স্টাফ রিপোর্টার ॥ ১১ জুন মঙ্গলবার দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের নোহলা গ্রামে
বালুবাড়ী বহুমূখী শিক্ষা কেন্দ্র (এমবিএসকে) দিনাজপুরের আয়োজনে এবং পল্লী কর্ম-সহায়ক
ফাউন্ডেশন ঢাকার অর্থায়নে সমন্বিত কৃষি ইউনিট (প্রাণি সম্পদ খাত) এর আওতায় প্রধানমন্ত্রী
নির্দেশনাক্রমে ব্যয় সাশ্রয়ী খাদ্য বস্থাপনায় গাভী পালন ও গরু মোটাতাজাকরণ বিষয়ক দুইদিনব্যাপী
প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।
সমাপনী বক্তব্য রাখেন সমন্বিত কৃষি ইউনিট প্রাণি সম্পদ খাতের প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ
রাশেদুল আলম। দুইদিনব্যাপী এই প্রশিক্ষণে ২৫ জন খামারীকে ব্যয় সাশ্রয়ী খাদ্য ব্যবস্থাপনায় গাভী পালন ও
গরু মোটাতাজাকরণ বিষয় প্রশিক্ষণ প্রদান করেন ডাঃ রেজাউর রহমান, ডাঃ আব্দুল জলিল ও ডাঃ মোঃ
ফিরোজ। সভাপতির বক্তব্যে প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রাশেদুল আলম বলেন, বাজারের ফিড এর মূল্য প্রচুর
বেশী হওয়ার কারণে বাজার থেকে ফিড কিনে গরু মোটাতাজা করতে প্রচুর অর্থের ক্ষতি হচ্ছে। তাই
আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশে এবং পিকেএসএফ এর সহযোগিতায় আমরা বাজারের ফিড খাওয়ানোর
পাশাপাশি আমাদের তৈরী পুষ্টিসম্মত গো-খাদ্য খাওয়াতে পারলে খামারীরা লাভবান হবেন। এসব খাদ্য হলো-
ইউএমএস, টিএমআর, সাইলেস, খড় কাটা, ভুট্টা ভাঙ্গা ও চিটাগুড় মিশিয়ে তৈরী করা ফিড স্বল্প ব্যয়ে
গাভী পালন ও গরু মোটাতাজাকরণ করা সম্ভব।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







