মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি ॥
৫ নভেম্বর-২০২৪ মঙ্গলবার সকালে নিজ কক্ষে দিনাজপুরের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম কে ফুলেল শুভেচ্ছা জানান ও মতবিনিময় করেছেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম এর নেতৃত্বে চেম্বারের সহ সভাপতি মোঃ মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, পরিচালক আকতারুজজামান জুয়েল, রাহবার কবীর পিয়াল, শহিদুর রহমান পাটোয়ার মোহন, শাহ রেজাউর রহমান হিরু, মোঃ সানোয়ার হোসেন, মোফাজ্জল হোসেন, মঞ্জুরুল ইসলাম মঞ্জুর প্রমুখ। এসময় নবাগত জেলা প্রশাসক চেম্বারের নেতৃবৃন্দদের দিনাজপুর জেলার উন্নয়নে সহযোগিতা কামনা করেন।
বিরামপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শনে পরিচালক খায়রুল
বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা : জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাস স্থাপনের লক্ষ্যে সম্ভাব্য স্থান পরিদর্শনে দিনাজপুরের বিরামপুর সফর করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক মোঃ খায়রুল ইসলাম মন্ডল। ১৯ অক্টোবর সোমবার বিরামপুর উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কসংলগ্ন টাটকপুর ঢিপি এলাকায় কয়েকটি সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। এ সময় বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন এবং সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন প্রয়োজনীয় তথ্য ও প্রশাসনিক সহযোগিতা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন-বিরামপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আশিষ কুমার, উপাধ্যক্ষ অদ্বৈত্য কুমার অপু, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মঞ্জুর এলাহী রুবেল চৌধূরী, যুগ্ম-সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক মুশফিকুর রহমান, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক আনোয়ারুল ইসলাম রুবেল, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি সহকারী অধ্যাপক সাইদুর রহমান, সহকারী অধ্যাপক আনোয়ারুল হাবিব রিটন, দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরামের আহবায়ক মোরশেদ মানিক ও গনমাধ্যম কর্মীগন। ক্যাপশন : সম্ভাব্য স্থান পরিদর্শন করছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক মোঃ খায়রুল ইসলাম মন্ডল।








