দিনাজপুর প্রতিনিধি ॥
দিনাজপুরে ছাত্রদলের কেন্দ্রীয় ও জেলা নেতাদের জড়িয়ে মিথ্যা মানববন্ধন ও ছবি বিকৃতভাবে পোষ্টার ও ব্যানারে ব্যবহারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১২টায় দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিতভাবে এই প্রতিবাদ জানান দিনাজপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরনবী ইসলাম শুভ। এসময় তার ভাই জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রিসালাত ইসলাম সজিব ও দিনাজপুর জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মোঃ নয়ন উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে নুরনবী ইসলাম শুভ বলেন, গত ২০ আগষ্ট সোমবার আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসর মোঃ মিজানুর রহমান ও মোহাম্মদ মোজাফফর আলী মিলনসহ ২৫ থেকে ৩০ জনকে নিয়ে একটি মানববন্ধন করেন। মানববন্ধন, প্রতিবাদ সভা, র্যালী, মিছিল যে কেউ করতে পারেন, এটা তাদের রাজনৈতিক অধিকার। কিন্তু কারো ব্যক্তিগত ছবি দিয়ে চারিত্রিক বৈশিষ্ট্যের উপর আঘাত হানার অধিকার কারো নেই। এটা সাইবার ক্রাইম এর আওতায় পড়ে। যা মানহানিকর ও আইনপরিপন্থি। মানববন্ধনে একটি ব্যানার ও পোস্টার ছাপানো হয়েছে। কুরুচি ব্যক্তি মোঃ মিজানুর রহমান ও মোজাফফর আলী ওই ব্যানার ও পোস্টারে আমি মোঃ নুরনবী ইসলাম শুভ, যুগ্ম সাধারন সম্পাদক, দিনাজপুর জেলা ছাত্রদল এবং আমার ভাই মোঃ রিসালাত ইসলাম সজিব, যুগ্ম সাধারন সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, সাং-নয়নপুর, থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুর এর একটি গোসল করা ছবি বিকৃতভাবে পোস্টার ও ব্যানারে দেয়া হয়েছে। এই ছবি আবার বিভিন্ন অনলাইন, নিউজ পোর্টাল, ফেসবুকে ছড়িয়ে দেয়া হয়েছে। এই অসৎ উদ্দ্যেশ্য ছিল মব জাস্টিস সৃষ্টি করে আমাদেরকে সমাজে হেয় প্রতিপন্ন ও আমাদের মান সম্মান ক্ষুন্ন করার ষড়যন্ত্র।
তিনি আরও বলেন, মোঃ রিসালাত ইসলাম সজিব, বর্তমানে যুগ্ম সাধারন সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি। দিনাজপুরবাসীর একটি গর্ব। দিনাজপুরের গর্বিত সন্তান। আমরা তার উত্তোরোত্তর সাফল্য কামনা করি। দিনাজপুরবাসী প্রত্যন্ত আনন্দ উৎসবে রিসালাতকে গ্রহন করেছে তরুন ছাত্রনেতা হিসাবে। তার এই ভাবমুর্তিকে নষ্ট করাই একমাত্র উদ্দেশ্য বলে আমরা মনে করছি এ ছাড়াও আমাদের আত্মবিশ্বাস একটি দলের ভাবমুর্তিকে নষ্ট করার জন্য ও দলকে কুলষিত করার জন্য একটি গভীর ষড়যন্ত্র। ছাত্রলীগ বা অন্যকোন দলের মদতে ছাত্রদলকে এই মানববন্ধনে টেনে আনা হয়েছে। মোঃ মিজানুর রহমান ও মোজাফফর আলী মিলন যে সম্পত্তি নিয়ে মানববন্ধন করেছেন এবং আমাদের প্রতি দোষারোপ করেছেন এই সম্পত্তি এখনো আমার বা মোঃ রিসালাত ইসলাম সজিবের নয়। আমার পিতা-চাচারা পৈত্রিক সূত্রে এই সম্পত্তির মালিক। জ্ঞান হওয়ার পর থেকে আমরা দেখছি এই জমি। উক্ত জমি নিয়ে আমি শুভ ও আমার ভাই সজিব কোন মাথা ব্যাথা নাই। আমি দিনাজপুরে এবং আমার ভাই সজিব পড়াশোনা এবং রাজনীতি নিয়ে ব্যস্ত। আমি দিনাজপুরে থাকলেও আজ ১৬ বছর ধরে সজিব পড়াশোনার জন্য ঢাকায় অবস্থান করছেন এবং সে জাতীয়তাবাদী ছাত্রদলের একজন পরিক্ষিত নেতৃত্ব দিয়ে আসছেন। কিন্তু মিজানুর ও মোজাফফর মানববন্ধনে আমাদের গোসল করা ছবি দিয়ে ব্যানার পোস্টার ও বক্তব্যে মিথ্যা ভিত্তিহীন মানহানিকর কুরুচিপূর্ন বক্তব্য ও স্লোগান দেয়। যা আইনত অপরাধ এ ছাড়াও মিজান ও মোজাফফর আমাদের বিরুদ্ধে মব জাস্টিস সৃষ্টি করে আমাদের হত্যা এবং মিথ্যা মামলা করার হুমকি দিচ্ছে। এমনও বলেন, ছাত্রদলের নেতাকর্মীদের আর এদেশে থাকার অধিকার নেই। আর এখান থেকে প্রমানিত হয়েছে মিজানুর ও মোজাফফর ফ্যাসিস্ট সরকারের পলাতক নেতাকর্মীদের সাথে গোপনে ষড়যন্ত্র করছে।
লিখিত বক্তব্যে তিনি আর বলেন, আমরা জনগনের শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ। এই শান্তিকে বিঘ্নঘটাতে এই ষড়যন্ত্র। এই সংবাদ সম্মেলন থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট আকুল আবেদন করছি যে, ষড়যন্ত্রকারী মিজানুর ও মোজাফফর গংদের বিরুদ্ধে তদন্ত করে আইনের আওতায় আনার জন্য এবং যে কোন উপায়ে দিনাজপুরে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।
ছবির ক্যাপশন ঃ
দিনাজপুর ঃ সোমবার দিনাজপুর প্রেসক্লাবে মিথ্যা মানববন্ধন ও ছবি বিকৃত করে পোষ্টার ও ব্যানারে ব্যবহারের প্রতিবাদ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দিনাজপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরনবী ইসলাম শুভ।








