===================
মোঃ নুর ইসলাম,দিনাজপুর।। ইসলামী ব্যাংকের সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগ, সুশাসন নিশ্চিতকরণ এবং ব্যাংকের শীর্ষ পদে রদবদলের দাবিতে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ২ জুন ২০২৬ সকাল সাড়ে ১০টায় ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম, দিনাজপুর-এর উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
দিনাজপুর শাখা কার্যালয়ের প্রধান ফটক সংলগ্ন সড়কে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা বেশ কিছু সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন। তাদের অভিযোগ, বর্তমান চেয়ারম্যান খুরশীদ আলম ফ্যাসিবাদের দোসর এবং ব্যাংক লুটপাটকারী এস আলমের ঘনিষ্ঠ সহযোগী। গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা, ব্যাংকে স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে তারা অবিলম্বে চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন।
একই সাথে ব্যাংকের পরিবেশ ধ্বংসকারী ও ক্ষমতালোভী আখ্যা দিয়ে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) কামাল উদ্দিন জসীমকে দ্রুত বহিষ্কার এবং মোঃ ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহালের জোর দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন,
গ্রাহকদের স্বার্থ রক্ষা ও ব্যাংকের সুনাম অক্ষুণ্ন রাখতে “ইসলামী ব্যাংক দেশের সাধারণ মানুষের আমানতের প্রতীক। কোনো কুচক্রী মহল বা লুটপাটকারীদের সহযোগীদের এই ব্যাংকের চালকের আসনে বসতে দেওয়া হবে না। ব্যাংকের সুশাসন ফিরিয়ে আনতে অবিলম্বে সৎ ও যোগ্য কর্মকর্তাদের ফিরিয়ে আনতে হবে এবং বিতর্কিতদের বহিষ্কার করতে হবে। অনুষ্ঠিত মানববন্ধনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় বক্তব্য রাখেন গ্রাহক ও শিক্ষাবিদ অধ্যাপক সাদাকাত আলী খান, প্রবীণ শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম। ইসলামী ব্যাংকের দিনাজপুর শাখার গ্রাহক মোঃ আকবর হোসেন, মোঃ মাহবুবুর রহমান, মাওলানা মোঃ সিরাজুল ইসলাম, মাওলানা মতিউর রহমান কামাল। সচেতন গ্রাহক ফোরামের সদস্য ও আইনজীবী অ্যাডভোকেট ইকবাল হোসেন, সদস্য হাফেজ মোঃ আব্দুল বাতেন,শামসুন্নাহার বেগম, মর্জিনা বেগম মোঃ নাসির উদ্দিন প্রমুখ।
মানববন্ধন শেষে ফোরামের পক্ষ থেকে জানানো হয়, ব্যাংকের সুশাসন ও গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের এই শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি দেশব্যাপী অব্যাহত থাকবে।
বিরামপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শনে পরিচালক খায়রুল
বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা : জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাস স্থাপনের লক্ষ্যে সম্ভাব্য স্থান পরিদর্শনে দিনাজপুরের বিরামপুর সফর করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক মোঃ খায়রুল ইসলাম মন্ডল। ১৯ অক্টোবর সোমবার বিরামপুর উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কসংলগ্ন টাটকপুর ঢিপি এলাকায় কয়েকটি সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। এ সময় বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন এবং সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন প্রয়োজনীয় তথ্য ও প্রশাসনিক সহযোগিতা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন-বিরামপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আশিষ কুমার, উপাধ্যক্ষ অদ্বৈত্য কুমার অপু, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মঞ্জুর এলাহী রুবেল চৌধূরী, যুগ্ম-সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক মুশফিকুর রহমান, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক আনোয়ারুল ইসলাম রুবেল, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি সহকারী অধ্যাপক সাইদুর রহমান, সহকারী অধ্যাপক আনোয়ারুল হাবিব রিটন, দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরামের আহবায়ক মোরশেদ মানিক ও গনমাধ্যম কর্মীগন। ক্যাপশন : সম্ভাব্য স্থান পরিদর্শন করছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক মোঃ খায়রুল ইসলাম মন্ডল।








