মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল) প্রতিনিধি:
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, দেশ দলাদলিতে ভরে গেছে এবং দেশে ভালো মানুষ নেই। তিনি মুক্তিযোদ্ধাদের মধ্যে ভেদাভেদ ভুলে জাতীয় ঐক্যের ডাক দেন। শনিবার (৩০ আগস্ট) বিকেলে টাঙ্গাইলের ভূঞাপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কাদেরিয়া বাহিনীর উদ্যোগে আয়োজিত মুক্তিযোদ্ধাদের এক মহাসমাবেশে স্বাগত বক্তব্যকালে তিনি এ সব মন্তব্য করেন। তাঁর বক্তব্যে, তিনি তীব্র ভাষায় রাজনৈতিক সমালোচনা করে বলেন, “দেশে ভালো মানুষ নাই। যারা আছে তারা কোন- ঠাসা। বঙ্গবন্ধুর মাথার উপর প্রসাব করেছে। আমার উপর করে নাই? করেছে। মুক্তিযোদ্ধা হলে জিয়াউর রহমানের উপর করে নাই? এইটা চলতে দেওয়া যায় না।” গত ২৮ আগস্ট ‘মুক্তিযোদ্ধা মঞ্চ ৭১’ এর এক অনুষ্ঠানে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা লতিফ সিদ্দিকীর উপস্থিতির প্রসঙ্গ টেনে কাদের সিদ্দিকী বলেন, “সেখানে তার পাশে দাঁড়িয়ে লতিফ সিদ্দিকী দুই গালে জুতা মার তালে তালে বলা হয়েছে। আজকে এই দেশে মুরব্বিদেরও মর্যাদা নাই, মুক্তিযোদ্ধাদের মর্যাদা নাই।” তিনি লতিফ সিদ্দিকীকে তার নেতা হিসেবে অভিহিত করে বলেন, “বঙ্গবন্ধুর পর লতিফ সিদ্দিকীকে আমার নেতা বলে মানি। সেজন্য আজকে এখানে এসেছি। আজকে আমাকে খুন করা সহজ হবে, কিন্তু আমাকে দিয়ে মিথ্যা বলানো সহজ হবে না।” মুক্তিযুদ্ধে টাঙ্গাইল জেলা শাখার সাবেক কোম্পানি কমান্ডার ফজলুর হক বীর প্রতীকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন। সমাবেশ শেষেএকটি উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
জানা যায়, সমাবেশে ‘জয়বাংলা’ শ্লোগান দেওয়াকে কেন্দ্র করে যুবদলের নেতা-কর্মীরা বিক্ষোভ করে। এ সময় এক ছাত্রলীগ কর্মীকে মারধরেরও অভিযোগ রয়েছে। এ অবস্থায় পুলিশের পাহারায় ভূঞাপুর ত্যাগ করেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।
Views: 203
Related