Tuesday, October 13, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

তৃতীয় পর্যায়ে উপজেলা চেয়ারম্যান হলেন যারা

admin by admin
May 30, 2024
in জাতীয়, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে সারাদেশে ৮৭ উপজেলায় ভোট হয়েছে।

বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয় ভোটগ্রহণ।

বেশ কিছু উপজেলায় ভোট কারচুপি নিয়ে প্রার্থীদের অভিযোগ, পাল্টা অভিযোগ ও বিচ্ছিন্ন সংঘর্ষের মধ্য দিয়ে বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষে কেন্দ্রে কেন্দ্রে শুরু হয় গণনা। সন্ধ্যার পর থেকে ফলাফল ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তারা।

তৃতীয় ধাপে কম-বেশি ৩৫ শতাংশ ভোট পড়েছে বলে ধারণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ৮৭টি উপজেলার মধ্যে ১৬টিতে ইভিএমে এবং অন্যগুলোতে ব্যালটে ভোট নেওয়া হয়।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোট হয় ৮ মে, যেখানে ভোটের হার প্রায় ৩৬ শতাংশ। দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ২১ মে ভোট পড়ে প্রায় ৩৮ শতাংশ।

দেশের মোট ৪৯৫ উপজেলার মধ্যে নির্বাচন উপযোগী ৪৮৫ উপজেলা পরিষদে চার ধাপে ভোট হচ্ছে এবার। ৫ জুন হবে চতুর্থ ধাপের ভোট।

তৃতীয় ধাপে ৮৭ উপজেলায় যারা চেয়ারম্যান হয়েছেন-

লংগদু (রাঙামাটি): উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু আনারস প্রতীকে ১৬ হাজার ৯৮৬ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি আব্দুল বারেক সরকার পেয়েছেন ১২ হাজার ৮২৬ ভোট।

নানিয়ারচর (রাঙামাটি): ইউপিডিএফ সমর্থিত অমর জীবন চাকমা আনারস প্রতীকে ৬ হাজার ১৫৯ ভোট পেয়ে চেয়ারম্যান হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জ্যোতিলাল চাকমা পেয়েছেন ৪ হাজার ১৬২ ভোট।

অভয়নগর (যশোর): উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকে ৫৪ হাজার ৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের রাজঘাট-নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রবিন অধিকারী ব্যাচা পেয়েছেন ৪৮ হাজার ২২১ ভোট।

 

বাঘারপাড়া (যশোর): জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী মোটরসাইকেল প্রতীকে ৫২ হাজার ১৯৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের আহ্বায়ক রাজীব কুমার রায় ঘোড়া প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৮১৪ ভোট। রাজীব সাবেক সংসদ সদস্য রনজিৎ রায়ের বড় ছেলে।

শিবপুর (নরসিংদী): উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফেরদৌসী ইসলাম কাপ-পিরিচ প্রতীকে ৪৭ হাজার ৭৮৬ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মান্নান ভুঁইয়া স্মৃতি পরিষদের সদস্যসচিব আরিফুল ইসলাম মৃধা দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ৪৩ হাজার ৭৯ ভোট।

ফেরদৌসী ইসলাম স্থানীয় সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লার স্ত্রী।

সদর (নীলফামারী): উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান আনারস প্রতীকে ৪৮ হাজার ৫৩৯ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবকে সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দীপক চন্দ্র চক্রবর্তী ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৪৬ ভোট।

ডামুড্যা (শরীয়তপুর): জেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক আব্দুর রশীদ গোলন্দাজ ঘোড়া প্রতীকে ২৪ হাজার ৯৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আলমগীর মাঝি মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৭১৫ ভোট।

গোসাইরহাট (শরীয়তপুর): ঢাকার তেজগাঁও থানা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক মো. মোশারফ হোসেন সরদার হেলিকপ্টার প্রতীকের ২০ হাজার ১৮৭ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। তার নিকটতম ঘোড়া প্রতীকের আওয়ামী লীগ কর্মী মাসুদ আলম পেয়েছেন ১৪ হাজার ৩৯৩ ভোট।

সদর (মানিকগঞ্জ): জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা মোটরসাইকেল প্রতীকে প্রতীকে ৩৪ হাজার ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন কাপ-পিরিচ প্রতীকের ৩১ হাজার ৫৫৯ ভোট পেয়েছেন।

সাটুরিয়া (মানিকগঞ্জ): জাসদের সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী সাজু মোটরসাইকেল প্রতীকে ২২ হাজার ৮৩২ ভোট পেয়ে চেয়ারম্যান হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমজাদ হোসেন লাল মিয়া কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৩৬১ ভোট।

সদর (মানিকগঞ্জ): জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা মোটরসাইকেল প্রতীকে প্রতীকে ৩৪ হাজার ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন কাপ-পিরিচ প্রতীকের ৩১ হাজার ৫৫৯ ভোট পেয়েছেন।

সাটুরিয়া (মানিকগঞ্জ): জাসদের সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী সাজু মোটরসাইকেল প্রতীকে ২২ হাজার ৮৩২ ভোট পেয়ে চেয়ারম্যান হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমজাদ হোসেন লাল মিয়া কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৩৬১ ভোট।

 

মোহনগঞ্জ (নেত্রকোণা): উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ ইকবাল ঘোড়া প্রতীকে ৩০ হাজার ৫৫ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম খান সোহেল পেয়েছেন ১৬ হাজার ৪৫৪ ভোট।

মদন (নেত্রকোণা): উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ইফতেখারুল আলম চৌধুরী ঘোড়া প্রতীকে ১৮ হাজার ৬৭৭ ভোট পেয়ে চেয়ারম্যান হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল কুদ্দুস আনারস প্রতীকে পেয়েছেন ১০ হাজার ২৬৯ ভোট।

কমলগঞ্জ (মৌলভীবাজার): ইমতিয়াজ আহমেদ বুলবুল মোটরসাইকেল প্রতীকে ৪৬ হাজার ৬৪০ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান আনারস প্রতীকে ভোট পেয়েছেন ৩০ হাজার ৭১২।

বিজয়ী ইমতিয়াজ আহমেদ বুলবুল কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদের আপন ছোট ভাই।

শ্রীমঙ্গল (মৌলভীবাজার): ভানুলাল রায় কাপ-পিরিচ প্রতীকে ৪২ হাজার ৬৬৯ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বীর মুক্তিযোদ্ধা আছকির মিয়া মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৮৭৬ ভোট।

সদরপুর (ফরিদপুর): উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম বাবুল আনারস প্রতীক নিয়ে ৪০ হাজার ৩৩৩ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী শফিকুর রহমান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৫০৮ ভোট।

ভাঙ্গা (ফরিদপুর): আলগী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাউসার ভূঁইয়া দোয়াত-কলম প্রতীকে ৬২ হাজার ৮৭২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোখলেসুর রহমান সুমন ঘোড়া প্রতীকে পেয়েছেন ৫১ হাজার ৩৩০ ভোট।

রামু (কক্সবাজার): আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম ভুট্টো মোটরসাইকেল প্রতীকে ৪৩ হাজার ৮০৩ ভোট পেয়ে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন। তার নিকটকম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল পেয়েছেন আনারস প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৯৮৪ ভোট।

উখিয়া (কক্সবাজার): উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী ৩৮ হাজার ৫২৮ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল মনসুর চৌধুরী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৫২২ ভোট।

জাহাঙ্গীর কবির চৌধুরী স্থানীয় সংসদ সদস্য শাহীন আক্তার চৌধুরীর ছোট ভাই এবং এ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির শ্যালক।

টেকনাফ (কক্সবাজার): আওয়ামী লীগ নেতা জাফর আহমদ আনারস মার্কায় ৫২ হাজার ৩৬৭ ভোট পেয়ে চেয়ারম্যান হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম টেলিফোন মার্কায় পেয়েছেন ৩৫ হাজার ৯০২ ভোট।

 

সদর (দিনাজপুর): সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার ৫৫ হাজার ৬৪ ভোট পেয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা ও বর্তমান ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম পেয়েছেন ১৮ হাজার ৩১৩ ভোট।

খানসামা (দিনাজপুর): নির্দলীয় সহিদুজ্জামান শাহ ৩৩ হাজার ৯৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাকেশ গুহ পেয়েছেন ২১ হাজার ৪৭৮ ভোট।

চিরিরবন্দর (দিনাজপুর): উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা ৩৭ হাজার ৯৯৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পেয়েছেন ১৯ হাজার ১৪৯ ভোট।

পীরগঞ্জ (ঠাকুরগাঁও): উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আখতারুল ইসলাম মোটরসাইকেল প্রতীকে ৬০ হাজার ৮০০ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব ঘোড়া মার্কায় পেয়েছেন ৪৮ হাজার ৩১৫ ভোট।

সদর (বগুড়া): চেয়ারম্যান পদে জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন আনারস প্রতীকে ৩৫ হাজার ৭৭১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ২৪ হাজার ১৮৫ ভোট।

শাজাহানপুর (বগুড়া): উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সোহরাব হোসেন ছান্নু মোটরসাইকেল সাইকেল প্রতীকে ৫৩ হাজার ২১৮ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বেচ্ছাসেবক লীগের জেলা সভাপতি সাজেদুর রহমান শাহীন আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪২ হাজার ১১২ ভোট।

শাহজাদপুর (সিরাজগঞ্জ): চেয়ারম্যান পদে সাবেক পৌর মেয়র ও আওয়ামী নেতা হালিমুল হক মিরু আনারস প্রতীকে ৫৫ হাজার ২১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকট প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ লাবলু কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৯৬৬ ভোট।

শিবগঞ্জ (বগুড়া): উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তা ৭৭ হাজার ১০৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফিরোজ আহমেদ রিজু পেয়েছেন ৫৭ হাজার ৮০৬ ভোট।

বুড়িচং (কুমিল্লা): উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখলাক হায়দার ঘোড়া প্রতীকে ৩৭ হাজার ৭৮৭ ভোট পেয়ে পুনরায় চেয়ারম্যান হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাঁছির খান আনারস প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৪৫৩ ভোট।

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা): কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু তৈয়ব অপি ঘোড়া প্রতীকে ৪৩ হাজার ৬৫৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেক্টর কামান্ডার্স ফোরামের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩১ হাজার ৪৭০ ভোট।

অপি কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য আবু জাহেরের ভাতিজা।

দেবিদ্বার (কুমিল্লা): কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সদস্য মামুনুর রশীদ মামুন আনারস প্রতীকে ৯২ হাজার ৫২১ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কুমিল্লা উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আলীর স্ত্রী শাহিদা আক্তার ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৮০ ভোট।

মামুন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদের ছোট ভাই।

মুরাদনগর (কুমিল্লা): উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল আলম সরকার কিশোর আনারস প্রতীকে ৮৬ হাজার ৩৭৫ ভোট পেয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার চিনু ঘোড়া প্রতীকের প্রার্থী পেয়েছেন ১ হাজার ৪০২ ভোট।

কিশোর কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সাংসদ জাহাঙ্গীর আলম সরকারের ছেলে।

মাদারগঞ্জ (জামালপুর): উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান রহমতুল্যাহ রিমু কাপ-পিরিচ প্রতীকে ৪৮ হাজার ৬১৬ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বেলাল দোয়াত- কলম প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ২৩৪ ভোট।

মেলান্দহ (জামালপুর): জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মেলান্দহ পৌরসভার সাবেক মেয়র দিদার পাশা মোটরসাইকেল প্রতীকে ৭৮ হাজার ৬৬৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম আনারস প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৩১১ ভোট।

তাড়াইল (কিশোরগঞ্জ): জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলাম ভূইয়া শাহিন লাঙ্গল প্রতীকে ৩৯ হাজার ৭২৯ ভোট পেয়ে চেয়ারম্যান হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গিয়াস উদ্দিন লাকী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ৬৩৫ ভোট।

করিমগঞ্জ (কিশোরগঞ্জ): চেয়ারম্যান পদে অ্যাডভোকেট মোজাম্মেল হক মাখন হেলিকপ্টার প্রতীকে ২৭ হাজার ৯২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিউল আলম জনি দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৬৪৮ ভোট।

মিঠামইন (কিশোরগঞ্জ): আওয়ামী লীগ নেতা এবং সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ছোট বোন আছিয়া আলম মোটরসাইকেল প্রতীকে ২৩ হাজার ৫৬৯ ভোট পেয়ে চেয়ারম্যান হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের বোরহান উদ্দিন চৌধুরী বুলবুল পেয়েছেন ১৩ হাজার ৫৬৪ ভোট।

ইটনা (কিশোরগঞ্জ): চৌধুরী কামরুল হাসান কাপ-পিরিচ প্রতীকে ৩৫ হাজার ৪৬৪ ভোট পেয়ে তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট আবুল কাউছার খান মিলকী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ১৯০ ভোট।

সদর (টাঙ্গাইল): উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা দোয়াত কলম প্রতীকে ৪২ হাজার ৪৭ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিক পেয়েছেন ৩৫ হাজার ২০৮ ভোট।

নাগরপুর (টাঙ্গাইল): আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেনের ছেলে কে এম সালমান শামস্ আনরস প্রতীকে ২১ হাজার ৭৭৫ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুস ছামাদ পেয়েছেন ১৫ হাজার ৩০৬ ভোট।

দেলদুয়ার (টাঙ্গাইল): জেলা আওয়ামী লীগের সদস্য মাহমুদুল হাসান মারুফ কাপ-পিরিচ প্রতীকে ২৯ হাজার ২৯৭ ভোট পেয়ে পুনরায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শিবলী সাদিক পেয়েছেন ১৮ হাজার ৯৫৪ ভোট।

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): আওয়ামী লীগ নেতা বদরুল আলম প্রদীপ ৪৮ হাজার ৩৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা পরিষদ সদস্য আবু বকর সিদ্দিক দুলাল ভূইয়া চিংড়ি প্রতীকে পেয়েছেন ৩৮ হাজার ৫৩৯ ভোট।

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ): উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ঘোড়া প্রতীকে ৩৮ হাজার ৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের মো. কামরুজ্জামান পেয়েছেন ২৬ হাজার ৩০৪ ভোট।

ত্রিশাল (ময়মনসিংহ): বিএনপি বহিষ্কৃত নেতা মুহাম্মদ আনোয়ার সাদাত কাপ-পিরিচ প্রতীকে ৩৯ হাজার ৩৬৩ ভোট পেয়ে চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের সভাপতি কৈ মাছ প্রতীকের জাহিদুল ইসলাম জুয়েল পেয়েছেন ৩১ হাজার ৮৯০ ভোট।

ফেঞ্চুগঞ্জ (সিলেট): ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশফাকুল ইসলাম সাব্বির আনারস প্রতীকে ১২ হাজার ৫৫৮টি ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৪ ভোট।

বিয়ানীবাজার (সিলেট): আবুল কাশেম পল্লব হেলিকপ্টার প্রতীকে ২০ হাজার ১৯৩ ভোট পেয়ে পুনরায় চেয়ারম্যান হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাউতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গৌছ উদ্দিন শালিক পাখি প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৫৬০ ভোট।

বালাগঞ্জ (সিলেট): উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া আনারস প্রতীকে ২০ হাজার ৮৩৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৬৮৫ ভোট।

সাদুল্লাপুর (গাইবান্ধা): উপজেলা কৃষক লীগের সহসভাপতি মো. রেজাউল করিম রেজা আনারস প্রতীকে ৩০ হাজার ২১৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু সাহাদত শাহ মো. ফজলুল হক রানা মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৫৯৯ ভোট।

গঙ্গাচড়া (রংপুর): মোকারম হোসেন সুজন ঘোড়া প্রতীকে ২৯ হাজার ৪১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ২০৮ ভোট।

সদর (রংপুর): মো. ইকবাল হোসেন আনারস প্রতীকে ২৮ হাজার ২৬৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ কাপ-পিরিচ মার্কায় পেয়েছেন ১৩ হাজার ৬৩৭ ভোট।

রাণীনগর (নওগাঁ): উপজেলা আওয়ামী লীগের সদস্য রাহিদ সরদার কাপ-পিরিচ প্রতীকে ২৩ হাজার ৪৬৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আসাদুজ্জামান কৈ মাছ প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৫৪৮ ভোট।

আত্রাই (নওগাঁ): উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবাদুর রহমান কৈ মাছ প্রতীকে ২১ হাজার ৪৭৬ ভোট পেয়ে চতুর্থবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আজিজুর রহমান পলাশ জোড়া ফুল প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৪৭৮ ভোট।

পবা (রাজশাহী): জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ফারুক হোসেন ডাবলু আনারস প্রতীকে ৩৪ হাজার ৪৬২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এমদাদুল হক পেয়েছেন ২৯ হাজার ৮৯৮ ভোট।

মোহনপুর (রাজশাহী): উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক আফজাল হোসেন বকুল আনারস প্রতীকে ৩১ হাজার ১১৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আল মমিন শাহ গাবরু কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ২৯৭ ভোট।

চৌহালী (সিরাজগঞ্জ): উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. তাজ উদ্দিন দোয়াত-কলম প্রতীকে ১৪ হাজার ৪৩৬ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৩০২ ভোট।

বোয়ালখালী (চট্টগ্রাম): আওয়ামী লীগের জাহেদুল হক হেলিকপ্টার প্রতীকে ৩০ হাজার ৫৭৭ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মো. শফিক আনারস প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ১১০ ভোট।

চন্দনাইশ (চট্টগ্রাম): প্রবাসী ব্যবসায়ী জসীম উদ্দীন আহমেদ মোটরসাইকেল প্রতীকে ৩৮ হাজার ৩৯ ভোট পেয়ে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী ঘোড়া প্রতীকে ২২ হাজার ৭৪ ভোট পেয়েছেন।

পটিয়া (চট্টগ্রাম): চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য মো. দিদারুল আলম দোয়াত-কলম প্রতীকে ৫৬ হাজার ৫৪১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ হারুনুর রশিদ আনারস প্রতীকে পেয়েছেন ৪৬ হাজার ১৪২ ভোট।

আনোয়ারা (চট্টগ্রাম): উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী মোজাম্মেল হক ৫৮ হাজার ৮৩০ ভোট পেয়ে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী পেয়েছেন ৩৬ হাজার ৮০৭ ভোট।

ফুলবাড়ী (কুড়িগ্রাম): উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুন্নবী চৌধুরী ৪৭ হাজার ৭৭১ ভোট পেয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম): শিমুলবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এজাহার আলী ২৭ হাজার ৬৫১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

নাগেশ্বরী (কুড়িগ্রাম): জাতীয় পার্টির নেতা মো. মহিবুল হক খোকন ৫১ হাজার ১০১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

Views: 313

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি

হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি

by admin
October 13, 2026
0
8

সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার বিশাল বহর ও শত শত কোটি ডলারের সামরিক প্রস্তুতি সত্ত্বেও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও...

সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, এমপিদের গাড়িতে অতিরিক্ত ব্যক্তি নয়

সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, এমপিদের গাড়িতে অতিরিক্ত ব্যক্তি নয়

by admin
October 13, 2026
0
3

সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সংসদ সদস্যদের (এমপি) ব্যক্তিগত গাড়িতে করে তাদের ব্যক্তিগত কর্মকর্তা ও গাড়িচালক ছাড়া অন্য কারও...

কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৬ কোটি ৩৭ লাখ ইউনিট

কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৬ কোটি ৩৭ লাখ ইউনিট

by admin
October 13, 2026
0
2

নবায়নযোগ্য জ্বালানির যে সম্ভাবনা তার অন্যতম উদাহরণ রাঙ্গামাটির কাপ্তাইয়ে গড়ে ওঠা দেশের প্রথম অনগ্রিড সৌর বিদ্যুৎ কেন্দ্র। সূর্যের আলো থেকে...

১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য

১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য

by admin
October 13, 2026
0
8

ক্যাম্পাস   চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক...

থাকছে না দলীয় প্রতীক স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির

থাকছে না দলীয় প্রতীক স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির

by admin
October 13, 2026
0
15

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক ব্যবহার করা হচ্ছে না এবং নির্বাচনে কোনো ধরনের প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে...

টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, ব্যাপক বিস্ফোরণ

টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, ব্যাপক বিস্ফোরণ

by admin
October 13, 2026
0
23

সৌদি আরবের রাজধানী রিয়াদে টানা তৃতীয় দিনের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। আর ইয়েমেন থেকে এই...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি October 13, 2026
  • হুতিদের হামলার ভয়ে বাঙ্কারে সৌদি যুবরাজ October 13, 2026
  • হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি October 13, 2026
  • গোদাগাড়ীতে ইউএনও কার্যালয়ে তালার ঘটনায় মামলা, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ October 13, 2026
  • সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, এমপিদের গাড়িতে অতিরিক্ত ব্যক্তি নয় October 13, 2026
  • এসএসসিতে ফেল করাদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী October 13, 2026
  • কাঁঠালিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ October 13, 2026
  • কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৬ কোটি ৩৭ লাখ ইউনিট October 13, 2026
  • ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর October 13, 2026
  • ১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য October 13, 2026
  • থাকছে না দলীয় প্রতীক স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির October 13, 2026
  • টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, ব্যাপক বিস্ফোরণ October 13, 2026
  • সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী October 13, 2026
  • মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগে পাওয়া গেল ৯টি হাত বোমা October 13, 2026
  • রাজধানীতে দুই সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার October 13, 2026
  • ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের আগুন October 13, 2026
  • জামালপুরে প্রস্তাবিত জায়গায় পরিষদ ভবন নির্মান কাজের উদ্বোধনের দাবীতে মানববন্ধন October 13, 2026
  • তানোরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স October 13, 2026
  • জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ৯৪৩ কর্মী নিয়োগ October 13, 2026
  • বাণিজ্যিক প্রাপ্তির ঊর্ধ্বে গিয়ে নতুন উদ্যোক্তা ও কল্যাণমুখী কর্মসংস্থান সৃষ্টিই আমাদের দর্শন: লায়ন সাইফুল ইসলাম সোহেল October 13, 2026
  • ২০২৪ সালের আগস্ট আমাদের একটি সুন্দর  বাংলাদেশ বিনির্মাণের শিক্ষা দিয়েছে-নুরুল আমিন এমপি October 13, 2026
  • মসজিদ ও মাদ্রাসার জমি সন্তানের নামে হস্তান্তরের অভিযোগ October 13, 2026
  • পরিবারের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে বিরামপুরে ফ্যামিলি কার্ডের অবহিতকরণ সভা October 13, 2026
  • প্রমোট মহিলা হোস্টেলের উন্নয়নকাজের তথ্য চাওয়ায় সাংবাদিকদের ধমকালেন শিক্ষা কর্মকর্তা October 13, 2026
  • নীলফামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে প্রেস কনফারেন্স October 13, 2026
  • _দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার October 13, 2026
  • আজ ১২ অক্টোবর মরহুম আফসার আহমেদ সিদ্দিকীর ২৫ তম মৃত্যুবার্ষিকী October 13, 2026
  • পার্বতীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স October 13, 2026
  • পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, শিশু বিয়ে প্রতিরোধে সচেতনতার আহ্বান October 13, 2026
  • বিরামপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত,বাল্যবিয়ে বন্ধে সোচ্চার হওয়ার আহ্বান October 13, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি

      রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি

      October 13, 2026
      হুতিদের হামলার ভয়ে বাঙ্কারে সৌদি যুবরাজ

      হুতিদের হামলার ভয়ে বাঙ্কারে সৌদি যুবরাজ

      October 13, 2026
      হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি

      হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি

      October 13, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d