স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, সমাজকর্মী, দৈনিক নওরোজ পত্রিকার কলামিষ্ট, দিনাজপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, আদিবাসী-ভূমিহীন কৃষক-শ্রমিক মেহেনতি মানুষের নিবেদিত নেতা মোঃ মাসুদুর রহমান ভুঁঞার মৃত্যুতে তার পরিবারের পক্ষ হতে বালুবাড়ী শাহী মসজিদে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
তার ছোট ভাই মোঃ আসাদুর রহমান ভুঁঞা তপন জানায়, স্বপন তৃণমূল পর্যায়ে মেহেনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় লড়াই-সংগ্রাম করে গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। বর্তমানে তার ১ পুত্র ও ১ কন্যা সন্তান রয়েছে। তার কন্যা সানজিদা রহমান সুচী বাংলাদেশ টেলিভিশন ও রেডিও বাংলাদেশের নিবন্ধিত নজরুল সংগীত শিল্পী। স্বপন জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের আর্দশে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ ছাত্রলীগে যোগদানের মাধ্যমে রাজনীতিতে অংশগ্রহন করে। সুপ্রিম কোর্টের বিচারপতি ইনায়েতুর রহিম ও অন্যান্য সহপাঠী ও সহযোদ্ধাসহ ১৯৭৫ পরবর্তীতে স্বৈরাচার বিরোধী আন্দোলনে দিনাজপুরের রাজপথে সক্রিয় কর্মী ছিলেন। তিনি ভূমিহীন, আদিবাসী, কৃষক-শ্রমিকদের জন্য আমৃত্যু লড়াই-সংগ্রাম করে গেছেন। তিনি বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির একজন সংগ্রামী নেতা ছিলেন। উল্লেখ্য, চিকিৎসাধীন অবস্থায় এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মোঃ মাসুদুর রহমান ভুঁঞা স্বপন ইন্তেকাল করেন।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







