স্টাফ রিপোর্টার ॥ “সুস্থ দেহে সুস্থ মন- গড়ে তুলে ক্রিয়াঙ্গন” এই শ্লোগানকে সামনে রেখে বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও দিনাজপুর পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও ফুটবল টুর্নামেন্টের প্রতিষ্ঠাতা এবং প্রধান পৃষ্ঠপোষক মোঃ রেহাতুল ইসলাম খোকা’র সার্বিক তত্ত্বাবধায়নে নবম বারের মতো দিনাজপুর ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টে ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার দিনাজপুর মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় কোয়াটার ফাইনাল ম্যাচে বিরল মৌসুমী ক্রীড়া চক্রের জয়লাভ।
খেলা শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও ফুটবল টুর্নামেন্টের প্রতিষ্ঠাতা এবং প্রধান পৃষ্ঠপোষক মোঃ রেহাতুল ইসলাম খোকা। প্রধান অতিথি হিসেবে খেলোয়ারদের সাথে পরিচিতি গ্রহন করেন এবং খেলার উদ্বোধন করেন মাদরাসাতুল হিকমাহ্ এন্ড আল হিকমাহ্ এর চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ সপু আহমেদ ও সদস্য সচিব মোহাম্মদ নাসিম। কোয়াটার ফাইনাল ম্যাচে খেলতে নামেন বিরল মৌসুমী ক্রীড়া চক্র বনাম বিরামপুর যুব ব্রাদার্স একাডেমী। রেফারী হিসেবে খেলা পরিচালনা করেন প্রধান রেফারী মোঃ অবায়দুর। ম্যাচ কমিশনার এসএম রাজিব। খেলার ধারা বর্ণনা করেন এসএম রফিক। ভিডিও ধারণ করেন বীরগঞ্জ শরিফ ভিডিও। বিরল মৌসুমী ক্রীড়া চক্রের খেলোয়ার নিকোলাস ম্যান অব দ্যা ম্যাচ হয়। আজ বুধবার বিকাল ৪টায় প্রতিদিনের মতো চতুর্থ কোয়াটার ফাইনালে খেলবেন বোদা উপজেলা ফুটবল একাদশ বনাম পীরগঞ্জ ফুটবল একাদশ। খেলার শুরুতে ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্ট প্রতিষ্ঠাতা মোঃ রেহাতুল ইসলাম খোকা বলেন, দিনাজপুর বাসীর বিশেষ করে ফুটবল পিপাসু দর্শকদের এই টুর্নামেন্টের মাধ্যমে ফুটবল খেলা উপহার দিতে পেরে আমরা আনন্দিত। এককালের জনপ্রিয় ফুটবল খেলাকে জাগ্রত করতে এই টুর্নামেন্ট আমি চালিয়ে যাবো। খেলাধুলার কোনো বিকল্প নেই। মোবাইলের নেশা থেকে যুব সমাজকে খেলার নেশায় আসক্ত করতে হবে।
ক্যাপশনঃ
“সুস্থ দেহে সুস্থ মন- গড়ে তুলে ক্রিয়াঙ্গন” এই শ্লোগানকে সামনে রেখে বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও দিনাজপুর পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও ফুটবল টুর্নামেন্টের প্রতিষ্ঠাতা এবং প্রধান পৃষ্ঠপোষক মোঃ রেহাতুল ইসলাম খোকা’র সার্বিক তত্ত্বাবধায়নে নবম বারের মতো দিনাজপুর ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টে ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার দিনাজপুর মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় কোয়াটার ফাইনাল ম্যাচে বিরল মৌসুমী ক্রীড়া চক্রের জয়লাভ।








