদ্যোগ দ্রুত বাস্তবায়িত হবে এবং অল্প সময়ের মধ্যেই গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের পরিস্থিতি স্বাভাবিক হবে। তবে সেই প্রত্যাশা পূরণে দ্রুত, কার্যকর ও টেকসই পদক্ষেপ নেওয়া এখন জরুরি। কারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, কর্মসংস্থান, শিক্ষা ও পারিবারিক ব্যবস্থাপনা—সবকিছুই নির্ভর করছে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও পর্যাপ্ত গ্যাস সরবরাহের ওপর। মনে রাখতে হবে, শুধু একটি পদক্ষেপের মাধ্যমে জ্বালানিসংকটের সমাধান করা সম্ভব নয়। এসব উদ্যোগকে একটি সমন্বিত ও সম্মিলিত কর্মপরিকল্পনার অংশ হিসেবে একসঙ্গে বাস্তবায়ন করতে হবে। তা না হলে দৃশ্যমান স্বস্তি বা ‘ভিজিবল রিলিফ’ পাওয়া সম্ভব হবে না।

এ পরিস্থিতিতে সরকারের প্রথম কাজ হওয়া উচিত সংকটের প্রকৃত কারণ জনগণের সামনে স্পষ্টভাবে তুলে ধরা। কোন বিদ্যুৎকেন্দ্র জ্বালানির অভাবে বন্ধ, কোনটি অর্থের অভাবে উৎপাদন কমাচ্ছে, কোথায় গ্যাস সরবরাহের ঘাটতি এবং কোন কেন্দ্র চালাতে কত ব্যয় হচ্ছে এসব তথ্য নিয়মিত প্রকাশ করা দরকার। জরুরি ভিত্তিতে গ্যাস সরবরাহ বাড়ানো, জ্বালানি আমদানির অর্থায়ন নিশ্চিত করা এবং অপেক্ষাকৃত কম ব্যয়ের বিদ্যুৎকেন্দ্রগুলো সর্বোচ্চ সক্ষমতায় চালানোর উদ্যোগ নিতে হবে। আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থার ঝুঁকি কমিয়ে দেশীয় গ্যাস অনুসন্ধান, নবায়নযোগ্য জ্বালানি এবং জ্বালানি দক্ষতার ওপর গুরুত্ব বৃদ্ধি করতে হবে। বিদ্যুৎ খাতকে শুধু নতুন কেন্দ্র নির্মাণের দৃষ্টিতে দেখলে চলবে না। বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা কত, তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রয়োজনের সময়ে কতটা বিদ্যুৎ নির্ভরযোগ্যভাবে এবং সাশ্রয়ী মূল্যে সরবরাহ করা যাচ্ছে। বর্তমান সংকট সেই মৌলিক শিক্ষা আবারও মনে করিয়ে দিচ্ছে। অতিরিক্ত সক্ষমতা গর্ব নয়, বাস্তব উৎপাদন ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করাই হওয়া উচিত বিদ্যুৎ নীতির প্রধান লক্ষ্য। আজকের লোডশেডিং তাই সাময়িক সংকট হিসেবে পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ নেই; এটি বিদ্যুৎ খাতের নীতি ও ব্যবস্থাপনা নতুন করে পর্যালোচনার একটি জরুরি সংকেত। সরকারের কাছে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার অনুরোধ জানাই। লোড শেডিং সমস্যার সমাধান জরুরী হয়ে পড়েছে।

মনে রাখতে হবে, সরকার যতই পরিকল্পনা গ্রহন করুক না কেন সেই সব পরিকল্পনা বাস্তবায়িত হতে সময় লাগবে, আর ততদিনে চলমান সংকট আরও গভীর ক্ষতি করে ফেলতে পারে। তাই তাৎক্ষণিক সমাধানের কোনো জাদুকাঠি সরকারের হাতে নেই বলেই বিভিন্ন সূত্র থেকে আচ করা যাচ্ছে। এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো, একটিমাত্র উৎস বা একটিমাত্র টার্মিনালের ওপর নির্ভরতা থেকে বেরিয়ে এসে বহুমুখী উৎসের সুযোগ ও সম্ভাবনা হাতে রাখা। জ্বালানি নিরাপত্তা মানেই কেবল পর্যাপ্ত সরবরাহ নয়, বরং সেই সরবরাহের উৎস কতটা বৈচিত্র্যময় ও স্থিতিস্থাপক, তার ওপরও নির্ভর করে। একটি টার্মিনালে ত্রুটি দেখা দিলে যেন গোটা জাতীয় গ্রিড অচল হয়ে না পড়ে, সেই ধরনের বিকল্প ব্যবস্থা এখনই গড়ে তোলা প্রয়োজন। জ্বালানি খাতের এই ভঙ্গুরতা কাটিয়ে উঠতে না পারলে, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা কেবল থমকেই যাবে না, বরং তা পিছিয়েও যেতে পারে বহু বছর। সময় এসেছে এই সংকটকে জাতীয় অগ্রাধিকারের তালিকায় সবার ওপরে রেখে, দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধানের পথে এগিয়ে যাওয়ার। একই সাথে ‎বিদ্যুৎ সংকটের মধ্যে একদিকে লোডশেডিংয়ে ভোগান্তি বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে বিদ্যুৎ স্থাপনায় হামলার আশঙ্কায় নিরাপত্তা চেয়েছে বিতরণকারী প্রতিষ্ঠানগুলো। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার পাশাপাশি স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করাও এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

(লেখক : কলামিস্ট, রাজনীতিক  কর্মী ও রাজনৈতিক বিশ্লেষক)
E-mail : gmbhuiyan@gmail.com

Views: 156

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

সংবিধান সংস্কারের অঙ্গীকার থেকে পিছু হটেছে সরকার: মামুনুল হক

সংবিধান সংস্কারের অঙ্গীকার থেকে পিছু হটেছে সরকার: মামুনুল হক

by admin
October 15, 2026
0
9

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, বর্তমান ক্ষমতাসীন সরকারের সঙ্গে বিরোধী দলগুলোর অবস্থান সম্পূর্ণ বিপরীত মেরুতে। সংবিধান সংস্কার...

যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনোনিত হলেন মনজুর চৌধুরী

যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনোনিত হলেন মনজুর চৌধুরী

by admin
October 15, 2026
0
12

    হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের জরুরি কার্যনির্বাহী সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের সিনিয়র সহসভাপতি মঞ্জুর চৌধুরীকে রবিবার...

মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোঃ জিয়াউর রহমান জিয়া,

মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোঃ জিয়াউর রহমান জিয়া,

by admin
October 15, 2026
0
9

  মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধিঃ সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। দূর্গা পূজা মানেই ঢাকের আওয়াজ, প্যান্ডেলের হৈহুল্লোড়, নতুন জামা-কাপড়...

মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোঃ জিয়াউর রহমান জিয়া,

মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোঃ জিয়াউর রহমান জিয়া,

by admin
October 14, 2026
0
2

  মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধিঃ সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। দূর্গা পূজা মানেই ঢাকের আওয়াজ, প্যান্ডেলের হৈহুল্লোড়, নতুন জামা-কাপড়...

ঈমানের আলো ও মুক্তির ঠিকানা

ঈমানের আলো ও মুক্তির ঠিকানা

by admin
October 14, 2026
0
13

ঈমানের আলো ও মুক্তির ঠিকানা ✍️ কলমেঃ এস এম আবদুল বারেক (লেখক/প্রাবন্ধিক) - মঈনউদ্দিন মনি, চট্টগ্রাম প্রতিনিধি আল্লাহ তোমার প্রেমের...

অবসরের বয়সই নেই, ঢোকার বয়সে বাধা কেন?

অবসরের বয়সই নেই, ঢোকার বয়সে বাধা কেন?

by admin
October 14, 2026
0
88

বাংলাদেশে একজন আইনজীবীর অবসরের কোনো বয়স নেই। ৯০, ৯৫, ১০০ বছরেও তিনি কোর্ট করতে পারেন। যেখানে শেষের সীমা নেই, সেখানে...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • সুনামগঞ্জের শান্তিগঞ্জ দুই উপজেলার ৩৫টি দলের অংশগ্রহনে দাওয়াতী উৎসব কাবাডি খেলা October 15, 2026
  •  বুধবার বাদ ফজর গুলশান আজাদ মসজিদে রাশনাফ ওয়াদুদের প্রথম জানাজা October 15, 2026
  • সংবিধান সংস্কারের অঙ্গীকার থেকে পিছু হটেছে সরকার: মামুনুল হক October 15, 2026
  • চার দশকের গান ও বন্ধুত্বের মেলবন্ধন: বনানীর আর্টিস্ট ক্লাবে প্রমিথিউস-এর পুরনো সদস্যদের নস্টালজিক পুনর্মিলনী October 15, 2026
  • বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ October 15, 2026
  • শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ সাইফুল ইসলাম. October 15, 2026
  • যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনোনিত হলেন মনজুর চৌধুরী October 15, 2026
  • ঠাকুরগাঁও- শুন্য ১ আসন নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত October 15, 2026
  • মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোঃ জিয়াউর রহমান জিয়া, October 15, 2026
  • নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং করলেন এসপি আল মামুন শিকদার October 15, 2026
  • মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোঃ জিয়াউর রহমান জিয়া, October 14, 2026
  • স্বামীকে হত্যার পর ড্রামে ঢুকিয়ে সিমেন্টের ঢালাই, স্ত্রী ও তার প্রেমিকের মৃত্যুদণ্ড October 14, 2026
  • গাজীপুরে ড্রাগ ফার্মাসিউটিক্যালসের আগুন নিয়ন্ত্রণে October 14, 2026
  • শৈশবের ছোট্ট দোকান, বুকে বড় স্বপ্ন—একদিন বড় হওয়ার প্রত্যাশা October 14, 2026
  • রহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে জনসভা October 14, 2026
  • চৌদ্দগ্রামে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে পূজা মন্ডপে অনুদান হস্তান্তর October 14, 2026
  • ঈমানের আলো ও মুক্তির ঠিকানা October 14, 2026
  • গোবিন্দগঞ্জের ইউএনওর বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির একাধিক তদন্ত হলেও অদ্যবধি কোনো রিপোর্ট প্রকাশ হয়নি: ক্ষুব্ধ জনসাধারণ October 14, 2026
  • কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত October 14, 2026
  • নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন October 14, 2026
  • সরিষাবাড়িতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র ্যালি মহহড়া ও আলোচনা সভা October 14, 2026
  • বুড়িচংয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন October 14, 2026
  • স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ October 14, 2026
  • সৌদি আরবে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, তেল কোম্পানি ভবনে আগুন October 14, 2026
  • পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি October 14, 2026
  • অবসরের বয়সই নেই, ঢোকার বয়সে বাধা কেন? October 14, 2026
  • জিততে পারল না বাংলাদেশ October 14, 2026
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি October 13, 2026
  • হুতিদের হামলার ভয়ে বাঙ্কারে সৌদি যুবরাজ October 13, 2026
  • হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি October 13, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      সুনামগঞ্জের শান্তিগঞ্জ দুই উপজেলার ৩৫টি দলের অংশগ্রহনে দাওয়াতী উৎসব কাবাডি খেলা

      সুনামগঞ্জের শান্তিগঞ্জ দুই উপজেলার ৩৫টি দলের অংশগ্রহনে দাওয়াতী উৎসব কাবাডি খেলা

      October 15, 2026
       বুধবার বাদ ফজর গুলশান আজাদ মসজিদে রাশনাফ ওয়াদুদের প্রথম জানাজা

       বুধবার বাদ ফজর গুলশান আজাদ মসজিদে রাশনাফ ওয়াদুদের প্রথম জানাজা

      October 15, 2026
      সংবিধান সংস্কারের অঙ্গীকার থেকে পিছু হটেছে সরকার: মামুনুল হক

      সংবিধান সংস্কারের অঙ্গীকার থেকে পিছু হটেছে সরকার: মামুনুল হক

      October 15, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d