ঈদ সামগ্রী প্রদান
স্টাফ রিপোর্টার ॥ ৪ এপ্রিল বৃহস্পতিবার দিনাজপুরের সামাজিক
প্রতিষ্ঠান নাগরিক ফোরাম দিনাজপুরের আয়োজনে মুন্সিপাড়াস্থ শহীদ
আসাদুল্লাহ সড়ক সংলগ্ন আফতাব প্লাজা ভবনে নাগরিক ফোরামের
অস্থায়ী কার্যালয়ে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দরিদ্র, হতদরিদ্র,
অসহায় নারী-পুরুষের মাঝে ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে।
ঈদ সামগ্রী প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক ফোরাম
দিনাজপুরের সভাপতি ডাঃ মুহাঃ শহীদুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন ফোরামের
সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ফোরামের
সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হুমায়ুন কবির, সাংগঠনিক
সম্পাদক মোঃ ইসতিয়াকুল আলম প্রিন্স, সদস্য শেখ আব্দুর রশিদ তোতা,
একেএম মেহেরুল্লাহ বাদল, ডাঃ মোঃ দেলোয়ার হোসেন ও মোঃ কাইয়ুম।
সভাপতির বক্তব্যে ডাঃ মুহাঃ শহীদুল্লাহ বলেন, নাগরিক ফোরাম দিনাজপুরে
সামাজিক উন্নয়নের বিভিন্ন কাজে সুনামের সাথে অংশগ্রহন করে
আসছে। এবার আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আমরা সংগঠনের পক্ষ
থেকে দরিদ্র, হতদরিদ্র, অসহায় নারী-পুরুষের মাঝে চিনি, সেমাই, দুধ ও
মসলা প্রদান করছি। আমরা মনে করি ঈদের আনন্দ ধনী, গরিব একসাথে
ভাগাভাগি করে নিবো।








