স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান নবরূপীর আয়োজনে নবরূপী মঞ্চে “এসো হে বৈশাখ এসো এসো-বর্ষবরণ-১৪৩৩” উপলক্ষ্যে আলোচনা সভা, পান্তা উৎসব, বর্ণাঢ্য র্যালী, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
নবরূপীর সভাপতি আব্দুস সামাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক এ্যাডঃ মোফাজ্জল হোসেন দুলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কানিজ রহমান। সূচনা বক্তব্য রাখেন নবরূপীর ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ আতিকুর রহমান নিউ। স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ নাজমুল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন ডাঃ শহিদুল ইসলাম খান, মকছেদ আলী মঙ্গলিয়া, এ্যাডঃ নুরুল ইসলাম। সভায় রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত অদম্য নারী বেগম নূর কবীরকে এবং নারী নেত্রী কানিজ রহমানকে এবং প্রধান অতিথি দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক এ্যাডঃ মোফাজ্জল হোসেন দুলালকে ক্রেস্ট ও উত্তোরিয় প্রদান করে সম্মাননা প্রদান করা হয়। বেগম নূর কবীর এর জীবন বৃত্তান্ত তুলে ধরে বক্তব্য রাখেন নবরূপীর সহ-সাধারন সম্পাদক রওনক আরা হক নীপা এবং বেগম নূর বানুর কন্যা সাদিয়া সুলতানা। নবরূপীর সঙ্গীত সম্পাদক ফরহাদ আহমেদ ও অধ্যক্ষ লুৎফর রহমান এর সহযোগিতায় নবরূপীর শিল্পীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। নববর্ষের কবিতা পাঠ করেন কবি ও কলামিস্ট জোবায়ের আলী জুয়েল ও ডাঃ খাদিজা নাহিদ ইভা। প্রধান অতিথি মোফাজ্জল হোসেন দুলাল বলেন, আমরা সাংস্কৃতিহীনতার করাল গ্রাসের মধ্যে পরে রয়েছি। মোবাইল সংস্কৃতি আমাদের যুব সমাজের মেধাকে ধ্বংস করে ফেলছে। বাঙালী সংস্কৃতি চর্চাই পারে এসব থেকে আমাদের রক্ষা করতে।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








