দিনাজপুরে ব্র্যাকের উদ্যোগে কৃত্রিম প্রজনন সেবাদাতাদের (এআইএসপি) কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ মে,২০২৬) দিনাজপুর ব্র্যাক লার্নিং সেন্টারে এ কর্মসূচি আয়োজন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. ফাতেমা জহুরা, ভেটেরিনারি অনুষদ, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, ঠাকুরগাঁও উপপরিচালক ডাঃ অমল কুমার রায, ডাঃ আবু সাঈদ, জেলা ট্রেনিং অফিসার নীলফামারী, ডাঃ মোঃ তাজুল ইসলাম, জেলা ভেটেরিনারি অফিসার, ঠাকুরগাঁও , মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অপারেশন ম্যানেজার, ব্র্যাক লার্নিং সেন্টার দিনাজপুর, ব্র্যাক জেলা সমন্বয়কারী, অমল কুমার দাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের জিএম এন্ড হেড অব ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ কৃষিবিদ ডাঃ মোঃ হারুন-অর-রশিদ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডাঃ মোঃ এরমান আলী, রিজিওনাল সেলস ম্যানেজার, রংপুর রিজিয়ন, ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ।
কর্মসূচিতে সমন্বয়কের দায়িত্ব পালন করেন এরিয়া সেলস ম্যানেজার মোঃ আবু সায়েম, জুয়েল রানা ও ডাঃ মোঃ ইমরান তালুকদার ।
প্রশিক্ষণে ঠাকুরগাঁও, রাণীসংকেল, পঞ্চগড় এবং দেবিগঞ্জ কেন্দ্রের ব্র্যাকের ১৪৩ জন কৃত্রিম প্রজনন কর্মী অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীদের কারিগরি দক্ষতা বৃদ্ধি ও মাঠপর্যায়ে সেবার মান উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শ্রেষ্ঠস্থান কারী ১০ জনকে বিশেষ আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। ##








