রংপুর বিভাগীয় প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে কষ্টিপাথরের মূর্তি ও বেলে পাথরের শীলা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় তাপস চন্দ্র রায় (৩০) ও পরেশ চন্দ্র রায় (৬০) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। আজ ২৭ মার্চ শুক্রবার ভোরে উপজেলার রানীরবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন চিরিরবন্দর উপজেলার পশ্চিম সাঁইতারা গ্রামের তাপস চন্দ্র রায় ও একই উপজেলার রানীরবন্দরের নশরৎপুর গ্রামের পরেশ চন্দ্র রায়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি চিরিরবন্দর থানা পুলিশের সহায়তায় রানীরবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাপস চন্দ্র রায় ও পরেশ চন্দ্র রায়কে আটক করে। এসময় তাদের কাছ থেকে প্রায় ৩০ কেজি ৬০০ গ্রাম ওজনের কষ্টিপাথরের দুটি মূর্তি উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার ভূষিরবন্দর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৬৪ কেজি ৯০০ কেজি ওজনের একটি মূল্যবান বেলে পাথরের শীলা উদ্ধার করা হয়। উদ্ধার করা কষ্টিপাথরের মূর্তি ও বেলে পাথরের শীলার মূল্য প্রায় ১ কোটি ১৩ লক্ষ ৫ হাজার টাকা। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের প্রত্নতাত্ত্বিক স¤পদ রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন নবী বলেনন, এঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








