Thursday, November 12, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বাংলাদেশ

দলীয় ও স্বতন্ত্র প্রার্থী নিয়ে বিভক্তি সংকটে তৃণমূল আওয়ামী লীগ

admin by admin
December 12, 2023
in বাংলাদেশ, রাজনীতি
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

বিনাপ্রতিদ্বন্দ্বিতা এড়ানোর কৌশল হিসাবে স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে নমনীয় আওয়ামী লীগ। ফলে বিএনপিবিহীন নির্বাচনে প্রায় প্রতিটি আসনেই দলীয় প্রার্থীর বাইরে দলেরই আরও এক বা একাধিক নেতা নেমেছেন ভোটের লড়াইয়ে। এতে বিপাকে আওয়ামী লীগের তৃণমূল।

বেশিরভাগ আসনেই দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থী এবং দলেরই স্বতন্ত্র প্রার্থী মাঠে থাকায় দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন নেতাকর্র্মীরা। এতে তৃণমূলে বাড়ছে অভ্যন্তরীণ সংকট। পাশাপাশি প্রার্থী তালিকা প্রকাশের পর গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে হামলা-ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বিষয়টি এখনই সমাধান করা না গেলে দলের অভ্যন্তরীণ কোন্দল ভয়াবহ রূপ ধারণ করতে পারে-এমন আশঙ্কা তৃণমূল নেতাকর্মীদের। তাদের মতে, বিদ্যমান পরিস্থিতিতে দলের নীতিনির্ধারণী পর্যায় থেকে সুনির্দিষ্ট নির্দেশনা আসা জরুরি। সুস্পষ্ট নির্দেশনা না এলে নির্বাচনের পরও এর নেতিবাচক প্রভাব স্থানীয় রাজনীতিতে পড়বে।

যদিও আওয়ামী লীগ নেতারা বলছেন, কৌশলগত কারণেই তাদের এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। তৃণমূলের করণীয় কী হবে তা ১৭ ডিসেম্বরের মধ্যে পরিষ্কার হয়ে যাবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, আমরা চাই অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। তাছাড়া আইনেও স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনের বিধান রয়েছে। তাছাড়া কৌশলগত কারণে দলকে অনেক সময় অনেক ধরনের সিদ্ধান্ত নিতে হয়। আবার সুনির্দিষ্ট রূপরেখাও দেওয়া হয়। সময়ের ব্যবধানে কৌশল ও সিদ্ধান্তের ব্যাপারে সুনির্দিষ্ট করেই নির্দেশনা দেওয়া হবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা সেটা মেনেই নির্বাচন করবেন।

এদিকে রাজনীতি বিশ্লেষকদের মতে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে স্বার্থে আওয়ামী লীগের এই সিদ্ধান্ত বা কৌশল ঠিক আছে। কিন্তু দলের শৃঙ্খলা যেন কোনোভাবেই বিঘ্নিত বা লঙ্ঘিত না হয়, সেদিকেও দলের নেতাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে।

জানতে চাইলে ঢাকা বিশ্বিবিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, নির্বাচন যেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়, সেই জায়গা থেকেই আওয়ামী লীগ স্বতন্ত্র প্রার্থীদের অনুমোদন দিচ্ছে। আমি আশা করি ১৭ তারিখের মধ্যে সুনির্দিষ্ট একটা চিত্র পাওয়া যাবে। কোথায় স্বতন্ত্র দাঁড়ানোর জন্য উৎসাহিত করা হচ্ছে, কোথায় নিরুৎসাহিত করা হচ্ছে। দলও তার নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে খবর নেবে সার্বিক অবস্থা কী। সেখানে প্রতিদ্বন্দ্বিতা বাড়ানোর জন্য কী করা দরকার, সে ব্যবস্থাও নেবে।

তিনি আরও বলেন, কিন্তু প্রার্থীদেরও মনে রাখতে হচ্ছে, নির্বাচন যেন স্বচ্ছ ও শান্তিপূর্ণ হয়। দলের প্রার্থীর সঙ্গে তার (দলের স্বতন্ত্র প্রার্থী) প্রতিযোগিতা হবে। সেখান থেকে এলাকার জনপ্রিয় মানুষটিই জনপ্রতিনিধি হয়ে সংসদে আসবেন। কিন্তু দলের শৃঙ্খলা যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়, লঙ্ঘিত না হয় সেদিকে দলের নেতাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। নির্বাচন কমিশনও সার্বিকভাবে এ বিষয়গুলো মনিটরিংয়ে রাখবে বলেও আমি বিশ্বাস করি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ‘বঙ্গবন্ধু চেয়ার’ অধ্যাপক হারুন-অর-রশিদ বলেন, বিএনপি যেহেতু নির্বাচনে অংশ নিচ্ছে না, তাই বিনাপ্রতিদ্বন্দ্বিতা এড়াতে এই ভিন্ন ধরনের ব্যবস্থা তারা গ্রহণ করেছে। এখন দুটো দিক রয়েছে-একটা হলো নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হতে হবে। এটা সরকার ও ক্ষমতাসীন দলেক নিশ্চিত করতে হবে। এটা তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখানে দলের প্রার্থীর বাইরে স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছে এবং সেটা দলের সম্মতিতেই দাঁড়িয়েছে। এখন এই বিষয়টাকে দল কতটা ছন্দময় করে অর্থাৎ তালগোল পাকিয়ে না ফেলে সেটা দেখার বিষয়। আমি মনে করি সেখানে দলের বড় ধরনের দায়িত্ব রয়েছে। কারণ এই ধরনের কাজ বিগত দিনে হয়নি। এবারই প্রথম এটা হলো।

তিনি আরও বলেন, এবারের নির্বাচন শুধু আওয়ামী লীগ বা নির্বাচন কমিশনের জন্য নয়, জাতির জন্যও বড় চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটা হলো এই- বিদেশিরা আজকে আমাদের নির্বাচন নিয়ে নানা ধরনের পরামর্শ দিচ্ছে, নানা তৎপরতা চালাচ্ছে। মুক্তিযুদ্ধের সময়ও বৈরী পরিবেশ ছিল। কিন্তু আমরা জাতি হিসাবে যুদ্ধ করেই দেশ স্বাধীন করেছি। এখন আমরা জাতি হিসাবেও উন্নত সংস্কৃতির অধিকারী। বিশেষ প্রয়োজনে যে আমরা উদাহরণ তৈরি করতে পারি, সেটা এই নির্বাচনেও দেখাতে হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশ আসনের বিপরীতে ৩৩৬২টি দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছিল আওয়ামী লীগ। প্রতিটি আসনে গড়ে প্রার্থী ছিল ১১ জনের বেশি। তাদের মধ্যে ২৯৮ আসনে একক প্রার্থী ঘোষণা দিয়েছে দলটি। ফলে প্রতি আসনে গড়ে ১০ জন করে মনোনয়ন পেতে ব্যর্থ হয়েছেন।

বিএনপির না আসা ও প্রধানমন্ত্রীর ঘোষণার ওপর ভরসা রেখে তাদের অনেকেই প্রার্থী হয়েছেন। আবার টানা ১৫ বছর ক্ষমতায় থেকে অনেক এমপির স্বজনপ্রীতির কারণে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে বেড়েছে দূরত্ব। সেই ক্ষোভ থেকে মনোনয়নবঞ্চিত, নির্যাতিত ও নিপীড়িতরা একাট্টা হচ্ছেন বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীর পক্ষে।

আবার অনেক স্থানে যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, তাদের অনেকেই দীর্ঘদিন ধরে দল করেন। এমন নেতারা দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন। আবার অনেকে কোন পক্ষে অবস্থান নেবেন, তা নিয়ে সিদ্ধান্তহীনতায় রয়েছেন।

জানতে চাইলে ঢাকা বিভাগের জেলা আওয়ামী লীগের এক শীর্ষ নেতা বলেন, এটা (দলের প্রার্থী ও দলের স্বতন্ত্র প্রার্থী) নিয়ে তো বিভিন্ন জায়গায় সমস্যা হচ্ছে, আমরাও শুনছি। কিন্তু আমরা কিছু বলতেও পারছি না। আশা করছি শিগগিরই এ বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা আসবে। এখন সেটার অপেক্ষাতেই আছি।

রাজশাহী বিভাগের এক জেলা আওয়ামী লীগের সভাপতি বলেন, আমাদের কাছে দলের প্রার্থীই শেষ কথা। কিন্তু দ্বিধাবিভক্তি তো আছেই। কারণ নৌকার প্রার্থীর বাইরে আমাদেরই আরও অনেকে প্রার্থী হয়েছেন। দলের মধ্যকারই একটা অংশ তাদের সঙ্গেও আছে। আমরা তো চাইলেও এবার এর সমাধান করতে পারছি না।

ময়মনসিংহ-১ আসনে বর্তমান সংসদ-সদস্য জুয়েল আরেং নৌকা প্রতীক নিয়ে মাঠে রয়েছেন। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী হালুয়াঘাট উপজেলা পরিষদের সদ্য পদত্যাগ করা চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম।

বিএনপি নির্বাচনে না থাকায় মূলত লড়াইটা হবে নৌকার প্রার্থী বর্তমান সংসদ-সদস্য জুয়েল আরেং বনাম স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হক সায়েমের মধ্যে-এমনটাই ধারণা করছেন সাধারণ ভোটাররা। শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী এবং ধোবাউড়া উপজেলায় বিভক্ত আওয়ামী লীগ সব মিলে কিছুটা চ্যালেঞ্জের মুখে রয়েছে নৌকা।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন এবং উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিমের নেতৃত্বে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন নেতাকর্মীরা।

অপরদিকে সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুলের নেতৃত্বে পরিবর্তনের লক্ষ্য নিয়ে স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হক সায়েমের পক্ষে কাজ করছেন একটা অংশ। তারা জুয়েল আরেংয়ের পরিবর্তন চায়।

কুমিল্লা-৬ সদর সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে আওয়ামী লীগের পরিবার দুটি। এই আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ-সদস্য এবং কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ. ক. ম বাহাউদ্দীন বাহার। তার বিপরীতে স্বতন্ত্র থেকে প্রার্থী হয়েছেন প্রয়াত আওয়ামী লীগ নেতা আফজল খানের মেয়ে সংরক্ষিত আসনের সংসদ-সদস্য আঞ্জুম সুলতানা সীমা। নির্বাচন ঘিরে এই পরিবার ও তাদের কর্মী-সমর্থকরা ফের বিভক্ত ও মুখোমুখি হন।

শুধু ময়মনসিংহ-১ বা কুমিল্লা-৬ আসন নয়। এমন চিত্র আরও অনেক জায়গাতেই। গত কয়েকদিনে বিভিন্ন স্থানে দলের নেতাদের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যেও এসেছে। কয়েকটি জায়গায় এসব দ্বন্দ্ব সংঘর্ষের পর্যায়ে পৌঁছে গেছে। কোথাও নৌকার প্রার্থীর সমর্থকদের ওপর স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা হামলা করছে। আবার কোথাও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের ওপর হামলা করছে নৌকার প্রার্থীর সমর্থকরা। এই হামলা ও হামলার শিকার দুই পক্ষই আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এছাড়া কোথাও নৌকার প্রার্থীর মনোনয়ন চেয়ে আবেদন করছে দলের স্বতন্ত্র প্রার্থী। আবার কোথাও দলের স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন করছে নৌকার প্রার্থী।

গত ২৯ নভেম্বর কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সালাহ উদ্দিন আহমদের সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে ১২ জন আহত হন। সাহারবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নবী হোছাইনের নেতৃত্বে হয়েছে বলে অভিযোগ করেন সালাহ উদ্দিন আহমদ। নবী হোছাইন বর্তমান সংসদ-সদস্য ও স্বতন্ত্র প্রার্থী জাফর আলমের অনুসারী।

গত ৩০ নভেম্বর গাইবান্ধার-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ফারহানা রাব্বি বুবলি ও তার সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময়ের ৮টি মোটরসাইকেল ভাঙচুর ও আটজন আহত হয়। বুবলির অভিযোগ নৌকার প্রার্থীর কর্মী-সমর্থকরা এ হামলা করে।

তৃণমূল নেতাদের আশঙ্কা-১৭ ডিসেম্বরের (প্রার্থীরা প্রত্যাহারের শেষ দিন) আগেই এ বিষয়ে দলকে সিদ্ধান্ত নিতে হবে এবং সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিতে হবে। তা না হলে নির্বাচনি মাঠে এ দ্বন্দ্ব চরম আকার ধারণ করতে পারে। বিষয়টি নিয়ে দলের আওয়ামী লীগের কেন্দ্র থেকেও ভাবা হচ্ছে।

দলটির নেতারা বলছেন, দলের প্রার্থীদের অসুবিধার বিষয়টিও তারা গুরুত্ব দিয়ে দেখবেন। ডামি প্রার্থীর সুযোগ নিয়ে কাউকে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ তারা দেবেন না। এখনো তো সময় আছে। সময় ও পরিস্থিতি বিবেচনা করেই নেওয়া হবে। সে নির্দেশনা মেনেই সবাইকে ভোটের মাঠে কাজ করতে হবে। সূত্র : যুগান্তর

Views: 439

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

নিখোঁজের পাঁচ দিন পর শ্বশুরবাড়িতে পাওয়া গেলো শ্রমিক দল নেতার মরদেহ, স্ত্রী-শ্বশুরবাড়ির লোকজন পলাতক

নিখোঁজের পাঁচ দিন পর শ্বশুরবাড়িতে পাওয়া গেলো শ্রমিক দল নেতার মরদেহ, স্ত্রী-শ্বশুরবাড়ির লোকজন পলাতক

by admin
November 12, 2026
0
2

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার: নোয়াখালীর চাটখিলে নিখোঁজের পাঁচ দিন পর মোঃ রাসেল (২৬) নামে এক শ্রমিক দল নেতার...

বুড়িচংয়ে ভন্ডপীর শেখ সাদী আব্দুল্লাহ সাদকপুরীসহ চারজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা এবং সুষ্ঠ বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

বুড়িচংয়ে ভন্ডপীর শেখ সাদী আব্দুল্লাহ সাদকপুরীসহ চারজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা এবং সুষ্ঠ বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

by admin
November 12, 2026
0
6

বুড়িচং কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লার বুড়িচংয়ে সজিব নামে এক যুবককে দেশীয় অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে মারধর, হাত-পা বেঁধে আটকে রাখা ও...

ইসলামী সংস্কৃতির আলো ছড়াতে ঈদগাঁওয়ে শিশু-কিশোরদের প্রতিযোগিতা

ইসলামী সংস্কৃতির আলো ছড়াতে ঈদগাঁওয়ে শিশু-কিশোরদের প্রতিযোগিতা

by admin
November 12, 2026
0
2

কক্সবাজার প্রতিনিধি। ঈদগাঁওতে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬- ২৭। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ইসলামিক ফাউন্ডেশন এর কক্সবাজার...

ভাড়ায় খাটছে বাইরের ক্যাডাররা, টাকা ঢালছেন পলাতক নেতারা

ভাড়ায় খাটছে বাইরের ক্যাডাররা, টাকা ঢালছেন পলাতক নেতারা

by admin
November 12, 2026
0
10

রাজধানী ঢাকায় নতুন আতঙ্ক ককটেল বিস্ফোরণ। সন্ধ্যা হতেই নগরীর বিভিন্ন স্থানে এসবের বিস্ফোরণ ঘটিয়ে জনজীবনে আতঙ্ক ছড়াচ্ছে পতিত ফ্যাসিস্ট চক্র।...

গাড়ির জানালা দিয়ে ছোঁ মেরে আসিফ নজরুলের ফোন নিয়ে গেল ছিনতাইকারী

গাড়ির জানালা দিয়ে ছোঁ মেরে আসিফ নজরুলের ফোন নিয়ে গেল ছিনতাইকারী

by admin
November 12, 2026
0
52

সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ধানমন্ডির শুক্রাবাদ...

যুক্তরাজ্য বিএনপি লিভারপুল মার্সিসাইড শাখার ৭১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন

যুক্তরাজ্য বিএনপি লিভারপুল মার্সিসাইড শাখার ৭১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন

by admin
November 12, 2026
0
22

ফখরুল আলম, লিভারপুল থেকে :- বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে লিভারপুল মার্সিসাইড শাখার প্রায় অর্ধ শতাধিক নেতা কর্মীদের উপস্থিতিতে ৭১...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে রাজশাহী চন্দ্রিমা থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল November 12, 2026
  • নিখোঁজের পাঁচ দিন পর শ্বশুরবাড়িতে পাওয়া গেলো শ্রমিক দল নেতার মরদেহ, স্ত্রী-শ্বশুরবাড়ির লোকজন পলাতক November 12, 2026
  • বুড়িচংয়ে ভন্ডপীর শেখ সাদী আব্দুল্লাহ সাদকপুরীসহ চারজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা এবং সুষ্ঠ বিচারের দাবীতে সংবাদ সম্মেলন November 12, 2026
  • ইসলামী সংস্কৃতির আলো ছড়াতে ঈদগাঁওয়ে শিশু-কিশোরদের প্রতিযোগিতা November 12, 2026
  • এসএসসি ও এইচএসসির ফল প্রকাশের পর ২০ শিক্ষার্থীর আত্মহত্যা November 12, 2026
  • ভাড়ায় খাটছে বাইরের ক্যাডাররা, টাকা ঢালছেন পলাতক নেতারা November 12, 2026
  • গাড়ির জানালা দিয়ে ছোঁ মেরে আসিফ নজরুলের ফোন নিয়ে গেল ছিনতাইকারী November 12, 2026
  • যুক্তরাজ্য বিএনপি লিভারপুল মার্সিসাইড শাখার ৭১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন November 12, 2026
  • কুড়িগ্রামে মাতৃ, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরী স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা অনুষ্ঠিত November 12, 2026
  • পুঠিয়ায় ফসলি জমিতে পুকুর খনন রোধে উপজেলা প্রশাসনের অভিযান, মুচলেকায় রক্ষা November 12, 2026
  • শেরপুরে ছাত্রলীগের সাবেক দুই নেতা গ্রেপ্তার, কারাগারে পাঠাল পুলিশ November 12, 2026
  • মিরসরাইয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি November 12, 2026
  • আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার পদে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী খায়রুল ইসলাম। November 12, 2026
  • হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতা আলতু চৌধুরী সহ ৩জন গ্রেফতার।। November 12, 2026
  • ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি November 12, 2026
  • আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও November 12, 2026
  • হঠাৎ ককটেল বা বাসে আগুনের মুখে পড়লে কী করবেন? November 12, 2026
  • শুধু টাকা ফেরত না দিলেই প্রতারণা নয়, তবে ঋণের লেনদেনের আড়ালে শুরু থেকেই প্রতারণার উদ্দেশ্য থাকলে তা ফৌজদারি অপরাধ হতে পারে। November 12, 2026
  • নিউ সোনা ইভাটায় আদালতের নির্দেশ কপি ছিঁড়ে আস্ফালন জবর দখলকারীদের November 12, 2026
  • যশোরে বিএনপি নেতা খুন, ঘাতক শফিয়ার আটক November 12, 2026
  • হাসিবের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে স্বেচ্ছাসেবক শক্তির মশাল মিছিল November 12, 2026
  • ঢাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি November 12, 2026
  • প্রথমবারের মতো এক সপ্তাহের সফরে যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম November 12, 2026
  • নাশকতা ঠেকাতে সরকারি ও বিরোধী দলের ঐকমত্য সম্ভব? November 12, 2026
  • সংসদ সদস্য এনসিপি নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা November 12, 2026
  • নরসিংদীর শিবপুরে ইউএনওর মানবিক উদ্যোগ-দায়িত্ববোধের এক অনন্য দৃস্টান্ত November 12, 2026
  • রামচন্দ্রপুর -২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মিজানুর রহমান November 11, 2026
  • পাবনার প্রবীণ সাংবাদিক শফিউল আলম দুলাল আর নেই November 11, 2026
  • রিয়াদে ৩০ নভেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত November 11, 2026
  • ডাচেস অফ এডিনবরার উপস্থিতিতে বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর উদযাপন November 11, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে রাজশাহী চন্দ্রিমা থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

      আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে রাজশাহী চন্দ্রিমা থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

      November 12, 2026
      নিখোঁজের পাঁচ দিন পর শ্বশুরবাড়িতে পাওয়া গেলো শ্রমিক দল নেতার মরদেহ, স্ত্রী-শ্বশুরবাড়ির লোকজন পলাতক

      নিখোঁজের পাঁচ দিন পর শ্বশুরবাড়িতে পাওয়া গেলো শ্রমিক দল নেতার মরদেহ, স্ত্রী-শ্বশুরবাড়ির লোকজন পলাতক

      November 12, 2026
      বুড়িচংয়ে ভন্ডপীর শেখ সাদী আব্দুল্লাহ সাদকপুরীসহ চারজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা এবং সুষ্ঠ বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

      বুড়িচংয়ে ভন্ডপীর শেখ সাদী আব্দুল্লাহ সাদকপুরীসহ চারজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা এবং সুষ্ঠ বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

      November 12, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • মতামত
      • আইন/আদালত
      • করোনাভাইরাস
      • চাকরি
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
      • রাজনীতি
      • লাইফস্টাইল
      • খেলা ধুলা
      • বিনোদন
      • অপরাধ
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • বিশ্ব
      • জাতীয়
      • বাংলাদেশ
      • বিশেষ সংবাদ
      • বাণিজ্য
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • /প্রবাসী খবর
      • আন্তর্জাতিক
      • সাংবাদিক/মিডিয়া
      • রাজধানী ঢাকা
      • প্রশাসন
      • ভারত/কলিকাতা
      • শিক্ষা
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d