দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুরে এক কলেজ ছাত্রীকে বাঁচাতে আর্থিক সাহায্যের প্রয়োজন। দিনাজপুর সরকারি কলেজের স্নাতক ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের এক ছাত্রী আইজিএ কিডনি রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। তার দুটি কিডনি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে।ওই ছাত্রী কিডনি বিশেষজ্ঞদের চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা বলছেন, দ্রুত একটি কিডনি পরিবর্তন না করলে এই ছাত্রীকে বাঁচানো সম্ভব নয়। কিডনি পরিবর্তন করে নতুন কিডনি সংযোজন করতে প্রায় ৫০ লাখ টাকা প্রয়োজন। বিপুল পরিমাণ এই অর্থ পরিবারের সংগ্রহ করা সম্ভব নয়। তাই মানবিক কারণে ২২ বছরের উদীয়মান ছাত্রীকে বাঁচাতে দেশের বিত্তশালীদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করছি এই পরিবারটি ।
আর্থিক সাহায্যে পাঠাতে আইএফআইসি ব্যাংক পিএলসি, নিমনগর বালুবাড়ী, উপ শাখা দিনাজপুর, অ্যাকাউন্ট নং ০২৩০১৭৭৮৯১৮১১ এবং বিকাশ নং ০১৭৩১৯১৮২৪৬। দেশের হৃদয়বান ব্যক্তিদের সহযোগিতায় কিডনি রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর পথযাত্রী এই ছাত্রী ফিরে পেতে পারে তার নতুন জীবন।








