জিন্নাত হোসনে, দিনাজপুর প্রতিনিধি ॥
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আফছার আলীকে সংবর্ধনা প্রদান করেন দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরি পিকআপ ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন বোচাগঞ্জ থানা শ্রম কল্যাণ উপ কমিটির সাধারণ সম্পাদক মোঃ মানিকুল ইসলাম মানিক।
মঙ্গলবার (২২ মে ২০২৪) রাতে বাংলাদেশ আওয়ামী বোচাগঞ্জ উপজেলা শাখা কার্যালয়ে বোচাগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আফছার আলীকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরি পিকআপ ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন বোচাগঞ্জ থানা শ্রম কল্যাণ উপ কমিটির সাধারণ সম্পাদক মোঃ মানিকুল ইসলাম মানিক। এসময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারন শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও নব-নির্বাচিত চেয়ারম্যান আফছার আলীকে রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারন নির্বাচন দ্বিতীয় পর্যায়ে বোচাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. আফছার আলী (ঘোড়া প্রতীক) ৪৬ হাজার ৩ শত ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. জুলফিকার হোসেন (আনারস প্রতীক) পেয়েছেন ৩৩ হাজার ৪ শত ৮ ভোট।
মিরসরাইয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন দেড় শতাধিক মানুষ
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাই উপজেলার হাইতকান্দিতে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা, রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা কার্যক্রম...






