, দিনাজপুর ॥ দিনাজপুর জেলা উত্তর সাংগঠনিক জেলা শাখার আমীর অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে ১৬ সেপ্টেম্বর’২০২৪ সোমবার দিনব্যাপী দিনাজপুর জেলা উত্তর জামায়াত অফিসে রংপুর-দিনাজপুর অঞ্চলের ৫ (পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী দিনাজপুর উত্তর ও দক্ষিণ জেলা) জেলার বাছাইকৃত কর্মীদের শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়।
উক্ত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর-দিনাজপুর অঞ্চল সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন। তিনি বলেন, জ্ঞানের রাজ্যে দেউলিয়া হলে চলবে না, ইসলাম প্রিয় সকল মানুষকে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে এবং নৈরাজ্যবাদীদের ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে।
উক্ত শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য। মাহবুবুর রহমান বেলাল, শিক্ষাশিবিরের সার্বিক ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন দিনাজপুর জেলা দক্ষিণ জামায়তের আমীর জননেতা মোঃ আনোয়ারুল ইসলাম।
কর্মী শিক্ষা শিবিরে আরো বক্তব্য রাখেন নীলফামারী জেলা জামাতের আমীর আব্দুর রশিদ, পঞ্চগড় জেলা জামাতের আমীর মাওলানা ইকবাল হুসাইন, ঠাকুরগাঁও জেলা জামাতের আমীর মাওলানা আব্দুল হাকিম ও দিনাজপুর জেলা উত্তরের আমীর অধ্যক্ষ আনিসুর রহমান।
উক্ত শিক্ষাশিবির সুষ্ঠুভাবে পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন দিনাজপুর জেলা উত্তর নায়েবে আমীর ও বিরল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এ কে এম আফজালুল আনাম ও জেলা সেক্রেটারি মাওলানা রবিউল ইসলাম।







