স্টাফ রিপোর্টার ॥ “বেকারত্ব নিরশনে ও আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে”- এই শ্লোগানকে সামনে রেখে চলমান কার্যক্রমের আওতায় ২১ সেপ্টেম্বর শনিবার দিনাজপুর ইকবাল হাই স্কুলের ক্লাসরুমে বাংলাদেশ কারিগরি প্রশিক্ষণ ও অগ্রগতি কেন্দ্রের প্রশিক্ষণার্থী পল্লী চিকিৎসকদের নিয়ে লিখিত ও ব্যবহারিক চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
দুই শতাধিক শিক্ষার্থীদের নিয়ে ৬ মাস, এক বছর ও দুই বছর মেয়াদী এলএমএএফপি, আরএমপি, প্যারা মেডিক্যাল ডিএমএ, ডেন্টাল, নার্সিং, ল্যাব এসিসটেন্ট ও এক্স-রে সহ বিভিন্ন ট্রেডে উক্ত লিখিত ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কারিগরি প্রশিক্ষণ ও অগ্রগতি কেন্দ্র এবং আলফা মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ শাহ আলম নুর আকাশ বলেন, বেকার যুবকরা সোনার হরিণ চাকুরীর পিছনে না ঘুরে নিজেদের পায়ে দাঁড়ানোর পাশাপাশি মানবতার কল্যাণে তৃণমূল পর্যায়ে কম খরচে অসহায় রোগীদের সেবা দিয়ে পরকালের জন্য পূর্ণ সঞ্চয় করতে পারবে এই প্রশিক্ষণ প্রাপ্ত গ্রাম্য চিকিৎসকরা। আমাদের এই প্রতিষ্ঠানটি গত ২৭ বছর ধরে বেকারত্ব নিরশনে ও আত্ম কর্মসংস্থানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এব্যাপারে যোগাযোগ করতে (িি.িনঃঃফপ.ড়ৎম, িি.িঁংফধনফ.ড়ৎম) পরীক্ষা গ্রহণের সময় সংস্থার ডাঃ হালিমা বেগম সাদিয়া, ডাঃ সাখাওয়াত হোসেন রনি, ডাঃ কুরবান আলী, মার্কেটিং অফিসার সুকদী হৃদয় ও অফিস সহকারী মোঃ হিরাসহ কর্মচারীরা উপস্থিত ছিলেন।
রংপুরে চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ফেলে দিয়ে হত্যা
রংপুর ব্যুরো: বাসের ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে তিন যাত্রীকে ফেলে দিলে ঘটনাস্থলেই...








