স্টাফ রিপোর্টার ॥ ৯ জুন রোববার বালুবাড়ীস্থ ডেমোক্রেসিওয়াচ কার্যালয়ের প্রশিক্ষণ রুমে ডেমোক্রেসিওয়াচ দিনাজপুরের আয়োজনে “আস্থা প্রকল্পের” আওতায় নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের নির্বাচিত সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট সাংবাদিক ও জেলা নাগরিক প্লাটফর্ম দিনাজপুরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ফোরামের সাধারন সম্পাদক তারিকুজ্জামান তারেক। “গণতান্ত্রিত চর্চার বিকাশ, প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় যুবদের ভূমিকা ও প্রত্যাশা” শীর্ষক আলোচনা সভায় ইস্যুভিত্তিক আলোচনা করেন কমিটির নির্বাহী সদস্য বিশিষ্ট লেখিকা জিনাত রহমান, শুক্লা কুন্ডু, রুবিনা আক্তার, মকিদ হায়দার শিপন ও আনোয়ারুল ইসলাম বাবলু। বিষয়বস্তু নিয়ে এবং আগামী কার্যক্রমের পরিকল্পনা বিষয় তুলে বিস্তারিত আলোচনা করেন নাগরিক প্লাটফর্ম দিনাজপুর জেলা সমন্বয়কারী মোঃ কামরুজ্জামান। যুব ফোরামের নির্বাচিত বিভিন্ন উপজেলা হতে আগত ফোরাম সদস্য বারাতুল ইসলাম, নুর ইসলাম, তরিকুল ইসলাম, সুজন রায়, শংকর রায়, হাবিবুল্লাহ শাহিন। প্রবন্ধ খসড়া আকারে পাঠ করেন মোছাঃ হাবিবা আক্তার। বক্তারা বলেন, নাগরিক ও যুবকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সামাজিক-রাজনৈতিক সহনশীল, শান্তিপূর্ণ পরিবেশ তৈরীতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ, যুবদের ক্ষমতায়ন, টেকসই উন্নয়ন, স্থানীয় নেতৃত্ব প্রদান এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যুব অংশগ্রহণ বৃদ্ধি, অধিকার বঞ্চিত ও সুবিধাবঞ্চিত পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূল ধারায় ফিরেয়ে আনার জন্য সরকারি ও বেসরকারি উদ্যোক্তাগুলোকে আরও স্বচ্ছ ও বেগবানসহ প্রান্তি জনগোষ্ঠীর যুব, নারী-পুরুষদের নেতৃত্বের সুযোগ সৃষ্টি করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।







