দিনাজপুর প্রতিনিধি : আজ শনিবার ১৬ মে সকালে ডিলার, কৃষি পেশাজীবী, এবং অংশীজনদের মধ্যে আধুনিক সবজির জাত প্রদর্শন এবং টেকসই সবজি উৎপাদন প্রযুক্তির প্রসারের লক্ষ্যে সবজি ফসল প্রদর্শন অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে সারা দেশ থেকে ১০০ জন নিবন্ধিত ডিলার এবং ৫০ জন কোম্পানির কর্মী সহ প্রায় দেড় শতাধিক কর্মী অংশগ্রহণ করেন।
এই প্রদর্শনীতে ১৯ টি সবজি ফসলের প্রায় ১৬০টি জাত তুলে ধরা হয়।
যেখানে তাদের ফলন সম্ভাবনা, রোগ সহনশীলতা,অভিযোজন ক্ষমতা, বাজার উপযোগীতা এবং গুণগত বৈশিষ্ট্য প্রদর্শন করা হয়।
এই অনুষ্ঠানের লক্ষ্য হলো ডিলারদের জাতের বৈশিষ্ট্য এবং উত্তম কৃষি পদ্ধতি এবং ব্যবহারিক জ্ঞান প্রদান করা।
কৃষকদের কাছে আত্মবিশ্বাসের সাথে উপযুক্ত পণ্য সুপারিশ করতে সক্ষম হবে এমন ধারণা প্রদান করা হয়।
সবজি প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহযোগী পরিচালক মো: আজিজুল হক এবং বিশেষ অতিথি হিসেবে এজিএম গবেষণা ডঃ মোঃ আরিফুল ইসলাম, এজিএম সেলস মোঃ আবুল মনসুর লিওন,
সবজি প্রোডাক্ট ম্যানেজার মো: আব্দুলাহ আল মাসুদ, ম্যানেজার, সবজি গবেষণা মোঃ শফিকুল ইসলাম ছাড়াও বিভিন্ন অঞ্চলের আরএসএম, টেরিটরি সেলস অফিসার ও সারা দেশ থেকে আগত ডিলারগণ।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ডিলার রা তাদের কৃষক স¤প্রদায়ের স্থানীয় চাহিদা জলবায়ু পরিস্থিতি বাজারের চাহিদা অনুযায়ী জাত পর্যবেক্ষণ ও নির্বাচন করার সুযোগ পান।
এই অভিজ্ঞতা তাদের নিজ নিজ এলাকায় উপযুক্ত আধুনিক জাত সনাক্ত করতে এবং কৃষকদের মধ্যে স¤প্রসারণ করতে সাহায্য করবেন।
সবজি প্রদর্শনী অনুষ্ঠানে আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীরা উন্নত ফসল ব্যবস্থাপনা এবং টেকসই সবজি চাষ পদ্ধতি সম্পর্কে ধারনা লাভ করেন।
এই কর্মসূচি টি ডিলারদের সাথে সম্পর্ক জোরদার
এবং মানসম্পন্ন ও উন্নত বীজের প্রতি আস্থা বাড়াবে।
আধুনিক সবজি জাতের ব্যবহার ত্বরান্বিত এবং কৃষকদের আয় বৃদ্ধি , খাদ্য নিরাপত্তা ও টেকসই কৃষি উন্নয়নে বিশেষ অবদান রাখবে। ##








