মিরসরাই প্রতিনিধি
ইহান উদ্দিন ইমনের বাবা নেই। মা কোনভাবে সংসারের ঘানি টানছেন। সংসারের অভাব অনটনের কারণে ঈদে ভালো জামাকাপড় পরিধানের সুযোগ হয়না। প্রথম শ্রেনীতে পড়ুয়া ইমন ফ্রেন্ডশিপ-৯৮, করেরহাটের উপহার পাঞ্জাবী, পায়জামা ও টুপি পেয়ে খুশিতে আত্নহারা। ইমনের মতো তানভীর হোসেন, সাব্বির হোসেন, আরিফ হোসেন সিফাত, সাইদুল ইসলাম, ইমরান হোসেন নিশাত, শুভ, আশরাফুল ইসলাম রিফাত, নাজিম উদ্দিন জিসান, আরিব হোসেন, জাহান ইসলামের মুখে হাসি ফুটিয়েছে ফ্রেন্ডশিপ-৯৮, করেরহাট। সবসময় ব্যতিক্রমী আয়োজন করে আলোচনায় থাকা ফ্রেন্ডশিপ-৯৮, করেরহাট শুধু দরিদ্র শিশুদের ঈদ উপহার দেয়নি, আয়োজন করে ইফতার মাহফিলের। এতে সর্বস্তরের প্রায় ২ শত মানুষ অংশগ্রহণ করে। শুক্রবার করেরহাট ইউনিয়নের গেড়ামারা ছাদেক কোম্পানি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনির্বাণ যুব ক্লাবের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রেন্ডশিপ-৯৮, করেরহাটের সভাপতি সাইফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি দীন মোহাম্মদ, সহ-সভাপতি একরামুল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, অর্থ সম্পাদক শামসুদ্দীন নয়ন, যুগ্ম অর্থ সম্পাদক নেজাম উদ্দিন, ধর্মীয় সম্পাদক নাসির উদ্দিন, সদস্য আলমগীর হোসেন, মোরশেদ আহমদ, অনির্বাণ যুব ক্লাবের সভাপতি সরোয়ার উদ্দিন ও সাধারণ সম্পাদক শামীম ওসমান প্রমুখ। এছাড়া ফ্রেন্ডশিপ-৯৮, করেরহাটের উদ্যোগে গেড়ামারা ছাদেক কোম্পানি প্রাথমিক বিদ্যালয়ের মেঝে নির্মাণের জন্য ১০ হাজার টাকা অনুদান এবং সম্বলহীন দরিদ্র ব্যক্তিকে ৫ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়।
বদলগাছীতে নিলামের টাকা বকেয়া, পরিশোধে তালবাহানার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
বদলগাছী, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে প্রকাশ্য নিলামে বিক্রি করা একটি পরিত্যক্ত ভবনের মালামাল অপসারণের পরও ৩০ হাজার টাকা বকেয়া রাখার...






