মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি \ আগামী ৩০শে মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল দিনাজপুর জেলা শাখার আয়োজনে ১৭মে-২০২৬ রোববার বিকেলে জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম আহবায়ক ও জেলা তাঁতী দলের সভাপতি মোঃ রেজাউল ইসলাম ।
জেলা তাঁতী দলের সাধারন সম্পাদক মোঃ হাসিনুর রহমান হাসু খান এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা তাঁতী দলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল সিদ্দিকি, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম হোসেন, দপ্তর সম্পাদক মোঃ পারভেজ, পৌর তাঁতী দলের সভাপতি মোঃ হিরা আহমেদ, সহ-সভাপতি মোঃ রাজেকুল ইসলাম, সাইমুন ইসলাম সুমন, সাধারন সম্পাদক মেহেদি হাসান শরিফ, যুগ্মসাধারণ সম্পাদক শাহিন মিন্নাত খান, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদ আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আবিদ হোসেন চুন্নু, কোতয়ালী তাঁতীদলের সভাপতি মোঃ বাবু, সিনিয়র সহ সভাপতি মাসুদ রানা ডালিম, সাধারন সম্পাদক মোঃ মাসুদ খান, ৯নং ওর্য়াড তাঁতীদলের সভাপতি মোঃ শরিফুল ইসলাম, মহিলা নেত্রী মোছাঃ রুমী প্রমুখ। এ সময় জেলা, পৌর ও কোতয়ালী তাঁতীদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








